কৃষি সময়
প্রকাশ : Sep 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেলেদের জালে ৭ মণ ওজনের শাপলা পাতা মাছ

কৃষি সময় ডেস্কঃ 
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৭ মণ ওজনের একটি শাপলা পাতা মাছ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চেয়ারম্যান ঘাটের গাজী মেম্বারের মাছের আড়তে মাছটি ৮২ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী বিষু বেপারী।

চেয়ারম্যান ঘাটের আড়তদার আকবর হোসেন জানান, হাতিয়ার ভাসানচরের কাছে মেঘনা নদীতে মঙ্গলবার চরঘেরা জালে মাছটি ধরা পড়ে। গাজী মেম্বারের মাছ ধরার ট্রলারে থাকা জেলেরা নদীতে ওই জাল বসিয়েছিলেন। 

পরে বুধবার দুপুরে মাছটি বিক্রির জন্য চেয়ারম্যান ঘাটের আড়তে আনা হয়। সেখানে বিষু বেপারী ৮২ হাজার টাকায় মাছটি কিনে নেন।

বিষু বেপারী জানান, মাছটি ঢাকায় অথবা চট্টগ্রামে নিয়ে বিক্রি করার পরিকল্পনা রয়েছে তাঁর।

হাতিয়ার উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা সুবর্ণচর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়জুর রহমান বলেন, চরঘেরা জাল নদীতে চারপাশে শক্ত খুঁটির সঙ্গে বেঁধে বসানো হয়। জোয়ারের পানি কমে গেলে ওই জালে মাছ আটকা পড়ে। এ ধরনের জাল সরকার নিষিদ্ধ করেছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে আখের ক্ষেতে ভাইরাস আক্রমণ

1

কমলগঞ্জের টমেটোর চারা যাচ্ছে সারা দেশে

2

বেড়ার শুশুক অভয়ারণ্য বিলুপ্তির পথে

3

বিশ্বের দামি মরিচ চাষ হচ্ছে কুমিল্লায়

4

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ জোরদারের আহ্বান প্রধা

5

ঢলে ৫শ’ হেক্টর জমির ফসল ও ঘের ক্ষতিগ্রস্ত

6

এক গাছেই ধরেছে ১০ জাতের আম

7

২৩টি টিয়া পাখি অবমুক্ত

8

প্রাণী,কৃষি ও পরিবেশ উন্নয়নে মতিন

9

রাঙ্গুনিয়া ড্রেন না থাকায় জলাবদ্ধতায় দুর্ভোগ

10

নওগাঁয় বেশি মূল্যে সার বিক্রি করায় জরিমানা

11

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্

12

খুলনায় খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

13

ডিলারদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করতে বিএফএ’র সর্ত

14

কৃষিতে স্কুল শিক্ষক জহিরের সাফল্য

15

দেশীয় শিল্পের বিকাশে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে: সুলতান সাল

16

অসময়ের টমেটো চাষে তিন গুণ লাভ

17

দূষণমুক্ত নদী ও পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

18

কুড়িগ্রামে কেঁচো সারের ব্যবহার বাড়ছে

19

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প

20