যানবাহন ও মানুষের চলাচলের সড়কের পাশে ফেলা হচ্ছে ট্রাকে ট্রাক ময়লা। এমনকি পৌর শহরের বিভিন্ন মহল্লা থেকে বর্জ্য এনে এখানে গড়ে তোলা হয়েছে ভাগাড়। যার দুর্গন্ধে পথচারী ও স্থানীয়দের টেকা দায় হয়ে পড়েছে। এমন ময়লার ভাগাড় গড়ে তোলা হয়েছে খোদ ঝিনাইদহের মহেশপুর পৌর কার্যালয়ের সামনে।...…
কুষ্টিয়ায় গড়াই নদীতে বর্জ্য ফেলে ময়লার ভাগাড় বানানো হচ্ছে। এতে একদিকে নদীটি যেমন ভরাট হচ্ছে। অন্যদিকে এলাকার পরিবেশ বিপর্যয় ঘটছে। খোদ খোকশা পৌরসভা এমন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।...…
ঢাকা শহরের যত্রতত্র চড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আর্বজনা এবং বর্জ্য থেকে বিদ্যুৎ সহ বহুমখি পণ্য উৎপাদনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। যেখানে এত দিন বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সমস্যার সমাধানের উদ্যোগ ছিল, সেখানে এবার বর্জ্য না পুড়িয়েই আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনসহ বহুমুখী বাণিজ্যিক...…
যুগ যুগ ধরে অপরিকল্পিত উন্নয়ন কর্মকান্ড, বাঁধ, জাতীয় মহাসড়ক, ব্রীজ নিমার্ণ এবং পুকুর খননসহ মনুষ্য সৃষ্ট কর্মকান্ডে দেশের বৃহত্তর চলনবিল হারিয়েছে তার জৌলুস। এতে দিনে দিনে কমছে বিলের আয়তন, প্রবাহ ও গভীরতা। ঘটছে পরিবেশ বিপর্যয়। বিলুপ্তি ঘটছে দেশীয় প্রজাতির মাছ ও জীব বৈচিত্র্যর।...…
মাগুড়ার প্রায় ৪শ’ বছরের পুরাতন রামসাগর খাল এখন দখল,দুষণে অস্তিত্ব হারিয়ে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। খালটিতে একদিকে ময়লা ফেলা হচ্ছে। অন্যদিকে ভরাট করে বাড়িঘার স্থাপনা নির্মাণ করা হয়েছে। এতে পানি নিষ্কাসন বন্ধ হয়ে কৃষি জমির মাঠ ও বিলে জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয়রা।...…