কৃষি সময়
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

কৃষকের এক হাজার কলাগাছ কর্তন

কৃষি সময় ডেস্কঃ 
মাগুড়ার মহম্মদপুর উপজেলায় এক কৃষকের এক হাজার ফলন্ত কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। 

শনিবার রাতে মহম্মদপুর উপজেলার পাল্লা গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষককের নাম জয়দার মিয়া। এতে সর্বস্বান্ত হয়ে পরিবার নিয়ে পথে বসার উপক্রম তার। 

জানা গেছে, ওই কৃষক নিজ বাড়ির পূর্ব পাশে গোরস্তান সংলগ্ন ১০০ শতক জমি লিজ ও বর্গা নিয়ে দীর্ঘদিনের পরিশ্রমে এই কলাবাগানটি গড়ে তুলেছিলেন। বাগানটি তৈরিতে এনজিও এবং বিভিন্ন মাধ্যম থেকে তিনি প্রায় ৪ লাখ টাকা ঋণ নেন। কলাগাছগুলোতে ইতোমধ্যেই কলার কান ও ছড়া আসা শুরু হয়েছিল। হঠাৎ শনিবার রাতের আঁধারে দুর্বৃত্তরা পুরো বাগানটি ধ্বংস করে দেয়, এতে তার আনুমানিক প্রায় ৬ লাখ টাকার অপূরণীয় ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্থ কৃষক জয়দার মিয়া জানান,এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে এবং দিনরাত ঘাম ঝরিয়ে এই বাগানটি দাঁড় করিয়েছিলাম। আর কিছুদিন গেলেই কলা বিক্রি করে ঋণের টাকা শোধ করার কথা ছিল। কিন্তু শত্রুতাবশত রাতের আঁধারে আমার সব শেষ করে দিল। আমি এখন কী দিয়ে এনজিওর কিস্তি দেব আর পরিবার নিয়ে কী খাব, বুঝতে পারছি না। আমি সরকারের কাছে এর বিচার ও ক্ষতিপূরণ চাই।

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ বলেন, কলাগাছ কাটার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট ফেনী নদীর ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

1

বদলে যাওয়া ক্যাম্পাস

2

সিরাজগঞ্জের কাজিপুরে হারিয়ে যাচ্ছে ডেউয়া

3

গোডাউনের তালা ভেঙে ৩৩০ বস্তা সার জব্দ

4

১২ বিঘা জমির পটলগাছ কেটে দিল দুর্বৃত্তরা

5

শখের ছাদবাগান এখন আয়ের পথ

6

সার সংকটের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ

7

সুন্দরবনের ৮২৭১ জেলে পাচ্ছেন খাদ্য সহায়তা

8

কৃষি খাতে স্থবিরতা

9

কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহা

10

কৃষির রেটে খামারে বিদ্যুতের দাবি জোরালো হচ্ছে

11

শাপলা ফুলে জীবিকা নির্বাহ

12

সুনামগঞ্জে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ

13

খাদ্য উৎপাদন বাড়ার নেপথ্যে কৃষি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদ

14

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বারোপ

15

পানের বরজ যেন কৃষকের ‘নগদ ব্যাংক’

16

অস্থায়ী রিং বাঁধে ৩৮ বছর ধরে কৃষকের ক্ষতি

17

হরিণের মাংস সহ আটক এক

18

বিশ্বের দামি মরিচ চাষ হচ্ছে কুমিল্লায়

19

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ

20