কৃষি সময়
প্রকাশ : Aug 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫দিন বৃষ্টিপাতের আভাস

কৃষি সময় ডেস্কঃ 
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত।

এ কারণে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

বুধ ও বৃহস্পতিবার (১২ ও ১৩ আগস্ট) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অংশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এ ছাড়া শুক্র ও শনিবার (১৪-১৫ আগস্ট) বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকতে পারে। এ দুই দিন দক্ষিণ ও পূর্বাঞ্চলের অধিকাংশ বিভাগে এবং বাকি বিভাগগুলোর কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি কৃষি শ্রমিক নেবে ওমান

1

কাজিপুরে সোনামুখী ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপণ

2

৫০ প্রজাতির দেশি মাছ এখন বিলুপ্তির পথে

3

সবজি-সালাদে মানবদেহের ক্ষতিকর কীটনাশকের উপস্থিতি

4

দোহারে রাস্তার পাশে ফেলা হচ্ছে ময়লা আর্বজনা

5

উৎপাদন বাড়লেও সংকট কাটছে না চা-শিল্পে

6

কুতুবদিয়ায় ট্রলার ডুবে ৫ জেলে নিহত

7

ফ্ল্যাট বিক্রি করে এমপির স্ত্রীর সাথে প্রতারণা, কারাগারে ধান

8

হিলিতে রসুনের দাম কমেছে কেজিতে ২০ টাকা

9

উল্লাপাড়ায় কাঁঠাল ব্যবসায় ধ্বস

10

তরমুজ চাষে জাকিরের বাজিমাত

11

সিরাজগঞ্জের চরাঞ্চলে কাউনের বাম্পার ফলন

12

বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি

13

হালদা হবে ‘বায়োস্ফিয়ার রিজার্ভ

14

নাটোরে ৪শ’ শালিক হত্যায় মামলা দায়ের

15

কৃষিতে খেলাপি ঋণ ছাড়াল ১৮ হাজার কোটি টাকা

16

বর্ষণে ১৫ রোহিঙ্গার মৃত্যু

17

পেঁয়াজ পচা রোধে বড় উদ্যোগ, বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন : কৃ

18

বিষক্রিয়ায় দুই মহিষের মৃত্যু

19

পদ্মার পানিতে ডুবে ক্ষতির মুখে কৃষক

20