কৃষি সময়
প্রকাশ : Aug 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিম্ন মানের কিটনাশকে ২শ’বিঘা জমির ধান নষ্ট

দিনাজপুর সংবাদদাতাঃ 
দিনাজপুরে নিম্নমানের কীটনাশক ব্যবহার করে কৃষকদের ২০০ বিঘা জমির ধান আমন ধান নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। জেলার নবাবগঞ্জে উপজেলার বড়মহেশপুর, শিমর, শিবরামপুর, কয়রাপুর, কালিয়া, তিখুরসহ বিভিন্ন এলাকার কৃষকরা এই ক্ষতির শিকার হয়েছেন। 

জানা যায়- এসব এলাকার বিভিন্ন মাঠে সম্প্রতি কৃষকরা আমন ধান চাষাবাদ করেন। জমিতে আগাছা দমনের জন্য স্থানীয় ভাদুরিয়া বাজার থেকে মেসার্স হৃদয় ট্রেডার্স নামক একটি কীটনাশকের দোকান থেকে আগাছা দমনের জন্য কীটনাশক ক্রয় করেন। এই কিটনাশক স্প্রে করার মাত্র ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই সবুজ ধানগাছগুলো প্রথমে হলুদ বর্ণ ধারণ করে। পরে তা সম্পূর্ণ কুঁকড়ে পচে মারা যায়।একাধিকবার চারা রোপণ করা হলেও কোনো সমাধান হয়নি। 

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষকদের পক্ষে বাবু মিয়া নামে এক কৃষক সমাধান চেয়ে নবাবগঞ্জ উপজেলা কৃষি অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে নিম্নমানের কীটনাশক ব্যবসায়ী ও ডিলারদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সরকারি ক্ষতিপূরণ দাবি করেছেন। 

অভিযোগকারী বড়মহেশপুর গ্রামের কৃষক বাবু মিয়া জানান, বাজারে অসাধু ব্যবসায়ীদের বিক্রি করা ভেজাল বা নিম্নমানের আগাছানাশক অথবা ডিলারদের ভুল পরামর্শের কারণেই এ বিপর্যয় ঘটেছে। অনেক কৃষক এনজিও থেকে লোন নিয়ে এবং চড়া সুদে ঋণ করে জমিতে বীজ, সার ও সেচ দিয়ে আমন আবাদ করেছিলেন। ধানখেত এভাবে নষ্ট হয়ে যাওয়ায় এখন চরম খাদ্য ও আর্থিক সংকটের আশঙ্কা করছেন তারা। তবে কৃষি কর্মকর্তারা সরেজমিন দেখে গেলেও কোনো সমাধান দেননি। 

কীটনাশক বিক্রেতা মোস্তাফিজুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, কোম্পানির লোকের সঙ্গে কথা বলে সমাধান করবেন। তবে এখনো তার সমাধান করেননি বলে অভিযোগ করেন কৃষকরা।

নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, কৃষকের অভিযোগ পাওয়ার পর সরেজমিন ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করা হয়েছে। ইতোমধ্যে জমির মাটি, পানি, চারা এবং আগাছানাশক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত সঠিকভাবে কোনো কিছু বলা যাচ্ছে না। রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগানে ঝুলছে কল্যাণভোগ আম

1

কাজিপুরে বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প কর

2

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১০০ কোটি টাকার ভর্তুকি

3

উল্লাপাড়ায় রফিকুল ইসলাম খান নৌকা বাইচের ফাইনাল অনুষ্ঠিত, হাজ

4

হাঁস পালনে হামিদের ভাগ্য বদল

5

কুড়িগ্রামের চরাঞ্চলে গরু পালন বাড়ছে

6

চুয়াডাঙ্গায় আনারকলি চাষে সাফল্য

7

হাতিয়ায় সংরক্ষিত বন কেটে নদীতে ঘের, আটক ২২

8

শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

9

কচুরিপানায় হুমকিতে নদীর প্রাণ ও মৎস্যসম্পদ

10

তিন বিঘা জমির কলা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

11

কালো ধান চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা

12

হাঁসের খামারে দিলরুবার আয় চার লাখ টাকা

13

চট্টগ্রামে আমদানি ফলে ভরপুর

14

তিন দাবি দ্রুত বাস্তবায়নে বাকৃবিতে মানববন্ধন

15

রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার কিনবে সরকার

16

হারিয়ে যাচ্ছে বাবুই পাখির বাসা

17

সারাদেশে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

18

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্

19

চুক্তিতে কৃষিসচিব থাকছেন ওয়াহিদা আক্তার

20