কৃষি সময়
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

বর্ষা বৃষ্টিতে সিরাজগঞ্জের কাজিপুরে বাজারে উত্তাপ

টি এম কামাল,কাজিপুর (সিরাজগঞ্জ) : বর্ষার বৃষ্টিতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বাজারে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। কোন কোন সবজির দাম তিন থেকে চারগুণ পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক দিনের টানাবৃষ্টিতে সবজির পাইকারি বাজার সরবরাহ কমেছে। সোনামুখী, ঢেকুরিয়া, মেঘাই ও সিমান্তবাজারসহ স্থানীয় হাট-বাজারে সবজির সরবরাহ ঘাটতিতে প্রভাব পড়েছে খুচরা বাজারে। 

রবিবার (২৬ জুলাই) উপজেলার সোনামুখী, চালিতাডাঙ্গা, শিমুলদাইড়, মেঘাই, নাটুয়ারপাড়া, পানাগাড়ী, রঘুনাথপুর, কুমারিয়াবাড়ী, পৌরসভা কাঁচাবাজারসহ বেশিরভাগ বাজার ঘুরে দেখা যায়, সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। 

গত দুই সপ্তাহ আগে কাজিপুরের বাজারগুলোতে প্রতি কেজি কাঁচামরিচ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও লাউ পিচ ৫০ থেকে ৬০, চালকুমড়া ৫০ থেকে ৬০ টাকা, পেঁয়াজ কেজিতে ১৫ টাকা পর্যন্ত বেড়ে ৫০ থেকে ৬০ টাকা, পটল কেজিতে চারগুণ পর্যন্ত বেড়ে ৬০ টাকা, বেগুন ১২০, শশা মানভেদে ৮০ থেকে ১৪০, করলা ৮০, ঢেড়স ৮০, ঝিংগা ও গাজর ১০০, টমাটো ১৪০, আদা মানভেদে ১৩০ থেকে ১৬০, রসুন মানভেদে ৮০ থেকে ১০০ টাকা, শুকনামরিচ মানভেদে ৪০০ থেকে ৫০০ টাকা, চালকুমড়ার দাম বেড়ে প্রতিটি ৬০ টাকা, আলু প্রতি কেজি মানভেদে ২৫ থেকে ৪০, পেঁপেঁ ২৫ থেকে ৩০ এবং মিষ্টিকুমড়া ৪০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হতে দেখা যায়। 

জানতে চাইলে সোনামুখী বাজারের ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, টানা বৃষ্টিতে মাঠে থাকা কৃষকের বেশিরভাগ সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে। বিশেষ করে নিচু জমির কোন সবজির গাছই আর টিকে নেই। ফলে স্থানীয় হাট-বাজারে সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকায় হাটগুলোতে পাইকারদের মধ্যে সবজি কেনা নিয়ে প্রতিযোগিতা তৈরি হয়। এতে করে সবজির দাম পাইকারিতেই কয়েকগুণ বেড়ে যাওয়ায় প্রভাব পড়ছে খুচরা পর্যায়ে। 

এদিকে বৃষ্টির প্রভাব লক্ষ্য করা গেছে ডিম, মুরগি ও মাছের বাজারেও। আজ কাজিপুরের বাজারগুলোতে প্রতি হালি ফার্মের ডিম ৪২ থেকে ৪৪ টাকায় বিক্রি হয়। হালিতে ২ থেকে ৪ টাকা পর্যন্ত দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এছাড়াও সব ধরনের ফার্মের মুরগির কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। পাকিস্তানি ককরেল মুরগি প্রতি কেজি ৩০০ টাকা, কালারবার্ড ২৮০ টাকা এবং ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ টাকায় বেচাকেনা হতে দেখা যায়।  

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুম্বা ও ছাগল পালনে তিন ভাইয়ের সাফল্য

1

বন্যাকবলিত পশুর সেবায় ছুটছেন ফেরদৌসী

2

মিরপুর চিড়িয়াখানা খাঁচা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরল

3

হাওরে শামুক নিধনে হুমকিতে জীববৈচিত্র্য

4

কৃষককার্ড ও উত্তরাঞ্চলে কৃষি হাব গড়ে তোলায় গুরুত্ব

5

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান

6

রাজশাহী মিঠা পানির মাছ উৎপাদনে দেশের প্রধান অঞ্চল

7

এয়ার ফ্লো মেশিন বন্ধে পচছে পেঁয়াজ

8

নদীতীরে কয়লা চুল্লিতে পরিবেশ বিপর্যয়

9

খুকৃবির নতুন উপাচার্য আসাদুজ্জামান

10

ঘেরের অনাবাদি জমিতে তরমুজ চাষ

11

সারাদেশে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

12

চরাঞ্চলের জলবায়ু-সহিষ্ণু উন্নয়নে জাতীয় অগ্রাধিকার জরুরি

13

পেকুয়ায় পানের ভাল ফলনেও চাষিদের হাহাকার

14

আগাছানাশক প্রয়োগের পর ধান নষ্ট

15

খাল পুনর্খননে সেচ সংকটের অবসান

16

পৌরবর্জ্যে দুষণের শিকার নদী

17

মাশরুম চাষে জহিরুলের জীবনের বাঁক বদল

18

রেজাউল ইসলাম সাইক্লিং ফেডারেশনের সহ সভাপতি

19

পাটের গৌরব ফিরিয়ে আনতে গবেষণা চলছে-পট প্রতিমন্ত্রী

20