কৃষি সময়
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাতিয়ায় সংরক্ষিত বন কেটে নদীতে ঘের, আটক ২২

কৃষি সময় ডেস্কঃ নোয়াখালীর নদীতে সংরক্ষিত বনের কেওড়া ও গেওয়া গাছ কেটে অবৈধভাবে ঘের নির্মাণ করায় ২২ জনকে আটক করেছে নৌ পুলিশ ও বন বিভাগ। দ্বীপ উপজেলা হাতিয়ার ইসলাম চর সংলগ্ন নদীতেএ অভিযান চালানো হয়। 

বুধবার সকালে আটককৃতদের বিরুদ্ধে অবৈধ ঘের ও মৎস্য আইনের ৫(১) ধারায় মামলা করে হাতিয়া থানায় সোপর্দ করা হয়। 

নৌ-পুলিশ ও নলচিরা বন বিভাগের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বহিরাগত একটি চক্র সংরক্ষিত বনের কেওড়া ও গেওয়া গাছ কেটে নদীতে অবৈধ ঘের নির্মাণ করে মাছ শিকার করে আসছিল। এসব ঘেরের কারণে বাল্কহেড, কার্গোসহ বিভিন্ন নৌযানের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। একই সঙ্গে ঘেরে বালি ও পলি জমে নদীর নাব্যতা কমে যাওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল। এতে উন্মুক্ত নদীতে মাছ শিকার থেকে বঞ্চিত হচ্ছিলেন স্থানীয় প্রকৃত জেলেরা।

নলচিরা রেঞ্জের বিট কর্মকর্তা বাবুল হক বলেন, বহিরাগতরা সংরক্ষিত বনের কেওড়া ও গেওয়া গাছ কেটে নদীতে অবৈধ ঘের নির্মাণ করে মাছ শিকার করছিল। এতে বনজ সম্পদ ধ্বংসের পাশাপাশি নদীর স্বাভাবিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাই তাদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দখল-দূষণে মৃতপ্রায় পালং খাল

1

৮ থেকে ২৯ অক্টোবর ইলিশ আহরণ নিষিদ্ধ

2

৫০ প্রজাতির দেশি মাছ এখন বিলুপ্তির পথে

3

অপুষ্টি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান

4

সোহেল রানার বাগানে এখনও ঝুলছে আম

5

সদুল্লাপুরে আমনের চারার বাড়তি দাম

6

মলচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

7

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে স

8

ভোলার চরাঞ্চলে মহিষের বাথানে চুড়ির হিরিক

9

জলাবদ্ধতা দূর করতে স্বেচ্ছাশ্রমে খাল খনন

10

পাহাড়ে মাল্টা চাষাবাদে লাভবান হচ্ছে কৃষকরা

11

হাওরের শিক্ষার্থীদের জন্য নৌকা বিতরণ

12

জেলি মিশিয়ে দুধ তৈরিঃ ৩ লাখ টাকা জরিমানা

13

রাজশাহীতে সারের দাবিতে মহাসড়ক অবরোধ

14

নদীতে খাঁচায় রঙিন মাছ চাষাবাদ

15

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর : কী মধু প্রশাসন শাখায়?

16

কাজিপুরে ডিমের হালি ৫০ টাকা!

17

পুকুরে পাট জাগ দিতে বিঘায় নেয়া হচ্ছে ২ হাজার টাকা

18

প্রতিযোগী দেশের সাথে টিকে থাকা দায় দেশীয় স্পিনিং শিল্পের

19

আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন সর্বোচ্চ

20