কৃষি সময়
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

পুকুরে বিষ দিয়ে ৯০ মন মাছ নিধন

কৃষি সময় ডেস্কঃ 
শৈলকুপায় রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৯০ মণ মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মাছচাষিরা।

১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের রামজয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, রামজয়পুর গ্রামের চার তরুণ উদ্যোক্তা যৌথভাবে লিজ নিয়ে পুকুরে মাছ চাষ শুরু করেন। প্রায় চার লাখ টাকা ব্যয়ে রুই, কাতলা, পাঙাশ, সিলভার কার্পসহ ৭-৮ প্রজাতির মাছ চাষ করেছিলেন তারা। আর কিছুদিন পরই মাছগুলো বিক্রির পরিকল্পনা ছিল তাদের। সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে। 

১৫ সেপ্টেম্বর সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে চার তরুণকে খবর দেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান পুকুরের প্রায় সব মাছই মরে পানিতে ভেসে উঠেছে। এতে আনুমানিক ৯০ মণ মাছ মারা গেছে।

 ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাত লাখ টাকা বলে জানিয়েছেন তারা।
উদ্যোক্তা মাজহারুল ইসলাম অপু বলেন, ‘তাদের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। তবুও কে বা কারা এত বড় ক্ষতি করল, তা বুঝতে পারছি না। প্রায় ৯০ মণ মাছ মারা গেছে। এতে প্রায় সাত লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’

‎শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন,ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’- কৃষি সচিব

1

বস্তায় আদা চাষ কৃষিতে নতুন সম্ভাবনা

2

আনসার ভিডিপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

3

অনাবৃষ্টিতে আমনের জমি ফেটে চৌচির

4

রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি

5

৯৩ হাজার কোটি ঘাটতি নিয়ে এনবিআরের বছর পার

6

হতদরিদ্রদের মাঝে গাভী বিতরণ

7

ঢলে ৫শ’ হেক্টর জমির ফসল ও ঘের ক্ষতিগ্রস্ত

8

টাঙ্গাইলের প্রবেশদ্বার বর্জ্যের দখলে

9

৮টি ব্র্যান্ডের ক্রিমে ভয়াবহ মার্কারিঃ ব্যবহার থেকে বিরত থাক

10

শ্রীমঙ্গলে ময়লার ভাগাড় পরিদর্শনে প্রতিমন্ত্রী

11

আগরে বদলাচ্ছে গারো পাহাড়ের অর্থনীতি

12

৪৮ হাজার কেজি সার জব্দ

13

স্কুল শিক্ষক মোশারফ আম বাগানে সফল

14

বেনাপোলে বাড়ছে মিষ্টি আখের চাষ

15

৫ জেলে আটক,মাছ-নৌকা জব্দ

16

কংক্রিটের নগরে সবুজের কারিগর রকিবুল আমিনের গল্প

17

মেঘনার স্রোতে ধসে যাচ্ছে ইলিশা ঘাট

18

পলি জমে নদীর তলদেশ ভরাট

19

অপুষ্টি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান

20