কৃষি সময়
প্রকাশ : Dec 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

চরাঞ্চলের জলবায়ু-সহিষ্ণু উন্নয়নে জাতীয় অগ্রাধিকার জরুরি

কর্মশালায় বক্তারা 

নিজস্ব প্রতিবেদক

ভৌগোলিক বিচ্ছিন্নতা, দারিদ্র্য ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে দেশের চরাঞ্চলের লাখো মানুষ এখনো মূলধারার উন্নয়ন থেকে বঞ্চিত। জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদীভাঙন, বন্যা, খরা ও জীবিকা সংকট বাড়তে থাকায় এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ঝুঁকি দিন দিন আরো গভীর হচ্ছে। এমন বাস্তবতায় জাতীয় নীতি, পরিকল্পনা ও বাজেটে চরাঞ্চলের জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে আলাদা গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি বলে অভিমত ব্যক্ত করেছেন বিশেষজ্ঞ ও খাত সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীরা।

 

মঙ্গলবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনে ন্যাশনাল চর অ্যালায়েন্সের (এনসিএ) আয়োজনে ‘ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ইন চর এরিয়াস অ্যালং দ্য যমুনা রিভার বেসিন’ শীর্ষক এক কর্মশালায় এসব মতামত উঠে আসে।

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও সুইস রেডক্রসের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন যমুনা প্রকল্পের সহায়তায় এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রকল্পের প্রেক্ষাপট ও অগ্রগতি তুলে ধরেন যমুনা প্রকল্পের পরিচালক মো. জসিম উদ্দীন কবির এবং উন্নয়ন সমন্বয়ের গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদভী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ন্যাশনাল চর অ্যালায়েন্সের সদস্যসচিব জাহিদ রহমান।

 

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, চরাঞ্চলে বসবাসরত মানুষের জীবন ও জীবিকা জলবায়ু পরিবর্তনের সরাসরি অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিবছর নদীভাঙনে ঘরবাড়ি, কৃষিজমি ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হচ্ছে, যার ফলে খাদ্যনিরাপত্তা ও আয়-রোজগার অনিশ্চিত হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে দুর্যোগ পূর্বাভাস, নিরাপদ আশ্রয়কেন্দ্র, টেকসই বাঁধ, জলবায়ু-সহিষ্ণু কৃষি, বিকল্প জীবিকাসহ সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদার করার ওপর গুরুত্ব দেন বক্তারা।

 

কর্মশালায় চরবাসীর দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, জলবায়ুবান্ধব উন্নয়ন কর্মসূচির অগ্রগতি ও সম্ভাবনা, নারী, শিশু ও প্রতিবন্ধীসহ বিশেষ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সামাজিক সেবার চাহিদা এবং চরাঞ্চলের সামষ্টিক অর্থনৈতিক সম্ভাবনার বিষয়গুলো গুরুত্ব পায়। একই সঙ্গে স্বল্প ও দীর্ঘমেয়াদে প্রয়োজনীয় নীতিগত উদ্যোগ গ্রহণ এবং সেগুলোর কার্যকর বাস্তবায়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার কথাও তুলে ধরা হয়।

 

আলোচকরা বলেন, সরকার ইতোমধ্যে জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ), বদ্বীপ পরিকল্পনা-২১০০, জলবায়ু ট্রাস্ট ফান্ড ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় চরাঞ্চলের জন্য কিছু উদ্যোগ নিয়েছে। তবে এসব কর্মসূচির মধ্যে সমন্বয় বাড়ানো, স্থানীয় মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং চরাঞ্চলকে আলাদা উন্নয়ন অঞ্চল হিসেবে বিবেচনা করা প্রয়োজন। পাশাপাশি গবেষণাভিত্তিক তথ্য ও মাঠপর্যায়ের বাস্তবতা গণমাধ্যমে তুলে ধরলে নীতিনির্ধারকদের দৃষ্টি আরও কার্যকরভাবে আকর্ষণ করা সম্ভব হবে বলে মত দেন তারা। এসময় কর্মশালায় চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষে ‘চর উন্নয়ন বোর্ড’ বা ‘চর উন্নয়ন কর্তৃপক্ষ’ প্রতিষ্ঠার উপরও কেউ কেউ গুরুত্বারোপ করেন।

 

কর্মশালায় আরও বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সুইস রেড ক্রসের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সঞ্জীব বিশ্বাস সঞ্জয়, বাংলাদেশ সেইফ অ্যাগ্রো ফুড এফোর্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক এবং চ্যানেল আইয়ের প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান। বক্তারা বলেন, চরাঞ্চলের জলবায়ু-সহিষ্ণু উন্নয়ন নিশ্চিত করতে সরকার, উন্নয়ন সংস্থা ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ এখন সময়ের অপরিহার্য দাবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজও ৮ জেলায় ঝড়ের আভাস

1

বালুতে ঢাকা পড়েছে আমন ক্ষেত

2

বিদ্যুৎ বিভ্রাটে মারা গেছে ১৫ কোটি টাকার মাছ

3

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১০০ কোটি টাকার ভর্তুকি

4

রাঙ্গামাটিতে সাড়ে ৩ হাজার হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত

5

সরকারি গাছ কাটায় ৩ জনের দণ্ড

6

বিশ্বজুড়ে গম উৎপাদন কমতে পারে

7

পাহাড়ে বন উজাড় করে কচুরমুখী চাষ

8

কুমড়া বড়িতে ভাগ্য বদলাচ্ছেন নারীরা

9

প্রতিযোগী দেশের সাথে টিকে থাকা দায় দেশীয় স্পিনিং শিল্পের

10

কোল্ড স্টোরেজে বিদ্যুতের বিল বাড়ায় প্রভাব পড়তে যাচ্ছে কৃষকের

11

সুন্দরবনে প্রাণ ফিরছে জীববৈচিত্র্যে

12

খামারীর পুকুরের বিষ দিয়ে সব মাছ নিধন

13

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতে বরাদ্ধ ২,২৪০ কোটি টাকা

14

দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে

15

আদালতে সশরীরে হাজির মহিষ

16

রফতানিমুখী বাণিজ্যিক কৃষি : উন্নয়ন এবং চ্যালেঞ্জ

17

চট্টগ্রামে আমদানি ফলে ভরপুর

18

হাঁস পালনে হামিদের ভাগ্য বদল

19

ব্রি’র অর্গানিক সার ৩০ শতাংশ পর্যন্ত কমাবে ইউরিয়ার ব্যবহার

20