কৃষি সময়
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভবদহে জলাবদ্ধতা নিরসনের দাবিতে কালেক্টরেট চত্বরে অবস্থান

কৃষি সময় ডেস্কঃ যশোরের ভবদহ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা।  

সোমবার (৩ আগস্ট) দুপুরে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে মণিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার জলাবদ্ধতাকবলিত এলাকার শ’ শ’ মানুষ অংশ নেন।


অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, প্রতি বছর ছয় থেকে সাত মাস ভবদহ অঞ্চলের বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে থাকে। এতে কৃষিজমি, ফসল, মাছের ঘের, বসতবাড়ি, রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিশুদ্ধ পানি, খাদ্য ও পয়োনিষ্কাশন সংকটের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে মানবিক দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

তারা ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে সব নদী ও খাল খনন, আমডাঙা খালের দ্রুত সংস্কার, খর্নিয়া সেতুর পাশের আড়বাঁধসহ পানি প্রবাহের সব প্রতিবন্ধকতা অপসারণ এবং বিলগুলোতে কার্যকর টিআরএম বাস্তবায়নের দাবি জানান।

কর্মসূচির আগে লাঙল, কাস্তে, শাপলা ও জলাবদ্ধতার প্রতীকী বিভিন্ন উপকরণ হাতে নিয়ে মিছিলসহকারে কালেক্টরেট চত্বরে জড়ো হন নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যেও তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যান।

সংগ্রাম কমিটির সভাপতি অনিল বিশ্বাসের সভাপতিত্বে কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। 


সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত ব্যবস্থাপনা, প্রকল্পনির্ভর কার্যক্রম এবং সংশ্লিষ্টদের গাফিলতির কারণে ভবদহের জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হয়েছে। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির কারণেও সমস্যার স্থায়ী সমাধান বাধাগ্রস্ত হচ্ছে বলেও তারা দাবি করেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণাঞ্চলের কৃষিতে বাড়ছে মালচিং চাষাবাদ

1

সৌর সেচে অনাবাদি জমিতে আউশ আবাদ

2

সবজির ফলন দামে চাষিরা খুশি

3

ডিলারশিপ বহাল ও কমিশন দ্বিগুণ করার দাবি বিএফএ’র

4

৫০ বছরের পুরোনো সবজি হাট

5

বাঁশখালীতে বিশ্ব হাতি দিবসে ক্ষতিগ্রস্ত কৃষকদের চেক

6

শাহী পেঁপে চাষে সাইদুরের ভাগ্য বদল

7

কচুরিপানায় হুমকিতে নদীর প্রাণ ও মৎস্যসম্পদ

8

গরুর খামারে স্বাবলম্বী তৌহিদুল

9

ঝড়ো হাওয়ায় লন্ডভন্ড শুঁটকি মহাল

10

ব্রি’র অর্গানিক সার ৩০ শতাংশ পর্যন্ত কমাবে ইউরিয়ার ব্যবহার

11

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা

12

সুন্দরবনে হরিণের মাংসসহ আটক ২

13

তেলের দাম বাড়লো ৯০ ডলার

14

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান

15

সৌদি খেজুর চাষে বাণিজ্যিক সম্ভাবনা

16

বাউয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন

17

বিএডিসির বেতনগ্রেড অবনমনে আজ থেকে আন্দোলনে ক্ষুব্ধ কর্মকর্তা

18

ইউএনওর কার্যালয় এখন পাখিদের আবাসস্থল

19

বাণিজ্যিক বেদেনা চাষে শিবলির ভাগ্য বদল

20