কৃষি সময়
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভুল পরামর্শে নষ্ট ১৬ লাখ টাকার টমেটো ক্ষেত

কৃষি সময় ডেস্কঃ 
হবিগঞ্জের মাধবপুরে কীটনাশক কোম্পানির প্রতিনিধির পরামর্শে ওষুধ কিনে জমিতে প্রয়োগ করায় ২৫০ মতক জমির টমেটো গাছ নষ্ট হয়ে গেছে। এতে ওই কৃষককের ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।  এ ঘটনায় ক্ষতিগ্রস্থ গিরিধন নামে ওই কৃষক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

৭ অক্টোবর উপজেলার মাধবপুর  এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়,ওই কৃষক ধানদেনা করে ২৫০ শতক জমিতে টমেটো চাষাবাদ করেন। গাছে গাছে ফুল ফলেও ভরে যায়। এরই মাঝে জমিতে পোকার আক্রমন দেখা যায়। পরে তিনি মাধবপুর বাজারে বিসমিল্লাহ বীজ ভান্ডারে যান গিরিধন। সেখানে অটোকেমিক্যাল কোম্পানির প্রতিনিধি মো. মনিরুল ইসলামের সঙ্গে কথা বলে ওষুধ কেনেন তিনি। পরে সেই ওষুধ জমিতে স্প্রে করেন। এরপরই টমেটো গাছ সাদা হয়ে যেতে শুরু করে। অনেক গাছের গোঁড়ায় পচন ধরে। একপর্যায়ে পুরো ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়। এতে তার প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের। আর চোখের সামনে নিজের স্বপ্নের ক্ষেত নষ্ট হতে দেখে মানসিকভাবে ভেঙে পড়েন গিরিধন। অসুস্থ হয়ে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

পরিবারের অভিযোগ, কীটনাশক কোম্পানির প্রতিনিধির পরামর্শে ওষুধ কিনে জমিতে প্রয়োগ করেছিলেন গিরিধন। কিন্তু সেই ওষুধ প্রয়োগের পরই টমেটো গাছের এমন ক্ষতি হয়।

এ ঘটনায় কৃষক পরিবারের পক্ষে গিরিধন সরকারের ভাই সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়ধন সরকার এ ঘটনায় ক্ষতিপূরণ ও আইনি ব্যবস্থা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়ার পর উপজেলা কৃষি কর্মকর্তাকে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষককে কীভাবে সরকারি প্রণোদনার মাধ্যমে সহযোগিতা করা যায়, সেটিও দেখা হচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

1

জমজমাট মুলাডুলি মাছের আড়ত

2

সিরাজগঞ্জের কাজিপুরে হারিয়ে যাচ্ছে ডেউয়া

3

রাজশাহীতে প্লাস্টিক বর্জ্যে জলাবদ্ধতা

4

কৃষি যান্ত্রিকীকরণ বন্ধই কী সমাধান!

5

ফসলি জমিতে ইটভাটা বন্ধ করলো প্রশাসন

6

বৃষ্টির মতো উপর থেকে ফসলি জমিতে সেচ পদ্ধতি বিএডিসির

7

চীনের বাজারে রাজশাহীর রেশমের বিপুল সম্ভাবনা

8

ইসিফরজে প্রকল্পে ২ লাখ নতুন কর্মসংস্থান

9

জলাবদ্ধতায় অনাবাদি ২শ’ একর জমি

10

সংকটে কদমতলী মৎস্য অভয়াশ্রম

11

ক্ষেতলালে ১৯ বস্তা ডিএপি সার জব্দ

12

নেপালের পর্য টন নগরী পোখারার রাস্তার মোড়ে মোড়ে ফল বিক্রেতা প

13

ময়লার ভাগাড় অপসারণের দাবিতে বিক্ষোভ

14

সুন্দরবনে ৩ দিনের বর্জ্য অপসারণ অভিযান

15

সামুদ্রিক শৈবাল সুনীল অর্থনীতিতে সম্ভাবনাময় সম্পদ

16

ডাবের শতকোটি টাকার বাণিজ্য

17

বন্যাপ্রাণীর রোপওয়ে নির্মাণ

18

এফ.আর মল্লিকের ইন্তেকাল,সীড এসোসিয়েশনের শোক

19

আরডিএর ৫ বছর মেয়াদী বৃক্ষরোপণ

20