কৃষি সময়
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেঘনার স্রোতে ধসে যাচ্ছে ইলিশা ঘাট


ভোলা প্রতিনিধিঃ ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা মেঘনা নদীর তীব্র স্রোত ও উজানের পানির চাপ আবারও ভাঙনের মুখে পড়েছে । শুধু লঞ্চঘাট নয়, একই সঙ্গে ঝুঁকির মুখে পড়েছে ইলিশা ফেরিঘাট, মাছঘাট এবং ভোলা শহর রক্ষা বাঁধ। এ অবস্থায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে গুরুত্বপূর্ণ এই লঞ্চঘাটে যাত্রী ওঠানামা।


জানা যায়,গত ১৪ জুলাই মেঘনার স্রোতের তীব্রতা বাড়ায় লঞ্চঘাট সংলগ্ন এলাকায় সিসি ব্লক ধসে পড়তে শুরু করে। ভাঙনে ১৫-২০ মিটার এলাকা শত শত ব্লক চলে গেছে নদীগর্ভে। বড় ধরনের ফাটল দেখা দিয়েছে প্রায় ১০ মিটার এলাকায় । ইতোমধ্যে কয়েকটি দোকান বিলীন হয়েছে নদীগর্ভে। ভাঙনের বিস্তার নদীতীরের ব্যবসাপ্রতিষ্ঠানেও আঘাত হেনেছে। যেসব দোকান এখনো টিকে আছে, সেগুলোর মালিকরা তড়িঘড়ি করে সরিয়ে নিচ্ছেন মালামাল।


স্থানীয়দের দাবি, এটি নতুন কোনো সংকট নয়। ২০২৩ ও ২০২৪ সালেও একই এলাকায় একাধিকবার সিসি ব্লক ধসের ঘটনা ঘটেছিল। তখনো জরুরি ভিত্তিতে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হলেও স্থায়ী সমাধান হয়নি।


ব্যবসায়ী মো. সিদ্দিক মোল্লা বললেন, ‘ভাঙন প্রতিদিনই বাড়ছে। পাশের কয়েকটি দোকান চলে গেছে নদীতে। আমাদের দোকানও রয়েছে ঝুঁকিতে। দ্রুত ব্যবস্থা না নিলে হারাতে হবে সবকিছু।’


পানি উন্নয়ন বোর্ডের ভোলা ডিভিশন-১ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দীন আরিফের ভাষ্য, ‘পরিদর্শন করা হয়েছে ভাঙনকবলিত এলাকা। জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ স্থানে জিওব্যাগ ডাম্পিং করে ভাঙন নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি পর্যবেক্ষণ করা হচ্ছে পরিস্থিতি।


কৃ/স/জয়


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলের জালে ৩ কেজির ভোল পোয়া

1

হিলিতে শুকনো মরিচের দাম বেড়েছে

2

নেপালের পর্য টন নগরী পোখারার রাস্তার মোড়ে মোড়ে ফল বিক্রেতা প

3

সোনামসজিদ দিয়ে এলো ১১৮ টন কাঁচা মরিচ

4

বগুড়ার সবজির চারা যাচ্ছে সারা দেশে

5

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

6

মাছ বিস্তারে ভূমিকা রাখছে দুই অভয়াশ্রম

7

নিজ জেলায় ফিরছেন উপসহকারি কৃষি কর্মকর্তারা

8

মাশরুম চাষে জহিরুলের জীবনের বাঁক বদল

9

হাওরে গোখাদ্যের সংকটে খামারীরা

10

আনারকলি চাষে মিঠুর ভাগ্য বদল

11

ভিমরুলের কামড়ে প্রাণ গেল নানি-নাতনির

12

কৃষি জমিতে বালুর স্তরে দিশেহারা কৃষক

13

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

14

কলাপাড়ায় ধান কেনা সিন্ডিকেটের কবলে হাজারো কৃষক

15

চাটমোহরে কুকুর হত্যার অভিযোগ

16

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা

17

১০ লাখ পরিবারের জরুরি কৃষি সহায়তা প্রয়োজন: এফএও

18

রেজাউল ইসলাম সাইক্লিং ফেডারেশনের সহ সভাপতি

19

নরসিংদীতে ৬৮ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট রিং জাল জব্দ

20