কৃষি সময়
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

চিনিগুড়া চালের দাম ২০০ ছাড়াল

কৃষি সময় ডেস্কঃ চিনিগুড়া চালের দাম এক লাফে এখন ২শ’টাকা। এক মাসের ব্যবধানে কেজিতে সর্বোচ্চ ৪৫ টাকা পর্যন্ত বেড়ে গেছে। বর্তমানে খোলা বাজারের চিনিগুড়া চাল মানভেদে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে নওগাঁ পৌর খুচরা ও পাইকারি চাল বাজারে সপ্তাহের ব্যবধানেই চিনিগুড়া চালের দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। আর মাসের হিসাবে কেজিতে বেড়েছে ৪০ থেকে ৪৫ টাকা। বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত চাল মিলছে ২০০ থেকে ২১০ টাকায়।
বাজারের এই অস্বাভাবিক পরিস্থিতির পেছনে করপোরেট প্রতিষ্ঠানগুলোর বাজার দখল ও অবৈধ মজুতকে দায়ী করছেন স্থানীয় খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা।

শুধু সুগন্ধি চালই নয়, প্রভাব পড়েছে সাধারণ চালের বাজারেও। বস্তাপ্রতি (৫০ কেজি) ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে কাটারি ও জিরাশাইলের মতো চিকন চালের দাম।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবিলম্বে সরকারি পর্যায়ে বাজার মনিটরিং বা তদারকি জোরদার করার দাবি জানিয়েছেন ভোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারা মনে করেন, বাজার থেকে অসাধু সিন্ডিকেট ভাঙতে নিয়মিত অভিযান পরিচালনা করা জরুরি। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি মিল মালিকদের টিকিয়ে রাখতে এবং সাধারণ মানুষকে স্বস্তি দিতে চালের বাজারে কঠোর নিয়মনীতি প্রয়োগ করা এখন সময়ের দাবি।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ে জুমের ধানকাটা শুরু

1

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

2

৪৫ দিনেই মুরগির ওজন হবে ১ কেজি

3

সোহেল রানার বাগানে এখনও ঝুলছে আম

4

ক্ষেতলালে ১৯ বস্তা ডিএপি সার জব্দ

5

ইউএনওর কার্যালয় এখন পাখিদের আবাসস্থল

6

মেহেরপুরের কৃষকরা আমন-সবজি আবাদে ব্যস্ত

7

এক কাঁঠালের দাম ১০ হাজার টাকা

8

সখের প্রাণী খামারে আবিদের বাগ্য বদল

9

কোয়েল,কম্পোস্ট সার তৈরিতে জরিনার সাফল্য

10

চাঁদপুরে আখের বাম্পার ফলন

11

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর : কী মধু প্রশাসন শাখায়?

12

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

13

সুন্দরবনে অবৈধ শুঁটকির কারখানা

14

কাজিপুরে হারিয়ে যাচ্ছে দেশী মাছ

15

সমন্বিত কৃষি খামারে স্বপ্ন বুনছেন ইখতেয়ার

16

৮ লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস

17

লাম্পি আক্রান্ত ২১ হাজার গরুঃমৃত্যু ৪০

18

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

19

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

20