কৃষি সময়
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

চীনের বাজারে রাজশাহীর রেশমের বিপুল সম্ভাবনা

রাজশাহী সংবাদদাতাঃ 
রাজশাহী মহানগরীতে চীন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে রেশম চাষ, গবেষণা ও উন্নয়ন বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে চীন-বাংলাদেশ রেশম গবেষণা কেন্দ্রের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ রেশম চাষ উন্নয়ন বোর্ড। 

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম এমপি বিশাল চীনা বাজারে বাংলাদেশি রেশম রপ্তানির সম্ভাবনার কথা উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্পকে আধুনিকায়ন করা এবং এর হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকার মাঠপর্যায়ে সমন্বিত পদক্ষেপ নিয়েছে। রাজশাহীর রেশম কেবল একটি শিল্প নয়; এটি আমাদের জাতীয় ঐতিহ্য ও অহংকার। আধুনিক প্রযুক্তি, উচ্চতর গবেষণা ও নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে এ খাতকে পুনরুজ্জীবিত করতে কাজ করছে সরকার।

তিনি আরও বলেন, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানাগুলো পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারখানাগুলো চালুর পাশাপাশি আন্তর্জাতিক বাজারের পরিধি বাড়ানো, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং রাজশাহীর রেশম শিল্পের প্রচারণায় আধুনিক ‘মার্কেটিং পলিসি’ চালুর কাজ চলছে।

রাজশাহীর রেশম কারখানার সাম্প্রতিক উৎপাদনের চিত্রও বেশ আশাব্যঞ্জক। ২০১৮ সালে পুনরায় চালুর পর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত কারখানাটিতে মোট ৫৯ হাজার ৪৬৮ মিটার রেশম কাপড় উৎপাদিত হয়েছে। বর্তমানে কারখানার নিজস্ব শোরুমে ঐতিহ্যবাহী গরদ শাড়ি, আকর্ষণীয় প্রিন্টেড শাড়ি, মার্জিত পাঞ্জাবির কাপড় ও বলাকা সিল্কসহ উচ্চমানের রেশম পণ্য সরাসরি বিক্রি হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, বিশাল চীনা বাজারে বাংলাদেশি রেশমের শক্ত অবস্থান তৈরি করা সম্ভব হলে এর প্রত্যক্ষ সুফল পাবেন রাজশাহীর প্রান্তিক রেশম চাষি, তাঁতি ও উদীয়মান উদ্যোক্তারা। মানসম্মত সুতা ও কাপড়ের পাশাপাশি আধুনিক নকশা, প্রিমিয়াম প্যাকেজিং ও ডিজিটাল ব্র্যান্ডিং জোরদার করা গেলে ‘রাজশাহী সিল্ক’ বিশ্ববাজারে একটি প্রভাবশালী ব্র্যান্ড হিসেবে জায়গা করে নেবে। চীন-বাংলাদেশ রেশম গবেষণা কেন্দ্র আয়োজিত এ সম্মেলনটি স্থানীয় ঐতিহ্যকে বিশ্বমানের বাণিজ্যিক পণ্যে রূপান্তরের ক্ষেত্রে বড় মাইলফলক হিসেবে কাজ করবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, চীনের ঝেজিয়াং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফ্যাশন ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ও ভাইস ডিন অধ্যাপক জু কিউজি এবং চীন-বাংলাদেশ রেশম গবেষণা কেন্দ্রের প্রকল্প উদ্যোক্তা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক নুসরাত জাহান নিপা। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ।

এছাড়ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম মঞ্জুর হোসেন, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক (অর্থ ও পরিকল্পনা) ড. এম, এ মান্নান, পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) নাছিমা খাতুন, পরিচালক (প্রশাসন) মু: রেজা হাসান, পরিচালক (উৎপাদন ও বিপণন) মিজানূর রহমান, ব্যবসায়ীবৃন্দ, রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের গবেষকবৃন্দ, রেশম উদ্যোক্তাগণসহ বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

এর আগে প্রতিমন্ত্রী শরিফুল আলম এমপি বাংলাদেশ রেশম কারখানা এবং রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক দিক নিয়ে আলোচনা করেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পান চাষে সাড়া ফেলেছে কৃষক রবিউল

1

নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

2

রাণীশংকৈলে ২০ বস্তা সার জব্দ

3

পেকুয়ায় পানের ভাল ফলনেও চাষিদের হাহাকার

4

পদ্মায় ধরা পড়ল ৩৩ কেজির বাঘাইড়

5

ভবদহে ডুবেছে মাছের ঘের

6

দাম নেইঃ পানের বরজ ভাঙছেন চাষী

7

কৃষকের ৪ শতাধিক ফলদ কলাগাছ কাটলেন প্রতিপক্ষরা

8

বিলুপ্তির পথে সাদা বক

9

আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি

10

কৃষকের এক হাজার কলাগাছ কর্তন

11

২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরীর উদ্যোগ সরকারের

12

ফরিদপুরে সবেদা চাষে বাণিজ্যিক সম্ভাবনা

13

পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত

14

প্রতি হেক্টরে ধান হবে ১৫ টন, গবেষণা করছে এসিআই

15

৩ লাখ কেজি ভারতীয় ইলিশ আমদানি

16

কাঁচা মরিচের দাম নেমেছে ১০০ টাকায়

17

আল-আরাফাহ ব্যাংক ফিরিলো পুরোনো মালিকদের হাতে

18

হাজারো পাখির অকৃত্রিম বন্ধু বুদ্ধ

19

রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

20