কৃষি সময়
প্রকাশ : Oct 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

মালচিং পদ্ধতিতে খিরা চাষাবাদ

সিরাজগঞ্জ সংবাদদাতাঃ 
সিরাজগঞ্জে উল্লাপাড়ায় এবার আধুনিক মালচিং পদ্ধতিতে খিরা চাষাবাদ করছেন কৃষকরা। এ পদ্ধতি ব্যবহারে রোগ বালাই কম সহ উৎপাদন বেড়েছে দুই থেকে তিন গুণেরও বেশি। ফলে দ্রুত বাড়ছে এ চাষাবাদের পরিধি। 

সিরাজগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বেশি খিরা চাষাবাদ হয় উল্লাপাড়া উপজেলায়। এ উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে কমবেশি প্রায় সব ইউনিয়নেই খিরা চাষাবাদ হয়। এর মধ্যে কয়ড়া,বড়পাঙ্গাসী,মোহনপুর উনিয়নে সবচেয়ে বেশি আবাদ হয়।

 এসব এলাকায় সাধারণত সনাতন পদ্ধতিতে খিরা চাষাবাদ হয়। তবে গত কয়েক বছর ধরে কৃষি বিভাগের সচেতনতায় কৃষকরা মালচিং আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে শুরু করেছেন। স্থানীয় কৃষি বিভাগ এই প্রযুক্তির প্রসারে কৃষকদের নিয়মিত উৎসাহ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাও করছে।

উল্লাপাড়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় মালচিং পদ্ধতিতে খিরা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হেক্টর।

উপজেলার বর্ধনগাছা গ্রামে গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন কৃষক পলিথিন মালচিং পদ্ধতিতে খিরার আবাদ করেছেন। এরই মধ্যে জমিতে লাগানো খিরা বীজ থেকে চারা গজিয়ে তা দ্রুত বড় হচ্ছে। কৃষক আশরাফুল ইসলামের জমিতে প্রতিটি চারা গাছে এরই মধ্যে তিন থেকে চারটি করে পাতা বের হয়েছে।

এই কৃশক জানান,তিনি চলতি মৌসুমে প্রায় দুই বিঘা জমিতে উন্নত জাতের খিরা আবাদ করেছেন। এর মধ্যে ১৫ শতক জমিতে পরীক্ষামূলকভাবে তিনি মালচিং পদ্ধতি ব্যবহার করেছেন। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে এবারই প্রথম এই প্রযুক্তি ব্যবহার করছেন। কৃষি বিভাগের নিয়মিত উৎসাহে এলাকার আরও অনেকেই এবার এই পদ্ধতিতে খিরা চাষ করেছেন এবং সনাতন পদ্ধতির চেয়ে অনেক বেশি লাভবান হবেন বলে আশা করছেন।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, মালচিং পদ্ধতিতে বিভিন্ন ফসলের আবাদে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। অনেক মাঠেই এখন এই প্রযুক্তির সফল প্রয়োগ দেখা যাচ্ছে। তিনি বলেন, “মালচিং পদ্ধতি মূলত মাটির আর্দ্রতা অর্থাৎ রস ও সঠিক তাপমাত্রা ধরে রাখে, জমিতে আগাছা দমনে সরাসরি সহায়তা করে এবং মাটির গুণগত মান ও উর্বরতা বজায় রাখে। ফলে সব দিক থেকেই কৃষকেরা লাভবান হন।” তবে প্লাস্টিক দূষণ রোধে পলিথিন মালচিংয়ের বদলে পরিবেশবান্ধব 'বায়োডিগ্রেডেবল মালচিং' পদ্ধতি ব্যবহারে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে এবং মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এ বিষয়ে নিবিড় পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরুভূমিতে ১ কোটি দেশীয় বীজ রোপণ করবে আবুধাবি

1

এক এলাকায় ২০০ কোটির মাছ বেচাকেনা

2

পোলট্রি খামারিরা খাবার-ওষুধের দামে দিশাহারা

3

কচুরিপানায় হুমকিতে নদীর প্রাণ ও মৎস্যসম্পদ

4

সরকারি হচ্ছে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজ

5

অপুষ্টি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান

6

রাজশাহীতে আলু নিয়ে বিপাকে হিমাগার মালিকরা

7

প্রতিযোগী দেশের সাথে টিকে থাকা দায় দেশীয় স্পিনিং শিল্পের

8

আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রী

9

আম রপ্তানি সম্প্রসারণে সরকারের বিশেষ গুরুত্ব : অর্থমন্ত্রী

10

৭ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ

11

কুয়াকাটায় এক ট্রলারে ৪৬ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকা

12

বাম্পার ফলনের পর পাটখড়িতেও লাভবান চাষিরা

13

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

14

বিশ্বে সম্পদ ও আয়ের বড় বৈষম্য কোথায়, বাংলাদেশে চিত্র কেমন1

15

হাঁস খামারিদের পথ দেখাচ্ছেন ইয়াসিন

16

জুলাই-আগস্টে রেমিট্যান্স এলো ৬ বিলিয়ন ডলার

17

পিপিআর-এফএমডি নিয়ন্ত্রণে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ জরুরি : সুলত

18

জেলি মিশ্রিত ১০৫ কেজি চিংড়ি জব্দ

19

সমন্বিত কৃষি খামারে স্বপ্ন বুনছেন ইখতেয়ার

20