কৃষি সময়
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাবিতে চালু হচ্ছে জাপানি ভাষা কোর্স

রাবি সংবাদদাতাঃ 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য শিগগিরই চালু হতে যাচ্ছে জাপানি ভাষা শিক্ষা কোর্স। এই ভাষা শিক্ষার মাধ্যমে স্নাতক ৪র্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষা, প্লেসমেন্ট, ইন্টার্নশিপ এবং সরাসরি কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।

মঙ্গলবার রাবি উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত এক জাপানি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন জেনমিরাই জাপান কোম্পানির সিইও কাওয়ামোটো ইয়াসুহিরো, জেনারেল ইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন হামিং বার্ড-এর পরিচালক ইউতা সিগেমরি এবং ওয়েস্ট ওকায়ামা মেডিকেল ক্লিনিকের নির্বাহী পরিচালক সেইজি ইসিমোটো। 

মতবিনিময়কালে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে দক্ষ ও প্রতিযোগিতামূলক করে তুলতেই এই উদ্যোগ। এর ফলে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে রাবির সম্পর্ক আরও দৃঢ় হবে।

বৈঠকে রাবির উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম, সিন্ডিকেট সদস্য প্রফেসর  রেজাউল করিম-২, আইবিএস-এর পরিচালক প্রফেসর এম মোস্তফা কামাল, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

1

চুয়াডাঙ্গায় আনারকলি চাষে সাফল্য

2

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

3

মরুর খেজুর এবার পাবনায়

4

শস্যবিমায় যুক্ত হচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষক

5

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা বাড়ল আরও ১০ দিন

6

১৪ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ

7

জেলি মিশিয়ে দুধ তৈরিঃ ৩ লাখ টাকা জরিমানা

8

জলবায়ু পরিবর্তনে মহেশখালীর মানচিত্র বদলে যাচ্ছে

9

বিষ দিয়ে পুকুরের ৩৫ লাখ টাকার মাছ নিধন

10

শামুক না থাকায় কমছে অতিথি পাখি

11

মহাসড়কের পাশে ময়লার ভাগাড়

12

উপকূলীয় অঞ্চলে সহনশীলতা বাড়াতে জাতীয় পরামর্শ সভা

13

সিরাজগঞ্জের চরাঞ্চলে কাউনের বাম্পার ফলন

14

উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত হবে-মৎস্য ও প্রাণিসম্

15

ভবদহে জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার

16

১৫৫ কেজির কোরাল মাছ দেখতে ভিড়

17

মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ

18

পবিপ্রবি শিক্ষার্থীদের বাস ভাসা মওকুফ

19

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

20