কৃষি সময়
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে শব্দদূষণমাত্রা ভয়াবহ

রাজশাহী সংবাদদাতাঃ 
রাজশাহী দুটি ব্যস্ততম এলাকায় শব্দদূষণের মাত্রা পলীক্ষায় শত ডেসিবল অতিক্রম করেছে। নগরীর রেলগেট এব মেডিকেল কলেজ লক্ষীপুরে এ এ পলীক্ষা চালানো হয়। এই শব্দ দূষণ জনস্বাস্থ্য ও নগর পরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। 

জানা গেছে, রাজশাহী নগরীতে শব্দদূষণের মাত্রা পর্যবেক্ষণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে শব্দদূষণবিরোধী লিফলেট বিতরণ, জনসচেতনতামূলক কার্যক্রম ও মানববন্ধনের আয়োজন করে বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থা । তারা রাজশাহী সিটি করপোরেশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, চালক ও নগরবাসীকে সম্মিলিতভাবে শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় ‘অপ্রয়োজনে হর্ন নয়’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
শনিবার সকালে এই সংস্থার উদ্যোগে রাজশাহী মহানগরীর রেলগেট এলাকায় শব্দ দূষণ পরীক্ষায় সর্বোচ্চ গড় মাত্রা পাওয়া যায় ১০১.৫ ডেসিবল। আর মেডিকেল কলেজ সংলগ্ন লক্ষীপুর মোড়ে পাওয়া যায় ১০২.৬ ডেসিবল। উভয় স্থানেই সর্বোচ্চ গড় শব্দমাত্রা ছিল প্রায় ৯৭ ডেসিবেল। অর্থাৎ এক বছরের ব্যবধানে উভয় এলাকাতেই শব্দদূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এ পরীক্ষার নেতৃত্ব দেন প্রকৌশলী মো. জকির হোসেন খান সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবীরা। এই সংস্থাটির পক্ষ থেকে ২০২২ সাল থেকে এই পলীক্ষা কর্মসূচি চালানো হচ্ছে। 

উল্লেখ্য,এর আগে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ২০২২ সালের একটি প্রতিবেদনে ঢাকাকে বিশ্বের সর্বাধিক এবং রাজশাহীকে বিশ্বের চতুর্থ সর্বাধিক শব্দদূষিত শহর হিসেবে উল্লেখ করা হয়েছিল। ওই প্রতিবেদনে রাজশাহীতে শব্দমাত্রা প্রায় ১০৩ ডেসিবেল হিসেবে উল্লেখ করা হয়। সাম্প্রতিক মাঠপর্যায়ের পরিমাপ রাজশাহী নগরীতে শব্দদূষণের উচ্চমাত্রার বিষয়টিকে আবারও সামনে নিয়ে এসেছে।

বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থার শব্দু দূষণ পলীক্ষার প্রধান পলীক্ষক মো. জাকির হোসেন খান জানান, রাজশাহী মহানগরীতে ব্যাটারিচালিত অটো ও অযথা হর্ন অন্যতম কারণ। এ জন্য হর্ন নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার আহ্বান জানানো হচ্ছে। এ ছাড়া শব্দদূষণ শুধু মানুষের জন্য নয়, জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেজাউল ইসলাম সাইক্লিং ফেডারেশনের সহ সভাপতি

1

কাজিপুরে জাম্বুরার ভালো দাম পেয়ে খুশি গাছিরা

2

প্রধানমন্ত্রীকে কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের ধন্যবাদ জ্ঞাপন

3

সাত অবৈধ বাঁধ অপসারণ

4

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

5

চায়না দুয়ারি জালে বিপন্ন জীববৈচিত্র্য

6

শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

7

অস্তিত্ব সংকটে বাঁশশিল্পের ঐতিহ্য

8

সুন্দরবনে হরিণের মাংসসহ আটক ২

9

তরুণদের বিনা জামানতে ঋণ দিতে হাজার কোটি তহবিল

10

দেশের ২৪ জেলায় বইছে শৈত্যপ্রবাহ,সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

11

চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির দায়ে এগ্রো ফার্মকে জরিমানা

12

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

13

অতিথি পাখির কিচিরমিচিরে মুখর নাজিরপাড়া

14

রঙ্গিন মাছ চাষে ইমনের ভাগ্য বদল

15

রাজশাহীতে আলু নিয়ে বিপাকে হিমাগার মালিকরা

16

রাজবাড়ীতে দেশি মাছের উৎপাদনে ফিরছে সুদিন

17

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে শ্রীলঙ্কায় সার্কের আঞ্চলিক কর্মশাল

18

জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

19

বজ্রপাতে মারা গেলো দুজন

20