কৃষি সময়
প্রকাশ : Jul 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাতিয়ায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ টানা বৃষ্টিপাতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া জলাবদ্ধতায় তলিয়ে যায়। এখন মাঠ-ঘাট থেকে পানি নেমে যেতেই দেখা যাচ্ছে কৃষি, মৎস্য, বসতবাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র।

জানা যায়,বৃষ্টিতে হাতিয়া উপজেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন নিম্নাঞ্চলের বাসিন্দা ও প্রান্তিক জনগোষ্ঠী। 
উপজেলার ১ হাজার ৮৬৪টি পুকুর ও জলাশয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মৎস্য খাতে ক্ষতি হয়েছে প্রায় ৫ কোটি টাকার। অস্থায়ী বন্যায় কৃষিতে খাতে প্রায় ৩ হাজার ৫৭৭ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্থ হয়। এতে ক্ষতি হয়েছে প্রায় ৩০ কোটি টাকার। এছাড়া ২ হাজারের বেশি বসতবাড়ি, প্রায় ১১ কিলোমিটার সড়ক এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ৩২টি ব্রিজ ও কালভার্ট।

হাতিয়া পৌরসভার কৃষক হাজী আলতাফ হোসেন জানান,এবারের টানা বৃষ্টিতে কৃষি ও মৎস্য খাতে অপূরণীয় ক্ষতি হয়েছে। বিশেষ করে পৌরসভা এলাকায় পানি বের হওয়ার কার্যকর ব্যবস্থা না থাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আমার আমনের বীজতলা পুরোপুরি নষ্ট হয়ে গেছে।’

হাতিয়া পৌরসভার কৃষি উপসহকারী হাসান মাহমুদ আগামীর সময়কে জানিয়েছেন, পৌরসভা এলাকার প্রায় ৫৫ শতাংশ মানুষ কৃষিনির্ভর। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় প্রায় ৯০ শতাংশ আমনের বীজতলা নষ্ট হয়েছে। সবজির ক্ষেতও প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তবে দ্রুত পানি নেমে গেলে আউশ ধানের ক্ষেত কিছুটা ঘুরে দাঁড়াতে পারে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে ৫৪ কেজির তবল মাছ ধরা পড়েছে

1

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভমূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার

2

হাঁস খামারিদের পথ দেখাচ্ছেন ইয়াসিন

3

গাসিকের বর্জ্যে বিপন্ন তুরাগ নদ

4

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যহার

5

ভিমরুলের কামড়ে প্রাণ গেল নানি-নাতনির

6

বোরো মৌসুমে জ্বালানিতে টান

7

কৃষি যান্ত্রিকীকরণ বন্ধই কী সমাধান!

8

হাওরে গোখাদ্যের সংকটে খামারীরা

9

পাহাড়ের পাশে বর্জ্যর স্তুপ

10

কৃষকের জমির ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

11

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে বন্ধ তিন গভীর নলকূপ

12

শাহী পেঁপে চাষে সাইদুরের ভাগ্য বদল

13

গারো পাহাড়ের আগর গাছে তৈরি হবে সুগন্ধি

14

মিঠাপুকুরে তৈরি হচ্ছে বিষাক্ত গুড়

15

বন্যাকবলিত পশুর সেবায় ছুটছেন ফেরদৌসী

16

জনবল সংকটে বন্ধ প্রাণী কল্যাণ কেন্দ্র

17

চিড়িয়াখানায় খাঁচা আছে প্রাণী নেই

18

৪৮ হাজার কেজি সার জব্দ

19

টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগান, চারা রোপণ প্রত

20