কৃষি সময়
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

হিলিতে শুকনো মরিচের দাম বেড়েছে

কৃষি সময় ডেস্কঃ দিনাজপুরের হিলিতে সরবরাহ কমার অজুহাতে সপ্তাহের ব্যবধানে শুকনো মরিচের দাম বেড়েছে কেজিতে ৬০ টাকা।

বিক্রেতাদের দাবি, বৈরী আবহাওয়ায় সরবরাহ কমে গেছে। তাই বাজারে এর দাম বেড়ে গেছে। সরবরাহ বাড়লে দাম আবার কমে আসবে। 

হিলি বাজারে দেখা যায়, বাজারের প্রতিটি দোকানেই শুকনো মরিচের যথেষ্ট সরবরাহ রয়েছে। তার পরও প্রতি কেজি শুকনো মরিচ বিক্রি হচ্ছে ৩৬০ টাকা দরে। যা এক সপ্তাহ আগেও ছিল ৩০০ টাকা। বিক্রেতারা জানান, বাড়তি দামের কারণে পণ্যটির বিক্রি কমে গেছে।

হিলি বাজারের শুকনো মরিচ বিক্রেতা আব্দুস সালাম বলেন, ‘বর্তমানে বাজারে শুধু পঞ্চগড়ের বিন্দু জাতের শুকনো মরিচের সরবরাহ রয়েছে। কিন্তু সে মরিচেরও মৌসুম শেষের দিকে হওয়ায় বাজারে সরবরাহ আগের তুলনায় খানিকটা কম। সেই সঙ্গে বৈরী আবহাওয়া, ঝড় ও বৃষ্টির কারণে অনেক এলাকায় কাঁচামরিচের খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সরবরাহ কমায় কাঁচামরিচের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট বা মজুদ তৈরি করে কেউ যাতে দাম বাড়াতে না পারে, সেজন্য আমরা কাজ করছি। নিয়মিত বাজার ও দোকানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় পণ্যের ক্রয়-বিক্রয়ের তথ্য ও মেমো যাচাই করা হচ্ছে। কারো বিরুদ্ধে বাড়তি দাম নেয়ার অভিযোগ প্রমাণিত হলে আর্থিক জরিমানা করা হচ্ছে। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে বাড়ছে কাঁচামরিচ চাষ

1

গড়াই নদীতে ফেলা হচ্ছে বর্জ্য, হুমকিতে পরিবেশ

2

উদ্বোধনের পরেই বন্ধ বর্জ্য শোধনাগার

3

চায়না ম্যাজিক জাল ধ্বংস

4

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২,৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

5

কাজীপুর সরকারি ডিগ্রি কলেজ চত্বরে বৃক্ষরোপণ

6

বাউয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন

7

অনাবাদি থাকার শঙ্কায় সাড়ে তিন হাজার হেক্টর জমি

8

১৫ জুলাই সব বিদ্যালয়ে বৃক্ষরোপন

9

পিরোজপুরে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাঁধা জাল ধ্বংস

10

মুন্সীগঞ্জে সবজি চারা বিক্রিতে ধস

11

১০ হাজার চারাগাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা

12

৭ টন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

13

স্বেচ্ছাশ্রমে ১৩ কিলোমিটার খাল পরিস্কার

14

বিক্রয়কেন্দ্র না থাকায় সংকটে লতিরাজ কচুর সম্ভাবনা

15

কৃষকের এক হাজার কলাগাছ কর্তন

16

পৌরবর্জ্যে নষ্ট লেমুঝিড়ির ফসলি জমি জীববৈচিত্র্য

17

রেজাউল ইসলাম সাইক্লিং ফেডারেশনের সহ সভাপতি

18

৩৭শ’ কুমির নিয়ে বিপাকে ভালুকার খামার

19

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’,

20