কৃষি সময়
প্রকাশ : Jun 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’,

গাকৃবির নতুন প্রো-ভিসি . জাহিদুর রহমানকে নিয়ে নোমান ফারুকের স্মৃতিচারণ

‘ 

কৃষি সময় প্রতিবেদক

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (উপ-উপাচার্য) হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের সিনিয়র অধ্যাপক . মো. জাহিদুর রহমান নিয়োগ পাওয়ায় আনন্দ প্রকাশ করে তাঁকে শুভেচ্ছা শুভকামনা জানিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপক আবু নোমান ফারুক আহম্মেদ

 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্মৃতিচারণমূলক পোস্টে তিনি ছাত্রজীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, জাহিদ ভাই ছিলেন আমাদের কাছে একজনলিজেন্ড

 

প্রফেসর নোমান ফারুক লেখেন, “জাহিদ ভাই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি হয়েছেন, এটা আনন্দের সংবাদ। উনি আমার অগ্রজ। আমরা যখন প্রথম বর্ষে, উনি তখন ফাইনাল ইয়ারে। আমরা ক্যাম্পাসে গিয়েই উনার কথা শুনলাম। উনি ছিলেন তাঁর ব্যাচের সেরা ছাত্র, সারাদেশে সব প্রতিষ্ঠান মিলিয়ে প্রথমযাকে বলেফার্স্ট ক্লাস ফার্স্ট

 

তিনি লিখেন, ‘জাহিদ ভাইকে একবার দেখার প্রবল ইচ্ছা ছিল তাঁর। বিষয়ে বড় ভাইদের বললে তাঁরা জানান, জাহিদ ভাইয়ের সঙ্গে দেখা করতে হলে লাইব্রেরিতে যেতে হবে। সেই পরামর্শ অনুযায়ী এক বিকেলে তিনি লাইব্রেরিতে যান।

 

স্মৃতিচারণ করে তিনি লেখেন, “অফিস টাইম ৫টা বেজে গেছে অনেক আগেই। দেখি জাহিদ ভাই লাইব্রেরি থেকে রুমে ফিরছেন। হাতে অনেকগুলো বই। সঙ্গে লাইব্রেরির একজন স্টাফ, তাঁর হাত মাথাতেও বই। জনশ্রুতি রয়েছে, অফিস টাইম শেষে লাইব্রেরির স্টাফরা বসে থাকতেন জাহিদ ভাই কখন বের হবেন, তারপর লাইব্রেরি বন্ধ হবে।

 

নোমান ফারুক আরও লেখেন, একদিন তিনি জাহিদ ভাইয়ের রুমে গিয়ে বলেন, “ভাই, আমাকে আপনার নোটগুলো দেন, আমি পড়ব।তখন জাহিদ ভাই তাঁকে কিছু নোট দেন। সে সময় পড়াশোনা হতো বাংলায়।

তিনি জানান, জাহিদ ভাইয়ের লেখা নোটের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল। প্রতিটি প্রশ্নের উত্তর শেষে তিনি বিস্তারিত রেফারেন্স দিতেন। সেখানে লেখকের নাম, বইয়ের নাম এবং পৃষ্ঠাসংখ্যা উল্লেখ থাকত। শুধু নোটেই নয়, পরীক্ষার খাতায়ও উত্তর লেখার পর একইভাবে এসব রেফারেন্স লিখতেন। আর কারণেই তিনি সর্বোচ্চ নম্বর অর্জন করতেন।

 

জাহিদুর রহমানকে অনুসরণ করে তিনিও নিজের নোটে রেফারেন্স সংযুক্ত করা শুরু করেন। অনেক সময় জাহিদ ভাইয়ের নোট থেকে রেফারেন্স মুখস্থ করতেন। যদিও বিষয়টি ছিল বেশ কঠিন, তবুও এর সুফল পেয়েছিলেন। তিনি জানান, “ফার্স্ট ইয়ারে সারা দেশে আমি চতুর্থ হলাম।

 

প্রফেসর নোমান ফারুক তাঁর স্মৃতিচারণে আরও বলেন, “জাহিদ ভাই ছিলেন আমাদের কাছে লিজেন্ড। একজন মেধাবী একাডেমিশিয়ান প্রোভিসি হলেন। আশাকরি উনি ভালো অবদান রাখতে পারবেন। জাহিদ ভাইয়ের জন্য নিরন্তর শুভকামনা।

উল্লেখ্য যে, অধ্যাপক আবু নোমান ফারুক আহম্মেদ রাজধানীর শের--বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের  উদ্ভিদরোগতত্ত্ব বিভাগের অধ্যাপক। উদ্ভিদ রোগতত্ত্ব, রোগ ব্যবস্থাপনা, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, মাটির জন্মগত রোগ, এবং বীজ রোগতত্ত্ব/বীজ সংক্রমণ-নির্ণয় বিষয়ক গবেষক।

 

অন্যদিকে, অধ্যাপক . মো. জাহিদুর রহমান একই বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্বের (হর্টিকালচার) একজন শিক্ষক গবেষক। তার গবেষণার মূল বিষয় হলো উষ্ণমণ্ডলীয় অঞ্চলে হাইড্রোপনিক (মাটিবিহীন) পদ্ধতিতে ফসল উৎপাদন, জলবায়ু-সহনশীল (ক্লাইমেট-স্মার্ট) কৃষি, গ্রিনহাউস নির্মাণ, সংরক্ষিত পরিবেশে চাষাবাদ (Protected Culture) এবং প্ল্যান্ট ফ্যাক্টরি প্রযুক্তি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাত রোধে ২৩০০ তালগাছ রোপণের উদ্যোগ

1

কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহা

2

ওডিস চাকমার মাশরুম বীজ যাচ্ছে সারা দেশে

3

লোডশেডিংয়ে মুরগি মরে ক্ষতিগ্রস্থ হচ্ছে খামারিরা

4

খাল পুনর্খননে সেচ সংকটের অবসান

5

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

6

শখ থেকে লাখ টাকার ব্যবসা মুনের

7

প্রাণী,কৃষি ও পরিবেশ উন্নয়নে মতিন

8

নরসিংদীর কাকরোল চাহিদা মেটাচ্ছে সারা দেশে

9

আলো ছড়াচ্ছে যমুনাপাড়ের সোলার পার্ক

10

দাউদকান্দিতে ১৮ কর্মকর্তা দিয়ে চলছে ৪৬ কৃষি ব্লক

11

নওগাঁয় আম বাগানে আনারস চাষাবাদ

12

লংগান চাষে সাফল্য পেয়েছেন প্রিয়দর্শী চাকমা

13

মেঘনায় ধরা পড়ছে বড় বড় পাঙাশ

14

ঝিনাইদহের ড্রাগন চাষে সাঈদের ভাগ্য বদল

15

মুরগির মাংসে আন্তর্জাতিক সীমার বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল

16

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা

17

চা বাগান থেকে দুই অজগর উদ্ধার

18

সারা দেশে সার নিয়ে কৃষকের অসন্তোষ বাড়ছে

19

পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত

20