কৃষি সময়
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুতুবদিয়ায় ট্রলার ডুবে ৫ জেলে নিহত


কক্সবাজার প্রতিনিধিঃ মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে পাঁচ জেলে নিহত হয়েছে। । সোমবার সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলারের ভেতর থেকে নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রলারটিতে থাকা আরও সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে|

ট্রলার ডুবিতে নিহতরা হলেন-কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার নাছির উদ্দীন (২০), আলী আকবর ডেইল হায়দারপাড়ার কামাল (৪৮), পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাগপাড়া এলাকার নাছির উদ্দীন (২১), মোহাম্মদ করিম (২১) ও আইয়ুব মনির (২০)।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যায় একটি ট্রলারে ১২ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোরে বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় অন্য ট্রলারের জেলেরা সাতজনকে জীবিত উদ্ধার করতে পারলেও বাকি পাঁচজন নিখোঁজ থাকেন। নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর সন্ধ্যায় দুর্ঘটনাকবলিত ট্রলারটি শনাক্ত করে ভেতর থেকে নিখোঁজ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ জানান, ‘সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে এক হাটে প্রতিদিন কোটি টাকার আম বিক্রি

1

বকশীগঞ্জে পাচারকালে ২৩ বস্তা সার জব্দ

2

রেজাউল ইসলাম সাইক্লিং ফেডারেশনের সহ সভাপতি

3

কৃষির রেটে খামারে বিদ্যুতের দাবি জোরালো হচ্ছে

4

সাড়ে ৫ মাস পর উৎপাদনে ফিরছে সিইউএফএল

5

৪০ বস্তা চায়না দুয়ারি জাল ধ্বংস

6

পরিবেশবান্ধব খাতা কলম তৈরি করছে প্রতিবন্ধী শরিফুল

7

‘জলদাড়ি’র দুর্ভোগে হাজারও কৃষক

8

মধুপুরের আনারস যাবে পাকিস্তান

9

মজুত করা পেঁয়াজ পচনে দিশেহারা কৃষক

10

নদীতে ইলিশের অভাবে দেনার দায়ে জেলে

11

সাঁওতাল নারীদের মাশরুম প্রক্রিয়াজাতে আয়ের পথ করে দিচ্ছে হাবি

12

আগাম শিম চাষে লাভবান হচ্ছে কৃষকেরা

13

সাড়ে ৩ লাখ টন সার কিনছে সরকার

14

সীড এসোসিয়েশনের নতুন সভাপতি মাসুম, সম্পাদক সোপান মালিক

15

চিড়িয়াখানায় খাঁচা আছে প্রাণী নেই

16

বিরলে ১৩৯১ বস্তা সার উদ্ধার

17

ভোমরা বন্দর দিয়ে ৩১৩ কোটি টাকার টমেটো আমদানি

18

দখল-দূষণে ভরাট হচ্ছে ধলিয়া জলাশয়

19

সুন্দরবনে শালপাতা মাছসহ ৬ জেলে আটক

20