কৃষি সময়
প্রকাশ : Sep 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেরপুরে ১৫ সার ডিলার কারাগারে

শেরপুর সংবাদদাতাঃ 
শেরপুরে ১৫ ডিলারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সরকারি বরাদ্দের ১৪ কোটি টাকার বিভিন্ন সার কালোবাজারে বিক্রির অভিযোগে করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাদের কারাগারে পাঠানো হয়। 

 মঙ্গলবার ২০ আসামির মধ্যে ১৬ জন শেরপুর জেলা ও দায়রা জজ আদালতে জামিন চাইলে বিচারক মোহাম্মদ জহিরুল কবির একজনের জামিন মঞ্জুর করে ১৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিকালে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান। 

কারাগারে যাওয়া সার ডিলাররা হলেন- মো. ফরহাদ আলী, মাজাহারুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, সুবর্ণা সাহা রায়, সুফিয়া বেগম, মরিয়ম আক্তার মুন্নী, তাপস নন্দী, সিরাজুল হক, ছামিদুল ইসলাম ফারাজী, বোরহান উদ্দিন, আনোয়ার হোসেন, মনিরুজ্জামান মনির, প্রশান্ত সাহা, মো. বাদশা মিয়া ও জাকির হোসেন রতন।

উল্লেখ্য,গত ২৪ জুন উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জাহানের নেতৃত্বে একটি দল শহরের নিউ মার্কেট, রঘুনাথ বাজার, নতুন বাসস্ট্যান্ডসহ সদর উপজেলার বিভিন্ন সার ডিলারের দোকান পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এ সময় সংশ্লিষ্ট ডিলারদের সার বিক্রির রেজিস্ট্রার ও ক্যাশ মেমো জব্দ করে যাচাই-বাছাই করলে ব্যাপক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এতে দেখা যায়, অধিক মুনাফার আশায় ডিলাররা সরকারি বরাদ্দের চার হাজার ৪১২ টন ইউরিয়া (মূল্য প্রায় ১১ কোটি ৯১ লাখ ২৪ হাজার টাকা), ৮২১ টন ডিএপি (মূল্য প্রায় এক কোটি ৭২ লাখ ৪১ হাজার টাকা), ১৩৪ টন টিএসপি (মূল্য প্রায় ৩৬ লাখ ১৮ হাজার টাকা) এবং অন্যান্য প্রায় ৩৪ লাখ ৪০ হাজার টাকার সার কালোবাজারে বিক্রি করেন।
এ ঘটনায় গত ২২ জুলাই শেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। 

ওই মামলায় ডিলাররা কিছুদিন আগে উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন। ওই জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে নতুন করে জামিনের আবেদন করেন। পরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কৃ/স/জয়




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আলু চাষীদের মানববন্ধন

1

কাজিপুরে হারিয়ে যাচ্ছে দেশী মাছ

2

বন্ধ হচ্ছে এক দিনের বাচ্চা আমদানি, পক্ষে বিপক্ষে মত

3

কংক্রিটের নগরে সবুজের কারিগর রকিবুল আমিনের গল্প

4

শৈলকুপায় অবৈধ সার মজুতে জরিমানা ও সার জব্দ

5

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

6

সুপারির বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

7

কঙ্বাজারে বর্জ্য থেকে হবে ১.২ মেগাওয়াট বিদ্যুৎ

8

পাবনায় পাওয়া যেতে পারে ২০ বছরের গ্যাস

9

পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা

10

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা

11

নারকেলের ছোবড়ায় ভাগ্য বদল

12

মাছ চাষে আবদুল্লাহর সাফল্য

13

সৌর সেচে অনাবাদি জমিতে আউশ আবাদ

14

ফ্ল্যাট বিক্রি করে এমপির স্ত্রীর সাথে প্রতারণা, কারাগারে ধান

15

ফটিকচড়ির মাঠজুড়ে ক্ষতচিহ্ন

16

তিন দাবি দ্রুত বাস্তবায়নে বাকৃবিতে মানববন্ধন

17

১০ হাজার চারাগাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা

18

কৃষককার্ড ও উত্তরাঞ্চলে কৃষি হাব গড়ে তোলায় গুরুত্ব

19

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

20