কৃষি সময়
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

খালে বিষ প্রয়োগে বিপন্ন জীববৈচিত্র্য

টুয়াখালী প্রতিনিধিঃ সবুজ বনায়নের ভেতরের ছোট ছোট খালে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে বিষ প্রয়োগের মাধ্যমে মাছ শিকার করা হচ্ছে। এতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ,কিট পতঙ্গের ক্ষতি হওয়ার পাশাপাশি জোয়ারের পানিতে মহিষের মৃত্যুর ঘটনাও ঘটছে। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূলীয় এলাকায় এ ঘটনা ঘটছে বলে স্থানীয়দের অভিযোগ।

জানা যায়, রাঙ্গাবালী উপজেলার অধিকাংশ মানুষ কৃষি ও মৎস্য আহরণের ওপর নির্ভরশীল। প্রভাবশালী একটি চক্র বেশ কিছুদিন ধরে বনের খাল দখল করে মাছ শিকারের কারণে সাধারণ জেলেরা মাছ ধরতে পারছেন না। এসব খালের সঙ্গে নদীর সংযোগ থাকায় জোয়ার-ভাটার সময় বিভিন্ন প্রজাতির মাছ সেখানে প্রবেশ করে। কিন্তু প্রভাবশালী একটি চক্র খালগুলোতে বাঁধ নির্মাণ করে বিষ প্রয়োগের মাধ্যমে মাছ শিকার করছে। বাঁধ নির্মাণের জন্য বনের বড় বড় গাছ কেটে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। বন বিভাগের কতিপয় লোকজনে সাথে আতাত করে চলে এ কর্মকান্ড। উপকূলীয় বনায়নের ভেতর দিয়ে প্রবাহিত অসংখ্য ছোট খাল এভাবে দখল নিয়েছে চক্রটি। এভাবে বিষ দিয়ে মাছ ধরায় বনাঞ্চলের খালের ছোট,বড় মাছ সহ পানিতে থাকা নানা জলজ প্রাণীও মারা যাচ্ছে। জোয়ারের সাথে বিষাক্ত পানি ছড়িয়ে অনেক প্রাণীও মারা যাবার ঘটনা ঘটছে।

স্থানীয় বাসিন্দা জসিম মিয়া বলেন, খালে বাঁধ দেওয়ার কারণে জোয়ারের পানি আটকে মহিষের মৃত্যু হচ্ছে। বিষ প্রয়োগের ফলে ছোট মহিষ মারা যায় এবং গাভীন মহিষের গর্ভপাতের ঘটনাও ঘটে। একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন।

মনজুর রহমান মৃধা নামে চর মাদারবুনিয়া এলাকার আরেক বাসিন্দা বলেন, তিনি বনে ১৯টি মহিষ পালন করেন। গত ২১ জুলাই রাতে খালে নির্মিত বাঁধে আটকে জোয়ারের পানিতে তার প্রায় দুই লাখ টাকা মূল্যের একটি মহিষ মারা যায়। এ ছাড়া আরো ৩টি ছোট মহিষ নিখোঁজ রয়েছে তার।

এ অঞ্চলের একাধিক মানুষের সাথে কথা হলে তারা অভিযোগ, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা অনৈতিক সুবিধা নিয়ে মৌখিকভাবে খাল ব্যবহারের অনুমতি দেন। ফলে প্রতি বছরই একই ধরনের ঘটনা ঘটছে।

রাঙ্গাবালী সদর বিট কর্মকর্তা ফজলুর রহমান জানান,বন বিভাগ কারো কাছে বাগান লিজ দেয়নি। মহিষ মারা যাওয়ার বিষয়টি তিনি জেনেছেন। বনের ভেতরে নির্মিত অবৈধ বাঁধ দ্রুত অপসারণ করা হবে।  গাছ কেটে যারা বাঁধ নির্মাণ করেছে  তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোষ্টগার্ডের হাতে জাল মাছ জব্দ

1

হাওরে শামুক নিধনে হুমকিতে জীববৈচিত্র্য

2

সাঁথিয়ায় কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ

3

চর দখল করে মাছ চাষ অনাবাদি কৃষি জমি

4

সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক হাজার কোটি টাকার বাণিজ্য

5

বিএসভিইআরের নতুন কার্যনির্বাহি কমিটি গঠন

6

চুইঝাল চাষে আগ্রহ বাড়ছে চাষিদের

7

সিরাজগঞ্জে আউশের ভাল ফলনে কৃষকের মুখে হাসি

8

তরমুজ চাষে ভাগ্য বদলের স্বপ্ন অসিতের

9

বরিশাল প্রাণিসম্পদ দপ্তরের প্রকল্পে লুটপাট

10

চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

11

গারো পাহাড়ে লটকন চাষে নতুন সম্ভাবনা

12

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস

13

১৯ লাখ গাঁট তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের

14

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

15

কাঁঠাল বীজ থেকে খনিজসমৃদ্ধ খাদ্য উপাদান প্রযুক্তি উদ্ভাবন

16

বাকৃবি এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্সের সভাপতি খালিদ,সম্পাদক শ

17

বরফ সংকটে সাগরে যেতে পারছে না মাছের ট্রলার

18

সিলেট সীমান্তে ৯০ লাখ টাকার চোরাইপণ্য আটক

19

মুখী কচুতে কৃষকের মুখে হাসি

20