কৃষি সময়
প্রকাশ : Aug 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

সমতলের আদিবাসীদের কারাম বৃক্ষ জিঁইয়ে রাখতে হবে -উজ্জল কুমার মাহাতো

বাংলাদেশের সমতলে বসবাসরত আদিবাসীদের পরবের নাম কারাম বা করম। এটি সাধারনত ভাদ্র মাসের পার্শ্ব একাদশীতে হয়ে থাকে তবে কোথাও কোথাও আবার ভিন্ন সময়েও এই পরব পালন করতে দেখা যায়। কারাম বা করম নামক গাছের ডালকে ঘিরেই মূলত এই পরব। রাস্তার দুধাওে কারাম গাছের মতো গামার গাছ দেখে অনেকে কারাম গাছ মনে করেন। গামার গাছের পাতা শক্ত,খসখসে অপরদিকে কারাম গাছের পাতা নরম, মোলায়েম। বর্ষাকালে কারাম গাছে ফুল ফোটে। এই গাছটির সাথে জড়িয়ে আছে আদিবাসীদের আবেগ, অনুভূতি, ভাষা, সংস্কৃতি। কারাম গাছের বৈজ্ঞানিক নাম ( ঐধষফরহধ পড়ৎফরভড়ষরধ ) রুবিয়াসি হালদিনা গণের পত্রমোচী সপুষ্পক বৃক্ষ। কারাম বৃহৎ পাতা ঝরা এবং এটি প্রায় ৩৫ মিটারের বেশি উঁচু হতে পারে। আমার রচিত কুড়মালি ভাষা ও সংস্কৃতি সংবলিত প্রথম দ্বি-ভাষী উপন্যাস কারাম প্রকাশিত হয় ২০১৩ সালের বইমেলায়। বইটি প্রকাশ করেন পাবনার রুপম প্রকাশনীর সত্ত্বাধিকারী মানিক মজুমদার। তিনি বইটির প্রচ্ছদে কারাম গাছ বা ডালের ছবি ব্যবহারের পরামর্শ দিলেন এবং আমাকে বললেন গাছের ডাল অথবা পাতার ছবি সংগ্রহ করতে। সেদিন কারাম গাছ খোঁজ করতে গিয়ে দেখি  আমার গ্রামের আশেপাশে নেই। আমার গ্রামের দু’গ্রাম পরে তেঘরিতে বাধ্য হয়ে যেতে হয়। মুলত  তখনই গাছটি নিজের গ্রামে রোপনের অভিপ্রায় হয়। পরবর্তীতে কারাম গাছ সংরক্ষণ ও রোপনের  লক্ষ্যে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম তেঘরিতে গিয়েছিলাম, কারাম বৃক্ষের বীজ সংগ্রহ করার জন্য। বীজের দানাগুলো অনেক ছোট ও চিকন হওয়ায় গাছের নিচে খুঁজে পায়নি। এগুলো আকৃতিতে সনপাপরির মতো চিকন

হওয়ায় উড়ে গিয়েছে অথবা পাখিতে খেয়ে ফেলেছে। এই গাছের বংশবিস্তার সাধারনত পাখির মাধ্যমেই  হয়ে থাকে। একই স্থানে পুনরায় যায় ২০২২ সালের মাঝামাঝিতে এবারের চেষ্টাটা একটু ভিন্ন ধরনের কারাম গাছের ডালে কলম করার জন্য। যথারীতি কলম করে অপেক্ষা করতে থাকলাম কিন্তু আশানুরুপ ফল পেলাম না। তারপর ডাল কেটে পুঁতে রাখি কাঁদামাটিতে আশা ছিল হয়তো শাখা প্রশাখা  গজাবে কিন্তু এবারও হতাশ।

