কৃষি সময়
প্রকাশ : Aug 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

চলনবিলে কচুরিপানা অপসারণ শুরু

নাটোর সংবাদাদাতাঃ 
নাটোরের চলনবিলের যন্ত্রের সাহায্যে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার  থেকে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের উদ্যোগে এ উপজেলা অংশে শুরু হয় কার্যক্রম।

দেশের বৃহত্তম এই বিলের বিভিন্ন অংশে কচুরিপানা জমে থাকায় স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। কোথাও জলাবদ্ধতা তৈরি হচ্ছিল, কোথাও নৌযান চলাচল ব্যাহত হচ্ছিল। কৃষিজমি থেকে সময়মতো পানি না নামায় রবিশস্যের আবাদ নিয়েও শঙ্কায় ছিলেন কৃষকেরা।

দেশের বিভিন্ন গণমাধ্যমে এ সমস্য নিয়ে প্রতিবেদন প্রচার হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে কচুরিপানা অপসারণের উদ্যোগ নেওয়া হয়।

বিশেষ যন্ত্রের সাহায্যে কচুরিপানা কেটে পানির পথ পরিষ্কার করা হচ্ছে। এতে ধীরে ধীরে আটকে থাকা পানি সরে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে এবং নৌকা চলাচলের পথও স্বাভাবিক হচ্ছে।

স্থানীয় জেলে জাকির মিয়া বলেন, ঘন কচুরিপানার কারণে মাছ ধরতে এবং নৌকা নিয়ে চলাচল করতে বেশ কষ্ট হতো। কচুরিপানা অপসারণ হলে মাছের স্বাভাবিক বিচরণও বাড়বে বলে তিনি মনে করেন।

স্থানীয় বাসিন্দা রহিম মোল্লা বলেন, দীর্ঘদিন কচুরিপানার কারণে চলাচল ও কৃষিকাজে সমস্যা হচ্ছিল। এখন পরিষ্কারের কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি বোধ করছেন। নিয়মিত এ কার্যক্রম চললে দুর্ভোগ অনেকটাই কমে যাবে বলে তার আশা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, চলনবিলের জলাবদ্ধতা নিরসন, নৌযান চলাচল স্বাভাবিক রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কচুরিপানা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী এ কার্যক্রম অব্যাহত রাখা হবে।

কচুরিপানার সবুজ চাদরে দীর্ঘদিন আচ্ছাদিত চলনবিলে এখন ধীরে ধীরে খুলছে পানির পথ। স্থানীয়দের প্রত্যাশা, এই উদ্যোগ অব্যাহত থাকলে কৃষি, মৎস্য ও নৌ চলাচলে স্বস্তি ফিরবে, পাশাপাশি চলনবিলও ফিরে পাবে তার স্বাভাবিক প্রাণপ্রবাহ।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত হবে-মৎস্য ও প্রাণিসম্

1

২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত

2

জলাবদ্ধতায় নষ্ট শত শত একর জমির সবজি

3

সেন্টামার্টিনে বিপুল পরিমাণ সার পণ্য জব্দ

4

হিমাগারের অভাবে বিপাকে কৃষক

5

লোডশেডিংয়ে মুরগি মরে ক্ষতিগ্রস্থ হচ্ছে খামারিরা

6

আগাম আলু চাষে ব্যস্ত কৃষকেরা

7

চাঁদপুরে মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতামূলক সভা

8

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে-তথ্

9

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

10

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

11

গোলা ভরা ধান, তবুও ফিকে কৃষকের স্বপ্ন

12

খুকৃবির নতুন উপাচার্য আসাদুজ্জামান

13

চলনবিলের তাজা মাছ, সূর্য ওঠার সাথে সাথেই জমে ওঠে আড়ৎ

14

সেন্টমার্টিন মাস্টার প্ল্যানে ট্যুরিজমের আগে সংরক্ষণকে গুরুত

15

সুন্দরবনে প্রাণ ফিরছে জীববৈচিত্র্যে

16

রাজশাহী জেলায় আমন রোপণে ব্যস্ত কৃষক

17

দেশের জমি চাষ করছে ভারতের লোকজন

18

কুড়িগ্রামে পাট জাগ দেয়া নিয়ে বিপাকে চাষিরা

19

আখের ভাল ফলনেও কৃষকের মুখে হাসি নেই

20