কৃষি সময়
প্রকাশ : Aug 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

মজা সুপারির বাজারে ধস

লালমনিরহাট প্রতিনিধিঃ  লালমনিরহাটের কৃষক ও ব্যবসায়ীদের আয়ের অন্যতম উৎস পানির নিচে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করা ‘মজা সুপারি’। জেলার চাষীরা বলছেন, এই মৌসুমে বাজারে সুপারির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম নেমে এসেছে অর্ধেকে। এতে তারা ক্ষতির আশঙ্কা করছেন। 

জেলার পাটগ্রাম,হাতীবান্ধা,কালিগঞ্জ,অদিতমারী,সদর উপজেলার বিভিন্ন হাটে চলে সুপারির জমজমাট কেনাবেচা এসব হাটের মধ্যে সুপারির সবচেয়ে  বড় মোকাম সদর উপজেলার বড়বাড়ী। সপ্তাহের শনিবার বুধবার এই মোকামে সুপারি বিক্রি করতে আসেন লালমহিরহাট সহ রংপুরের বিভিন্ন উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা। 

কৃষক ও ব্যবসায়ীরা জানান,গত বছর এ সময়ে দেশি মজা সুপারি প্রতি পোন (৮০টি) ৩০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ১৫০ থেকে ৩৫০ টাকায় নেমে এসেছে। একইভাবে প্রতি কাউন (১৬ পোন) সুপারির দাম ৪ হাজার ৮০০ থেকে ৯ হাজার ৬০০ টাকার পরিবর্তে এখন ২ হাজার ৪০০ থেকে ৫ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

সুপারির মহাজন ফজলুর রহমান বলেন, সাধারণত মৌসুমের শেষ দিকে সংরক্ষিত সুপারির চাহিদা বাড়ে। কিন্তু এবার বাজারে সরবরাহ বেশি থাকায় সেই চাহিদা তৈরি হয়নি।অতিরিক্ত সংরক্ষিত সুপারি একসঙ্গে বাজারে আসায় প্রতিযোগিতা বেড়েছে এবং দাম কমে গেছে।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কৃষক সাঈদ আলী বলেন, গত বছরের তুলনায় এবার মজা সুপারি বিক্রি করে ন্যায্যমূল্য পাওয়া যাচ্ছে না। প্রায় অর্ধেক দামে সুপারি বিক্রি করতে হচ্ছে। এতে সংরক্ষণ ও শ্রমিকের খরচই উঠছে না। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিন বলেন, লালমনিরহাটে গ্রামাঞ্চলের বাড়ির আঙিনা, পুকুরপাড় ও নদী তীর জুড়ে প্রচুর সুপারি গাছ রয়েছে। এছাড়া জেলায় ৫১৪ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে সুপারির চাষ হয়। সুপারির দাম মূলত উৎপাদন, সরবরাহ ও বাজারের চাহিদার ওপর নির্ভরশীল।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে রাস্তার পাশে ফেলা হচ্ছে ময়লা আর্বজনা

1

চরের কৃষকের লড়াই ও সম্ভাবনার গল্প

2

মিথেন গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংল

3

মাছের রেণু পোনা উৎপাদনে সফল রেখা

4

পানির দামে গোলাপ বিক্রি

5

চায়না দুয়ারি জালে বিপন্ন জীববৈচিত্র্য

6

দূষণমুক্ত নদী ও পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

7

ময়মনসিংহে মৎস্য পক্ষের উদ্বোধনে যাবেন প্রধানমন্ত্রী - মৎস্য

8

মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ

9

ভোলায় বোম্বাই মরিচ চাষ জনপ্রিয় হচ্ছে

10

চাঁই ফাঁদ ব্যবহারে মাছের বংশ ধ্বংস

11

উত্তরাঞ্চলে কৃষি অর্থনীতির সম্প্রসারণে ৩ হাজার কোটি টাকার পু

12

আট আগ্রাসনে ধুঁকছে সুন্দরবন

13

কচুয়ায় ১২০টি চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

14

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

15

অসময়ে তরমুজ চাষে মিজানের সাফল্য

16

হিমাগার সংকটে ধুকছে সৈয়দপুর শুটকি মোকাম

17

হিমাগার ভাড়া কমালো সরকার আপত্তি মালিকদের

18

রূপচাঁদার ওজন ১.৭ কেজি

19

চরাঞ্চলের জলবায়ু-সহিষ্ণু উন্নয়নে জাতীয় অগ্রাধিকার জরুরি

20