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার আদিবাসী অধ্যুসিত ৩৯টি গ্রামে ১৩-১৪ টি গাছ ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে ব্যক্তিগতভাবে কারো সংগ্রহে নেই। স্থানীয় বন বিভাগ ও হর্টিকালচার সেন্টারে খোঁজ করতে থাকি গাছটি কোথাও বা কারো সংগ্রহে আছে নাকি। ২০২৩ সালের শেষের দিকে যায় সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের বিরল ও বিপন্ন বৃক্ষ সংগ্রহশালায়। সেখানে আশাহত হইনি। অবশেষে দেখা পেলাম দুটো কারাম গাছের একটি ছোট ও একটি বড়। এবার একটু স্বস্তি ফিরে পাই কথা হয় সংগ্রাহক মাহবুবুল ইসলাম পলাশের সাথে। তিনি ব্যক্তি উদ্যোগে ৩৪৫ প্রজাতির বেশি বিরল ও বিপন্ন প্রায় গাছ লালনপালন করছেন তার সংগ্রহশালায়। কারাম গাছের চারা সংগ্রহ ও রোপন পদ্ধতি নিয়ে কথা হয় তার সাথে ।

২০২৫ সালের ২০ আগষ্ট মাহবুবুল ইসলাম পলাশ প্রথম কুড়মালি ভাষা সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র কুড়মালি পাঠশালায় তিনটি চারা উপহার দেন। পূর্বে বড় গাছ অনেক দেখেছি কিন্তু প্রথম চারাগাছ স্পর্শ করার অনুভূতি ভিন্নরকমের। তিনটি গাছের দুটি চারা রোপন করা হয় রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়েনের পশ্চিম আট ঘরিয়া গ্রামে আদিবাসীদের কুড়মালি ভাষা সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র কুড়মালি পাঠশালায়। অপর একটি রোপন করা হয় তাড়াশ উপজেলার

দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙা গ্রামে, গাছটি লালন পালনের দায়িত্ব নিয়েছেন সুদেব মাহাতো। চারাগাছগুলো বেশ বড় হয়েছে,নরম তুলতুলে পাতা হয়েছে। পাতাগুলো বেশ আদুরে লাগে দেখলেই ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। বিপন্নের দ্বার প্রান্তে থাকা আদিবাসীদের কারাম উৎসবের মূল অনুসঙ্গ

কারাম বৃক্ষ এই জাতিসত্তা অধ্যুসিত অঞ্চলগুলোতে রোপন করতে পারলে রক্ষা পাবে একটি পরব,বৃক্ষ, ভাষা এবং সংস্কৃতি।

লেখক-কুড়মালি ভাষার লেখক ও গবেষক। পরিচালক, কুড়মালি ভাষা সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র। মোবাইল: ০১৭৩২-০৬৫১১৮


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির কাউন্সিল ডিসেম্বরে

1

বিশ্ব বাজারে রপ্তানী হচ্ছে টাঙ্গাইলের আনারস

2

রাজবাড়ীতে দেশি মাছের উৎপাদনে ফিরছে সুদিন

3

হাতে খবরের কাগজ, চোখে বাঁচার স্বপ্ন নিয়ে ছুটছেন সংগ্রামী নার

4

শৈলকুপায় অবৈধ সার মজুতে জরিমানা ও সার জব্দ

5

বান্দরবানে পহাড়ধস বন্যায় বিপর্যস্ত জনজীবন

6

কচুয়ায় কৃষিজমি রক্ষায় অভিযান

7

‘জলদাড়ি’র দুর্ভোগে হাজারও কৃষক

8

বিলুপ্তির পথে সাদা বক

9

লালপুর ডাব বাজারে কোটি টাকার বেচাকেনা

10

কাপ্তাই হ্রদে ৭ দিনে ২২৪ টন মাছ আহরণ

11

চাঁদপুরে বিলুপ্ত বিরল মাছের অনন্য সংগ্রহশালা

12

পানি বাড়লেই বন্যা, কমলেই ভাঙন: আতঙ্কে কাজিপুরে লাখো মানুষ

13

কাঁচা মরিচের দাম নেমেছে ১০০ টাকায়

14

অপুষ্টি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান

15

বিপন্ন রায়েন্দা খাল ঝুঁকিতে সুন্দরবন

16

যে হাটে বিক্রি হয় মানুষ

17

কৃষকদের ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের আহ্বান

18

১৮ ফুট অজগর উদ্ধার করে লাউয়াছড়ায় অবমুক্ত

19

কৃষিপণ্যই হবে দেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য-কৃষিমন্ত্রী

20