কৃষি সময়
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

বর্ষণে ১৫ রোহিঙ্গার মৃত্যু


কৃষি সময় ডেস্কঃ চলতি ভারী বর্ষণ, আকস্মিক বন্যা ও ভূমিধসে পরিস্থিতিতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোর পরিস্থিতি আরো অবনতি হচ্ছে বলে জানিয়েছে রোহিঙ্গা কোঅর্ডিনেশন প্ল্যাটফর্ম (আরসিপি)।

সংস্থাটির দাবী, কক্সবাজারে গত ৫ থেকে ১২ জুলাই পর্যন্ত কমপক্ষে ৪৩ হাজার রোহিঙ্গা শরণার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ৯ হাজার ৭০৭ জন। মারা গেছেন ১৫ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার আশ্রয়কেন্দ্র, শিক্ষাকেন্দ্র এবং পানি ও স্যানিটেশনসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো। মানবিক সংস্থাগুলো জরুরি সহায়তা, নিরাপদ স্থানে স্থানান্তর এবং জীবনরক্ষাকারী সেবা অব্যাহত রাখলেও চলমান বৃষ্টিপাতের কারণে ঝুঁকি এখনো কাটেনি।

গতকাল রোববার (১২ জুলাই) আরসিপির সিনিয়র ইন্টার-এজেন্সি কোঅর্ডিনেশন কর্মকর্তা ফিলিপ্পো বুসকোনি এ তথ্য জানান।

আরসিপি জানায়, ভারী থেকে অতি ভারী মৌসুমি বর্ষণের ফলে কক্সবাজার জেলা ও বৃহত্তর চট্টগ্রাম বিভাগে ভূমিধস, আকস্মিক বন্যা, স্থানীয়ভাবে জলাবদ্ধতা এবং দমকা হাওয়াজনিত ক্ষতির ঝুঁকি বেড়েছে।

আরসিপি বলছে, কক্সবাজারের বেশির ভাগ এলাকায় বৃষ্টিপাত কিছুটা কমার সম্ভাবনা থাকলেও স্যাচুরেটেড মাটির কারণে মানবিক সংস্থাগুলোকে উচ্চমাত্রার প্রস্তুতি বজায় রাখতে হবে। বিশেষ করে টেকনাফ ও উখিয়ায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় ওই দুই এলাকায় বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি আবহাওয়া সতর্কবার্তা পর্যবেক্ষণ, আগাম সতর্কতা প্রচার, আশ্রয়কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিদর্শন, ঝুঁকিপূর্ণ পাহাড়ি ঢাল পর্যবেক্ষণ এবং প্রয়োজনে নির্ধারিত জরুরি স্থানান্তরকেন্দ্রে (ইসিআরসি) অস্থায়ীভাবে লোকজনকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে।

রোহিঙ্গা সমন্বয় প্ল্যাটফর্মের দৈনিক ঘটনাপঞ্জির তথ্য অনুযায়ী,২৫৯টি ঝড়, ১৬৪টি ভূমিধস, ৪২টি বন্যা, পাঁচটি পানিতে ডুবে যাওয়ার ঘটনা, আটটি অগ্নিকাণ্ড, একটি বজ্রাঘাত এবং দুটি অবকাঠামোগত ঝুঁকির ঘটনা। এসব ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ২১ জন এবং অস্থায়ীভাবে বাস্তুচ্যুত হয়েছেন ৯ হাজার ৭০৭ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে হাঁস-মাছ-গরু চাষাবাদে কৃষকদের ভাগ্য বদলাচ্ছে

1

ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

2

১৯৮ বস্তা সার জব্দ

3

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

4

জমজমাট মুলাডুলি মাছের আড়ত

5

রেণুপোনায় ভাগ্য বদলাচ্ছে তাদের

6

৮ পণ্য বাজার থেকে প্রত্যহারের নির্দেশ

7

পুকুরে বিষ দিয়ে ৯০ মন মাছ নিধন

8

পেঁপে চাষে কোটি টাকার ব্যবসা সুমনের

9

৪০৩ বস্তা সার জব্দ

10

শ্রীপুর থানার সামনে গরু চুরি বন্ধের দাবিতে গ্রামবাসীর বিক্ষো

11

চুয়াডাঙ্গায় আনারকলি চাষে সাফল্য

12

অন্ধকারে ৭২১ কোটির ‘কৃষক স্মার্টকার্ড’ কার্যক্রম

13

মাচায় কুমড়া চাষে লাভবান হচ্ছে কৃষকরা

14

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

15

সার উৎপাদনে ফিরেছে সিইউএফএল

16

উত্তরাঞ্চলে কৃষি অর্থনীতির সম্প্রসারণে ৩ হাজার কোটি টাকার পু

17

অসময়ের টমেটো চাষে তিন গুণ লাভ

18

মৎস্য-প্রাণিসম্পদ উদ্যোক্তাদের তালিকা করা হবে-মৎস্য প্রাণিসম

19

পানির দামে গোলাপ বিক্রি

20