কৃষি সময়
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঝড়ে কৃষককের ৫৩ হেক্টর কলা ও পেঁপে বাগান বিধ্বস্ত

কৃষি সময় ডেস্কঃ 
টাঙ্গাইলের মধুপুরে আকস্মিক ঝড়ে কৃষকদের প্রায় ৫৩ হেক্টর জমির কলা ও পেঁপের বাগান বিধ্বস্ত হয়েছে।

এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন শত শত কৃষক। মুহূর্তের ঝড়ে অনেকের দীর্ঘদিনের শ্রম, বিনিয়োগ ও ফসল ঘরে তোলার স্বপ্ন ভেঙে গেছে।

গতকাল বুধবার দুপুরে হঠাৎ প্রবল বাতাসসহ ঝড় শুরু হয়। এতে উপজেলার শোলাকুড়ী, ফুলবাগচালা, অরণখোলা, ভুটিয়া ও কুড়াগাছাসহ বিভিন্ন এলাকার বাগান লণ্ডভণ্ড হয়ে যায়। কোথাও কলাগাছ ভেঙে গেছে, আবার কোথাও পুরো গাছ উপড়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পেঁপে, আনারস ও বিভিন্ন ধরনের সবজির ক্ষেতও।

স্থানীয় কৃষকেরা জানান, দীর্ঘদিনের শ্রম ও অর্থ বিনিয়োগের পর বাগানগুলোতে ফসল ঘরে তোলার সময় ঘনিয়ে এসেছিল। অনেকেই ধারদেনা ও সঞ্চয়ের টাকা দিয়ে কলা, আনারস ও পেঁপে চাষ করেছিলেন। কিন্তু আকস্মিক ঝড়ে মুহূর্তেই তাদের সেই স্বপ্ন ভেঙে গেছে।

মধুপুর উপজেলা কৃষি অফিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, ঝড়ে এসব এলাকায় প্রায় ২৭ হেক্টর কলা এবং ২৬ হেক্টর পেঁপের বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃক্ষরোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী

1

খাদ্য উৎপাদকদের ৫৩ দশমিক ৬৫ শতাংশই ক্ষুদ্র কৃষক

2

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

3

বগুড়ায় সংরক্ষণাগার অভাবে বছরে ৪শ’কোটি টাকার সবজি নষ্ট

4

অনিয়মে ভরা কৃষির ১৩ কোটি টাকার প্রকল্প

5

সাতক্ষীরায় জব্দকৃত ঝিনুক সুন্দরবনের নদীতে অবমুক্ত

6

খামারবাড়ির প্রভাবশালী বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতারা এখন

7

কেআইবি ভবিষ্যতে সকল কৃষিবিদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে

8

‘নবীর ন্যায়পরায়ণতা ও ন্যায়বিচারের আলোকে দেশ পরিচালনার সর্

9

চাঁদপুরে মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতামূলক সভা

10

টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের চারা বিতরণ

11

মহাসড়ক অবরোধ করে পোলট্রি খামারিদের বিক্ষোভ

12

মেঘনার স্রোতে ধসে যাচ্ছে ইলিশা ঘাট

13

২৫০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

14

বাকৃবি এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্সের সভাপতি খালিদ,সম্পাদক শ

15

কুড়িগ্রামে সারের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ

16

ভেজাল সার-কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা

17

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই

18

সাতক্ষীরায় কমেছে ডাল জাতীয় ফসল উৎপাদন

19

চুইঝাল চাষে আগ্রহ বাড়ছে চাষিদের

20