কৃষি সময়
প্রকাশ : Sep 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

সোহেল রানার বাগানে এখনও ঝুলছে আম

নওগাঁ সংবাদদাতাঃ 
নওগাঁর সাপাহার উপজেলার সোহেল রানা নামে এক উদ্যোক্তার বাগান জুড়ে গাছে গাছে এখনো ঝুলছে আম। অসময়ে তার বাগানের এই আম বিক্রি হচ্ছে চড়া দামে। এক মৌসুমেই তিনি ৬০ লাখ টাকার আম বিক্রির আশা করছেন।

এই উদ্যোক্তার বরেন্দ্র এগ্রো নামে আম বাগানের সারি সারি গাছে গাছে এখন অসময়ের গৌরমতি ও বারোমাসি কাটিমন জাতের আমে ভরপুর হয়ে আছে। বাগানের ১৮০০ গাছে বিলম্বিত জাত গৌরমতি এবং ১৭০০ গাছে বারোমাসি কাটিমন জাতের আম ঝুলছে। আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে গৌরমতি আম বাজারজাত করতে শুরু করেছেন। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে  কাটিমন আম বাজার জাত করতে শুরু করেছেন।
তিনি ৭৫ বিঘার এই বাগান থেকে গৌরমতি গাছ থেকে ৪শ মণ এবং কাটিমন গাছ থেকে ৪৫০ মণ আম পাওয়ার প্রত্যাশা করছেন। 
তিনি আশা করছেন,প্রতি মণ গড়ে ৭০০০ টাকা হারে কাটিমন আম বিক্রি হবে ৩১ লাখ ৫০ হাজার টাকা। গৌরমতি আম বিক্রি হচ্ছে প্রতিমণ কমপক্ষে ৮ হাজার টাকায়। সেই হিসাবে গৌরমতি আমের বিক্রয় মূল্য ৩২ লাখ টাকা। সব মিলিয়ে ৬৩ লাখ টাকার অমওসুমী আম বিক্রি করবেন বলে প্রত্যাশা সোহেল রানার।

সোহেল রানার এই বাগান এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। প্রতিদিন প্রচুর মানুষ এই বাগান দেখতে আসেন। অনুকরণীয় এই আম বাগান দেখে নিজেরাও এমন বাগান সৃজনের প্রত্যাশা করছেন দূর-দূরান্ত থেকে আশা লোকজন।

নওগাঁ জেলায় আম বাগানগুলোতে বর্তমানে পর্যাপ্ত মওসুমী জাতের আমের পাশাপাশি বিলম্বিত জাতের গৌড়মতি এবং বারোমাসি কাটিমন আমচাষের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। 

সোহেল রানার এই বাগান পরিচর্যার কাজে কর্মসংস্থান হয়েছে স্থানীয় কমপক্ষে ১০ জন বেকার যুবকের। প্রতিদিন তারা ৬০০ টাকা করে মজুরি পেয়ে থাকেন যা দিয়ে চলে তাদের সংসার।

নওগাঁর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মো. মনজুর রহমান জানান,বিলম্বিত জাতের হওয়ার ফলে বাগান মালিকরা আমের মূল্যও পাচ্ছেন বেশি। এ ক্ষেত্রে কৃষি বিভাগ আমচাষিদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছে । নওগাঁর আমচাষিরা ক্রমান্বয়ে লাভজনক ও রপ্তানিযোগ্য আম উৎপাদনের দিকে ঝুঁকে পড়ছেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীর পশু-পাখির হাটে হাঁসের রাজত্ব

1

১০ হাজার চারাগাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা

2

মেহেরপুরে ৩ মেছো বাঘের বাচ্চা উদ্ধার

3

হর্টিকালচার সেন্টারে চারা-কলমের নতুন মূল্য নির্ধারণ

4

মৎস্য-প্রাণিসম্পদ উদ্যোক্তাদের তালিকা করা হবে-মৎস্য প্রাণিসম

5

নড়াইলে বিল থেকে নির্বিচারে শামুক আহরণ

6

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

7

১০ লাখ পরিবারের জরুরি কৃষি সহায়তা প্রয়োজন: এফএও

8

সীড এসোসিয়েশনের নতুন সভাপতি মাসুম, সম্পাদক সোপান মালিক

9

নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

10

জলাবদ্ধতায় ২শ বিঘা জমিতে চাষাবাদ বন্ধ

11

সার ছোলা ও রাইস ব্র্যান তেল কিনবে সরকার

12

তরমুজ চাষে কৃষকের সাফল্য

13

যমুনার চরাঞ্চলে চাষাবাদে কৃষকদের সচ্ছলতা

14

চলনবিলের তাজা মাছ, সূর্য ওঠার সাথে সাথেই জমে ওঠে আড়ৎ

15

কাপাসিয়ায় শীতলক্ষ্যা পাড় এখন ময়লার ভাগাড়

16

৪০৩ বস্তা সার জব্দ

17

ভবদহে জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবি

18

হাওরে শামুক নিধনে হুমকিতে জীববৈচিত্র্য

19

খাল খননে কৃষককের দুর্ভোগ অবসান

20