কৃষি সময়
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ

কৃষি সময় ডেস্কঃ 
শরীয়তপুরের ভেদরগঞ্জে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে এক লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড। পরে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

শুক্রবার পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকার ২২ দিনের জন্য ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত ও কেনাবেচা আইনত নিষিদ্ধ। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় পদ্মা নদীর দুলারচর, বাঘাবাড়ীর খাল, বোরকাটি, মরিচাকান্দি, কাচিকাটা, মোল্লাবাজার ও গাজীরটেক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নদী থেকে এক লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উপজেলার চেয়ারম্যান স্টেশন ঘাটে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট

1

মাছের আঁশ বেচে আয় জেলে পরিবারের

2

১৫ টাকা কেজিতে চাল পাবে স্বল্প আয়ের ৫৫ লাখ পরিবার

3

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২,৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

4

কাঁঠাল বীজ থেকে খনিজসমৃদ্ধ খাদ্য উপাদান প্রযুক্তি উদ্ভাবন

5

কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহা

6

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

7

পেয়ারায় অ্যানথাক্স রোগে চাষীরা ক্ষতিগ্রস্থ

8

কৃষক পর্যায়ে ৭ শতাংশের বেশি সুদ নিতে পারবে না ব্যাংক

9

তিন বছরে পার্টনার প্রকল্পের অগ্রগতি মাত্র ২২ শতাংশ

10

তিন বিঘা জমির কলা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

11

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

12

লোডসেডিংয়ে ক্ষতিগ্রস্থ মুরগি খামারিরা

13

নারকেল ছোবড়া থেকে আনসার সদস্যর কোকোপিট তৈরি

14

পেয়ারা চাষে লাভবান হচ্ছে চাষীরা

15

নকল সার-কীটনাশক ব্যবসায়ীর কারাদণ্ড

16

ধানের ‘ক্লোনিং’ প্রযুক্তিতে অভূতপূর্ব সাফল্য, বীজ কোম্পানির

17

চায়না দুয়ারি জালে বিপন্ন জীববৈচিত্র্য

18

বাউয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন

19

বগুড়ায় মাছের উৎপাদন বেড়েছে

20