কৃষি সময়
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাঁচা মরিচের দাম নেমেছে ১০০ টাকায়

কৃষি সময় ডেস্কঃ 
ভারত থেকে কাঁচা মরিচ আমদানি অব্যাহত থাকায় কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। বেনাপোলসহ আশপাশের বাজারগুলোতে এখন প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকায়। দুই সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম কমেছে ২০০-২৫০ টাকা।

আজ মঙ্গলবার ঝিকরগাছা, শার্শা, বেনাপোল, নাভারন ও বাগআঁচড়া বাজারে ঘুরে এমন চিত্র দেখা যায়। 

বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানালেন, গত ৩ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত ১০ কার্যদিবসে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় ২৩৩ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। ভারতের পেট্রাপোল বন্দরে কয়েকটি মরিচবোঝাই ট্রাক বেনাপোলে প্রবেশের অপেক্ষায় রয়েছে। এসব চালান দেশে ঢ়ুকলে দাম আরও কমতে পারে।

উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ৩ আগস্ট প্রথম চালানে ৯ হাজার ২০০ কেজি, ৪ আগস্ট ৪২ হাজার ২২০ কেজি, ৬ আগস্ট ১৪ হাজার কেজি, ৮ আগস্ট ১৫ হাজার কেজি, ৯ আগস্ট ১৪ হাজার কেজি, ১০ আগস্ট ১৪ হাজার কেজি, ১১ আগস্ট ৫৬ হাজার কেজি, ১২ আগস্ট ২৮ হাজার কেজি, ১৩ আগস্ট ২৮ হাজার কেজি এবং ১৬ আগস্ট ১৩ হাজার ৫০০ কেজি কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। 

বেনাপোল কাস্টমস হাউজের অ্যাসিস্ট্যান্ট কমিশনার মুক্তা চৌধুরী বলেছেন, কাঁচা মরিচ আমদানিকে আমরা সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকি। পণ্যগুলো দ্রুত খালাশের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবন যুদ্ধে হার না মানা কৃষক সিরাজ শেখের সফলতার গল্প

1

সাড়ে ৩ লাখ টন সার কিনছে সরকার

2

ভেজাল সার-কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা

3

২৮ ভারতীয় গরু জব্দ

4

বিএনপির কাউন্সিল ডিসেম্বরে

5

গাজীপুর সাফারি পার্কে দুই হাতির মৃত্যু

6

খাল খননে চাষের আওতায় ১ হাজার একর জমি

7

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ রোপন

8

বাজারে সবজিরমূল্য চড়া, দাম পাচ্ছেন না কৃষক

9

কাজিপুরে বাড়ছে লাভজনক কলার আবাদ

10

চট্টগ্রামে আমদানি ফলে ভরপুর

11

গোয়ালঘর থেকে ১৩২ বস্তা সার জব্দ

12

জলবায়ু পরিবর্তনে মহেশখালীর মানচিত্র বদলে যাচ্ছে

13

নকল কীটনাশক তৈরিতে জেল-জরিমানা

14

বৃষ্টি না থাকায় ফসল বাঁচাতে সেচেই ভরসা

15

ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

16

১৫ টাকা কেজিতে চাল পাবে স্বল্প আয়ের ৫৫ লাখ পরিবার

17

কচুয়ায় ১২০টি চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

18

মেঘনা চরের কৃষকদের স্বপ্ন এখন পানির নিচে

19

দেশে শিং মাছ চাষাবাদ লাভ জনক হয়ে উঠেছে

20