কৃষি সময়
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : এমপি সেলিম রেজা

টি এম কামাল,কাজিপুর (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য সেলিম রেজা বলেছেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন হবে। গাছ রোপণ করার চেয়ে রক্ষা করাই কঠিন।

শনিবার (২৫ জুলাই) সকাল দশটায় এডিপির অর্থায়নে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বীরাঞ্চলের ৬টি ইউনিয়নের ৪৮টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ৪৯১ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ, পানির ফ্লাক্স, ৬টি খাতা, ৬টি কলম, ৬টি পেনসিল, ইরেজার, শার্পনার) এবং প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের টার্গেট অর্জন ও শিক্ষার্থীদের পুস্টি চাহিদা পূরণের জন ফলদ বৃক্ষের চারা এবং বৃক্ষ রোপণের জন্য ভার্মি কম্পোস্ট সার বিতরণ করা হয়েছে। এ নিয়ে চর ও বীরাঞ্চলের মোট ৮৬৯ জন মেধাবী শিক্ষার্থীদেরকে কাজিপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উপহার প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি
হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো: সেলিম রেজা। বিশেষ বক্তব্য রাখেন ইউএইচএফপিও ডাঃ মোঃ রাসেল, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান, সাবেক মেয়র আব্দুস সালাম, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল হাসান প্রমুখ। উপজেলা উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও বিএনপি'র অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এমপি সেলিম রেজা বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার হারানো সবুজায়ন ফিরিয়ে আনার জন্য কাজ করছে। আশা করছি, সেটা সম্ভব হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পবিত্র ভূমিতে বৃক্ষরোপণ করে মুসলিম উম্মাহর মনে প্রাণে রয়েছেন। আমাদের প্রয়াত গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ব্যাপক সবুজায়নেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন। তিনি আরও বলেন, আমাদের গ্ৰাম-শহর আরও সবুজ হবে। সবাইকে অন্তত একটি করে গাছ লাগাতে হবে। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। খালি জায়গাসহ সকল জায়গায় গাছ লাগাতে হবে। গাছ লাগানোর কোনো বিকল্প নাই। বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃপক্ষের উদ্দেশে তিনি বলেন, আপনারা বৃক্ষরোপণ করুন। যত সহযোগিতা লাগে, তা করা হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রতিদিন কমছে ৩১৭ একর কৃষিজমি

1

কৃষি জমিতে বালুর স্তরে দিশেহারা কৃষক

2

বিএনপিতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

3

হাঁস খামারিদের পথ দেখাচ্ছেন ইয়াসিন

4

মরুভূমিতে ১ কোটি দেশীয় বীজ রোপণ করবে আবুধাবি

5

৩৪ বছর ধরে গাছ লাগাচ্ছেন ইমাম

6

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই

7

ভারত থেকে আসতে শুরু করেছে কাঁচামরিচ

8

মিষ্টি কুমড়োর হলুদ ফুলে রঙিন শ্রাবণের হাট

9

খামারবাড়ির প্রভাবশালী বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতারা এখন

10

৪শ’বস্তা ইউরিয়া সারসহ ৩ জন আটক

11

রাজশাহীতে শব্দদূষণমাত্রা ভয়াবহ

12

আশরাফুলের এক শসা ৫ কেজি

13

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভমূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার

14

খেজুরের বিচি থেকে কফি তৈরি

15

৪০ বস্তা চায়না দুয়ারি জাল ধ্বংস

16

স্বেচ্ছাশ্রমে ১৩ কিলোমিটার খাল পরিস্কার

17

টানা পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা

18

জুলাই-আগস্টে রেমিট্যান্স এলো ৬ বিলিয়ন ডলার

19

গাসিকের বর্জ্যে বিপন্ন তুরাগ নদ

20