কৃষি সময়
প্রকাশ : Sep 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

পদ্মার পানিতে ডুবে ক্ষতির মুখে কৃষক

রাজশাহী সংবাদদাতাঃ 
রাজশাহীতে পদ্মার পানি বৃদ্ধিও কারনে তলিযে গেছে বিপুল পরিমাণ সবজিখেত। কয়েক দিন আগেও যেখানে সবুজে ভরা ছিল পদ্মার চর। পটল, শসা, করলা, লাউ, ফুলকপি ও টমেটোর খেতে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন কৃষকেরা। এখন সেই খেতের কোথাও কোমরসম পানি, কোথাও পচে যাওয়া গাছ। ফসল বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে কেউ পানি সরাচ্ছেন, কেউবা পচে যাওয়া গাছ তুলে ফেলছেন। এমন অবস্থায় চরম ক্ষতির মুখে পড়েছে চাষীরা। 

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, হঠাৎ বন্যায় রাজশাহীর পবা, বাঘা ও গোদাগাড়ী উপজেলায় মোট ৩০৯ দশমিক ৫৯ হেক্টর জমির বিভিন্ন ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৪৫ দশমিক ২৪ হেক্টর সবজি, ৮৫ দশমিক ৩৯ হেক্টর মাসকলাই, ১১ দশমিক ৪৬ হেক্টর রোপা আমন, ২৫ হেক্টর রোপা আউশ, ১০২ হেক্টর হলুদ, ২৫ হেক্টর পেঁপে, ১০ হেক্টর পেয়ারা এবং ৫ দশমিক ৫০ হেক্টর গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজতলা রয়েছে। এর মধ্যে পবায় সবজি ৭ দশমিক ২৪, মাসকলাই ৬ দশমিক ৩৯ ও রোপা আমন শূন্য দশমিক ৪৬ হেক্টর জমি আক্রান্ত হয়েছে। গোদাগাড়ীতে সবজি ১০, মাসকলাই ১৭ ও রোপা আউশ ২৫ হেক্টর এবং বাঘায় সবজি ২৮, মাসকলাই ৬২, রোপা আমন ১১, হলুদ ১০২, পেঁপে ২৫, পেয়ারা ১০ ও গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজতলা ৫ দশমিক ৫০ হেক্টর জমি আক্রান্ত হয়েছে। 

পবা উপজেলার হরিপুর ইউনিয়নের আলিমগঞ্জ ও কসবা এলাকার চরাঞ্চলে সরেজমিনে দেখা যায়, বেশ কিছু সবজিখেত পানিতে তলিয়ে আছে। আগাম জাতের ফুলকপি, বাঁধাকপি ও টমেটোর গাছ পচে গেছে। পটল, করলা, লাউ ও শসার গাছও পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো কোনো জমিতে কৃষকেরা নষ্ট গাছ তুলে জমি পরিষ্কার করছেন।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কসবা এলাকার পদ্মার চরের বিভিন্ন জমিতে প্রায় সাত দিন পানি জমে ছিল। এতে বেশির ভাগ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষক মো. নজরুল ইসলামের প্রায় ১০ কাঠা করলা, ১০ কাঠা শসা, ১০ কাঠা লাউ, দেড় বিঘা বিভিন্ন জাতের কপি, ১৫ কাঠা পটল ও পাঁচ কাঠা টমেটোর আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

কসবা এলাকার পটলচাষি মো. শামিম আল মামুনের ১৫ কাঠা পটলের আবাদও পানিতে ডুবে নষ্ট হয়েছে। এতে অন্তত দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এখন পটল তোলার ভরা মৌসুম হওয়ায় ক্ষতির পরিমাণ আরও বেড়েছে বলে তাঁর দাবি। 

আরেক কৃষক শাহরিয়ার রহমান রাসেলের প্রায় ১০ হাজার ফুলকপি ও বাঁধাকপির চারা নষ্ট হয়েছে। ফসল ভালো থাকলে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা বিক্রির আশা করেছিলেন তিনি। এখন সেই আশা অনিশ্চিত। রাসেল বলেন, আমরা কৃষক, কোনো ফসল নষ্ট হোক এটা চাই না। আপ্রাণ চেষ্টা করেছি ফসল বাঁচানোর জন্য। তারপরও সম্ভব হয়নি। 

কসবা এলাকার আরেক কৃষক আকবর আলী একটি জমি থেকে পচে যাওয়া পটলগাছ তুলছিলেন। তিনি বলেন, তার এক বিঘা পটল, ১০ কাঠা শসা ও পাঁচ কাঠা ঝিঙের আবাদ পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পটলগাছ পচে যাওয়ায় সেগুলো তুলে ফেলতে হচ্ছে। এখন যেটুকুন পটলের গাছ ভালো আছে, সেটুকুনও তো মরে যাছে। তাহলে তো সবই শেষ। আমরা কী করে বাঁচব?’ 

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফা কামাল হোসেন বলেন, পদ্মার আশপাশের এলাকা এবার প্লাবিত হওয়ায় ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। কৃষকদের সহযোগিতা করা হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগাম শিমে বাড়তি লাভের আশা কৃষকদের

1

বেদখল চট্টগ্রমের ৫৫ হাজার একর বনভূমি

2

উন্মুক্ত স্থানে বর্জ্যের ভাগাড়ে অতিষ্ঠ মানুষ

3

বগুড়ার উৎপাদিত সবজি যাচ্ছে সারা দেশে

4

শতবছরের খাল দখল উচ্ছেদ করল প্রশাসন

5

বকশীগঞ্জে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ

6

কৃষিপণ্যই হবে দেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য-কৃষিমন্ত্রী

7

৮ হাজার আম গাছ কেটে দেওয়ার অভিযোগ

8

ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদণ্ড

9

ময়মনসিংহে মৎস্য পক্ষের উদ্বোধনে যাবেন প্রধানমন্ত্রী - মৎস্য

10

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

11

কৃষিতে খেলাপি ঋণ ছাড়াল ১৮ হাজার কোটি টাকা

12

ময়লার ভাগাড় অপসারণের দাবিতে বিক্ষোভ

13

এলপিজির দাম বাড়ল ৭০ টাকা

14

মায়ের জন্য বাসার ছাদে আনার বাগান

15

বদলগাছীতে আমন চারার হাট জমে উঠেছে

16

সীতাকুণ্ডে সাত টন ইলিশসহ ৪ বোট জব্দ

17

চীনের বাজারে রাজশাহীর রেশমের বিপুল সম্ভাবনা

18

টানা পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা

19

চলনবিলে পাখি শিকারের মহোৎসব

20