কৃষি সময়
প্রকাশ : Jul 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজ ৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস


কৃষি সময় ডেস্কঃ দুপুরের মধ্যে দেশের আটটি অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগে গতকাল দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয় পূর্বাভাসে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

1

সরকারি গাছ কাটায় ৩ জনের দণ্ড

2

নদীতে ইলিশের অভাবে দেনার দায়ে জেলে

3

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

4

৫৫ লাখ পরিবার ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন

5

কোয়েল ও মুরগি খামারে দুলালের সাফল্য

6

কুতুবদিয়ায় ট্রলার ডুবে ৫ জেলে নিহত

7

‘নবীর ন্যায়পরায়ণতা ও ন্যায়বিচারের আলোকে দেশ পরিচালনার সর্

8

উল্লাপাড়ায় বাড়ছে আখ চাষাবাদ

9

জেভাজ কিটনাশকে কমছে উৎপাদনঃ কৃষকের সর্বনাশ

10

বাকৃবি এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্সের সভাপতি খালিদ,সম্পাদক শ

11

মৎস্য ও কৃষিতে রপ্তানি বাড়াতে গবেষণা ও উদ্ভাবনে জোর দিতে হবে

12

বিজিবির নদীতে মাছের পোনা অবমুক্ত

13

সাড়ে ৩ লাখ টন সার কিনছে সরকার

14

ত্রিশালে জমজমাট পলো উৎসব

15

বন্যায় ডুবেছে ১.১৪ লাখ হেক্টর জমির ফসল

16

১৭ কচ্ছপ উদ্ধার আটক ১

17

বালাইনাশক খাত যুগোপযোগী করতে কমিটি গঠন

18

ভবদহে জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার

19

হাওরের শিক্ষার্থীদের জন্য নৌকা বিতরণ

20