কৃষি সময়
প্রকাশ : Sep 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

নদীতে খাঁচায় রঙিন মাছ চাষাবাদ

বাগেরহাট সংবাদদাতাঃ 
বাগেরহাটে চিত্রা নদীতে খাঁচায় মাছ চাষাবাদ বেশ সাড়া জাগিয়েছে। এখানে দেশি প্রজাতির মাছের সাথে রঙিন মাছ চাষ করে মিলেছে সফলতা। এ পদ্ধতিতে মাছ চাষাবাদ করে চাষীরা বেশ লাভবান হচ্ছেন। 

চিতলমারী উপজেলার গোয়ালিবাড়ি গ্রামে চিত্রা নদীর তীরে সারি সারি প্লাষ্টিক ডামের সাথে নেটা জাল দিয়ে খাঁচা তৈরি করা হয়েছে। লম্বা এসব খাঁচার ভিতর মাছ চাষাবাদ করা হচ্ছে। এসব খাঁচায় বিভিন্ন দ্রুত বর্ধনশীল বিদেশি জাতের তেলাপিয়া চাষ করা হচ্ছে। পাশাপাশি প্রজাতির রঙিন (অ্যাকুয়ারিয়াম) মাছও চাষাবাদ করা হচ্ছে। এই গ্রামের উদ্যমী চাষি গোপাল বিশ্বাস ১০টি খাঁচায় মাচ চাষাবাদ করে সাফল্য পেয়ে বেশ সাড়া ফেলেছেন। 

খাঁচায় মাছ চাষের উদ্যোক্তা গোপাল বিশ্বাস জানান, ফকিরহাট উপজেলা মৎস্য অফিসের পরামর্শ ও কারিগরি সহায়তায় তিনি এই প্রকল্প শুরু করেন। নিয়মিত খাবার প্রদান ও সঠিক পরিচর্যার মাধ্যমে সফলভাবে মাছ প্রতিপালন করা সম্ভব। বিশেষ করে তার উৎপাদিত রঙিন মাছের বেশ চাহিদা তৈরি হয়েছে। শখ করে বাসাবাড়িতে অ্যাকুয়ারিয়ামে রাখার জন্য অনেকেই তার কাছ থেকে সুলভ মূল্যে এসব মাছ কিনে নিয়ে যাচ্ছেন।

তিনি আরও জানান, প্রবহমান নদীতে প্রতিনিয়ত জোয়ার-ভাটা হওয়ার কারণে পানি দূষিত হওয়ার কোনো ঝুঁকি থাকে না। ফলে ঠিকমতো পরিচর্যা করলে অল্প সময়েই ভালো লাভের মুখ দেখা সম্ভব।
চিতলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আনসারী জানান, খাঁচায় মাছ চাষ নদীতীরবর্তী অসচ্ছল ও ভূমিহীন মানুষের জন্য বড় একটি সুযোগ।

সরকারি উদ্যোগে প্রশিক্ষণ ও ঋণসুবিধা আরও বাড়ানো হলে এই ভিন্নধর্মী উদ্যোগ উপকূলীয় এলাকার বেকারত্ব দূর করে মৎস্য উৎপাদনে বড় অবদান রাখবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আউশের ভাল ফলনেও ক্ষতিগ্রস্থ কৃষক

1

কাঁচামাল সংকটে বন্ধ ডিএপি সার কারখানা

2

তরুনদের কর্মসংস্থান সৃষ্টিতে অব্যবহৃত জলাশয় বন্টন করা হবে-প্

3

পৌনে ৯ মণ হরিণের মাংস উদ্ধার

4

সংকটের আশঙ্কায় বিকল্প উৎস থেকে ডিএপি সার আনতে উদ্যোগ

5

রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি

6

গুদাম থেকে সার লুটপাট করলেন কৃষকরা

7

গাইবান্ধায় জলবায়ু সহনশীল প্রকল্পের যাত্রা

8

যমুনার চরাঞ্চলে চাষাবাদে কৃষকদের সচ্ছলতা

9

জাতীয় ফলমেলায় শৈশবের স্বাদ খুঁজছেন দর্শনার্থীরা

10

খুলনাঅঞ্চল থেকে ৪৮৮৬ কোটি টাকার রপ্তানী আয়

11

দেশে সারের কোন ঘাটতি নেইঃ কৃষি মন্ত্রী

12

নারকেল ছোবড়া থেকে আনসার সদস্যর কোকোপিট তৈরি

13

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির মূলভিত্তি

14

কক্সবাজারে বন্যা পাহাড় ধ্বসে মৃত ২৫ঃ ক্ষতিগ্রস্থ কৃষি জমি

15

২৩টি টিয়া পাখি অবমুক্ত

16

আট আগ্রাসনে ধুঁকছে সুন্দরবন

17

চাঁই ফাঁদ ব্যবহারে মাছের বংশ ধ্বংস

18

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

19

পাখির ডিম দেখতে পার্কে ভিড়

20