কৃষি সময়
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

হিমাগার সংকটে ধুকছে সৈয়দপুর শুটকি মোকাম

সৈয়দপুর প্রতিনিধিঃ উত্তরাঞ্চলের বৃহৎ শুটকির পাইকারী মোকাম নীলফামারীর সৈয়দপুরে ব্যবসায়ীরা এখন নানা সংকটে ধুকছেন। প্রতিদিন কোটি কোটি টাকার বক্রি হলেও দেশের দ্বিতীয় বৃহৎ এই মোকামে একটি হিমাগার না থাকায় তারা রয়েছেন সবচেয়ে বড় সমস্যায়। 

জানা যায়, ১৯৮০ সালে সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় ছোট পরিসরে যাত্রা শুরু হয় শুঁটকি আড়তের। সময়ের সঙ্গে এটি উত্তরাঞ্চলের বৃহত্তম এবং দেশের দ্বিতীয় বৃহত্তম শুঁটকি মোকামে পরিণত হয়। খুলনা, বরিশাল, বরগুনা, সাতক্ষীরা, কক্সবাজার, পাবনা, নাটোরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এখানে পুঁটি, চিংড়ি, লইট্টা, চ্যাপা, বোয়াল, কাচকিসহ ৬০ থেকে ৭০ প্রজাতির শুঁটকি আসে। 

মেকামে গিয়ে দেখা যায়, সারি সারি আড়তে বস্তাভর্তি বিভিন্ন প্রজাতির শুঁটকি সাজানো রয়েছে। কোথাও চলছে দরদাম, কোথাও শ্রমিকেরা ব্যস্ত শুঁটকি বস্তাবন্দী ও সেলাইয়ের কাজে। প্রতি শনিবার ও মঙ্গলবার দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকারি ক্রেতাদের উপস্থিতিতে জমে ওঠে হাট।

এই শুটকি মোকামের ব্যবসায়ীরা জানান, সপ্তাহের এই দুদিনের হাটেই প্রায় ৫০ কোটি টাকার শুঁটকি কেনাবেচা হয়। অন্য দিনগুলোতে নিয়মিত খুচরা বিক্রি চলে। বর্তমানে দেশি শুঁটকির সরবরাহ তুলনামূলক ভালো থাকায় দাম কিছুটা কমেছে এবং ক্রেতার উপস্থিতিও বেড়েছে। 
শুটকি ব্যবসায়ীদের দাবী,এক সময় সৈয়দপুর থেকে বছরে প্রায় দুই হাজার ৪০০ টন পুঁটি শুঁটকি ভারতে রপ্তানি হতো। এখন সেই রপ্তানি প্রায় বন্ধ হওয়ার পথে। চলতি মৌসুমে জুন পর্যন্ত রপ্তানি হয়েছে মাত্র ৪০০ টন।

 সৈয়দপুরে শুটকি সংরক্ষণের হিমাগার না থাকায় ঢাকা, চট্টগ্রাম ও জামালপুরে পাঠাতে হয়। এতে পরিবহন ব্যয় বেড়ে যায়, লাভ কমে আসে। দীর্ঘদিন সংরক্ষণ করতে গিয়ে অনেক সময় শুঁটকি নষ্টও হয়ে যায়। এমনটাই বলছিলেন এখানকার ব্যবসায়ী আক্তারুজ্জামান। 
আরেক ব্যবসায়ী গোলাম কিবরিয়া বলেন, চলনবিল থেকে সবচেয়ে বেশি পুঁটি শুঁটকি আসে। এ বছর বৃষ্টিপাত কম হওয়ায় উৎপাদনও কমেছে। হিমাগার না থাকায় প্রয়োজনমতো শুঁটকি মজুত করা সম্ভব হচ্ছে না।

বিভিন্ন দেশে শুটকি রপ্তানী করা এই মোকামের ব্যবসায়ীরা জানান,ব্যাংক থেকে লোন পেতেও নানা সমস্য রয়েছে। 

শুটকি রপ্তানিকারক আলাল উদ্দিন বলেন, রপ্তানির আশায় ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু রপ্তানি কমে যাওয়ায় এখন ঋণের কিস্তি পরিশোধ করতেই হিমশিম খেতে হচ্ছে।

সৈয়দপুর শুঁটকি মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি বাছের আলী বাখার বলেন, বন্দরে ১৩টি পাইকারি আড়ত ও ৭৪টি খুচরা প্রতিষ্ঠান রয়েছে। মাসে প্রায় ১২০ কোটি টাকার শুঁটকি কেনাবেচা হয়। প্রায় এক হাজার শ্রমিক এই বন্দরের ওপর নির্ভরশীল। কিন্তু রপ্তানি কমে যাওয়ায় ব্যবসায়ীরা আর্থিক চাপে পড়েছেন।

আর সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, একটি হিমাগার নির্মাণ এবং ব্যাংকঋণের সুদের হার কমানো গেলে ব্যবসা অনেকটাই স্বাভাবিক হবে। একই সঙ্গে রপ্তানি বাড়াতে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

এ বিষয়ে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, সরকারি উদ্যোগে এখনও সৈয়দপুরে কোনো হিমাগার নির্মাণ হয়নি। তবে ব্যক্তি উদ্যোগে কেউ হিমাগার স্থাপন করতে চাইলে জেলা প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করবে। পাশাপাশি কৃষিপণ্যভিত্তিক একটি হিমাগার নির্মাণের প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের উদ্যোগ সড়ক ও প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন

1

৩৮ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ৪

2

৫দিন বৃষ্টিপাতের আভাস

3

বগুড়ায় তৈরি হচ্ছিল ভারতের তালমিছরি

4

আল-আরাফাহ ব্যাংক ফিরিলো পুরোনো মালিকদের হাতে

5

পিরোজপুরে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাঁধা জাল ধ্বংস

6

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা

7

গাজনার বিলে মৎস্য চাষে ভাগ্য বদলের হাতছানি

8

মৎস্য গবেষণার মহাপরিচালক হলেন লতিফুর রহমান

9

শব্দদূষণ নিয়ন্ত্রণে হার্ড লাইনে পরিবেশ অধিদপ্তর

10

লোডশেডিংয়ে পচে যাচ্ছে আল,চাউল উৎপাদনে ধ্বস

11

বান্দরবানে পহাড়ধস বন্যায় বিপর্যস্ত জনজীবন

12

কাপাসিয়ায় দখলে দুষনে মৃত খাল

13

বাম্পার ফলনের পর পাটখড়িতেও লাভবান চাষিরা

14

হাতিয়ায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন

15

সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’- কৃষি সচিব

16

নদীতে খাঁচায় রঙিন মাছ চাষাবাদ

17

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা

18

জয়পুরহাটে সোনালি মুরগির আঁতুড়ঘই এখন অন্ধকারে

19

কাজিপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি

20