কৃষি সময়
প্রকাশ : Sep 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

সামাজিক বনায়নের গাছ কেটে হরিলুট

লক্ষীপুর সংবাদদাতাঃ 
লক্ষীপুরে বন বিভাগের বিরুদ্ধে নিয়ম নীতির তোয়াক্কা না করে সামাজিক বনায়নের গাছ কেটে হরিলুটের অভিযোগ উঠেছে। দুই বছর আগে গাছ বিক্রি করা হলেও সুফলভোগীদের কোন টাকা দেয়া হয়নি। এ নিয়ে সুফলভোগীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

জানা যায়, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তোরাবগঞ্জ থেকে করুণানগর পর্যন্ত ১৯ কিলোমিটার সড়কে সামাজিক বনায়নের অংশ হিসাবে গাছ লাগান স্থানীয় সুফল ভোগীরা। গাছগুলো অনেক বড় হয়েছিলো। বন বিভাগ সেই গাছ ফজুমিয়ার হাট থেকে উত্তর পাশের ওয়াবদা বেড়ীবাঁধ সড়কের আওতায় গাছ বিক্রির প্রক্রিয়া শুরু হয়। বিধি অনুযায়ী গাছ বিক্রির অর্থ ১০-১৫ দিনের মধ্যে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়ার বিধান রয়েছে। তবে সেই শর্ত পূরণ না করেই রহস্যজনকভাবে ঠিকাদারকে গাছ কাটার অনুমতি (ডিও) দেয় বন বিভাগ।

অভিযোগ রয়েছে, সরকারি কোষাগারে পূর্ণাঙ্গ রাজস্ব জমা না দিয়ে এবং সুফলভোগীদের পাওনা বুঝিয়ে না দিয়েই বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ও স্থানীয় কর্মকর্তাদের যোগসাজশে সব গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া ঝড়ে পড়ে যাওয়া আরও ৫-৬টি লটের কাঠের হিসাব নিয়েও সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।

জমির মালিকানা ও অধিকারের বিষয়টি উল্লেখ করে বাগানের সভাপতি মো. শাহজাহান মেম্বার ক্ষোভ প্রকাশ করে বলেন, জমির বৈধ দলিল ও অধিকার আমাদের থাকা সত্ত্বেও বন বিভাগ জোরপূর্বক সব গাছ কেটে নিয়ে গেছে। আমাদের না জানিয়েই গাছ হরিলুট করা হয়েছে, অথচ আজ দুই বছর ধরে আমরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত।

এ বিষয়ে জানতে চাইলে কমলনগর উপজেলা বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, সুফলভোগীরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে আমরা নিয়ম অনুযায়ী সুবিধা বুঝিয়ে দেব।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরগির মাংসে আন্তর্জাতিক সীমার বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল

1

রাজশাহীতে শব্দদূষণমাত্রা ভয়াবহ

2

দেশীয় শিল্পের বিকাশে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে: সুলতান সাল

3

সাঁওতাল নারীদের মাশরুম প্রক্রিয়াজাতে আয়ের পথ করে দিচ্ছে হাবি

4

কঙ্বাজারে বর্জ্য থেকে হবে ১.২ মেগাওয়াট বিদ্যুৎ

5

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে স

6

সুন্দরবনে শালপাতা মাছসহ ৬ জেলে আটক

7

দেশে উৎপাদিত আলু রপ্তানিতে ভাটা

8

৬৫ কচ্ছপ সালদা নদীতে অবমুক্ত

9

আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি

10

সাড়া ফেলেছে ভেষজ লেমন ঘাসের চা পাতা

11

বেড়ার শুশুক অভয়ারণ্য বিলুপ্তির পথে

12

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

13

মেঘনায় ধরা পড়ছে বড় বড় পাঙাশ

14

দাম নেইঃ পানের বরজ ভাঙছেন চাষী

15

খানসামার ব্যস্ত সময় পার করছে আমন চাষিরা

16

কেআইবি ভবিষ্যতে সকল কৃষিবিদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে

17

আরোও বন্যার শঙ্কাঃ বাড়বে পানি

18

চাঁদপুরে আখের বাম্পার ফলন

19

আমন চাষের খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

20