কৃষি সময়
প্রকাশ : Jul 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

আল-আরাফাহ ব্যাংক ফিরিলো পুরোনো মালিকদের হাতে

কৃষি সময় ডেস্কঃ বাংলাদেশ ব্যাংক আল-আরাফাহ ব্যাংক পরিচালনার ভার পুরোনো মালিকদের হাতে ফিরিয়ে দিল ।  

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।  ১৫ জুলাই নতুন করে ১৪ জন উদ্যোক্তা শেয়ারহোল্ডারকে পরিচালনা পর্ষদে যুক্ত করা হয়েছে।

 আওয়ামী লীগের সময়ে আল-আরাফাহ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলমের ভাই আব্দুস সামাদ লাবু। ২০২৪ সালের আগস্ট পরবর্তী পাঁচ সদস্যের স্বতন্ত্র পরিচালক দিয়ে চলছিল ব্যাংকটি। এখন এই ১৪ জন যুক্ত হওয়ায় পরিচালক সংখ্যা দাঁড়াল ১৯ জনে। 

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান,কেন্দ্রীয় ব্যাংক যে ১৬টি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে। এর মধ্যে আল-আরাফাহ ব্যাংকের আর্থিক অবস্থা আগের চেয়ে উন্নতি হওয়ায় শেয়ারহোল্ডার পরিচালকদের এখানে যুক্ত করা হয়েছে। অন্য যেসব ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, তাদের উদ্যোক্তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এ ব্যাংকের ক্ষেত্রে চিত্র ভিন্ন। তাই তাদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। 

১৪ সদস্যের নতুন পরিচালনা পর্ষদের তিনজন কেডিএস গ্রুপের। তারা হলেন- কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ ও কেডিএস টেক্সটাইলের পক্ষে প্রতিনিধি পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ। 

অন্য পরিচালকরা হলেন- ব্যাংকটির সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, সর্বশেষ নির্বাচনে ঢাকা- ৭ থেকে জামায়াতের হয়ে নির্বাচন করা এনায়েত উল্লা, সেলিম রহমান, আহামেদুল হক, রফিকুল ইসলাম, ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, আনোয়ার হোসাইন, আবদুস সালাম, লিয়াকত আলী চৌধুরী এবং কেওয়াই স্টিল মিলের পক্ষে প্রতিনিধি পরিচালক শরিফ উদ্দিন তসলিম।

আওয়ামী লীগ পতনের পর আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে খাজা শাহরিয়ারকে স্বতন্ত্র পরিচালক ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৃহত্তম ভাসমান হাট বৈঠাকাটা

1

সুনামগঞ্জে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ

2

সীড এসোসিয়েশনের নতুন সভাপতি মাসুম, সম্পাদক সোপান মালিক

3

মৎস্য-প্রাণিসম্পদ উদ্যোক্তাদের তালিকা করা হবে-মৎস্য প্রাণিসম

4

পৌরবর্জ্যে নষ্ট লেমুঝিড়ির ফসলি জমি জীববৈচিত্র্য

5

হাঁস পালনে হামিদের ভাগ্য বদল

6

পতিত জমিতে সবজি চাষে মতিনের সফলতা

7

কোয়েল পালনে শামীমের ভাগ্য বদল

8

কালীগঞ্জের কাঁকরোল যাচ্ছে মধ্যপ্রাচ্যে

9

জনবলের অভাবে প্রাণিসম্পদের সেবা ব্যহত

10

খুকৃবির নতুন উপাচার্য আসাদুজ্জামান

11

তাড়াশে গরু চুড়ির হিড়িক

12

বিদেশ নয়, এটা বাংলাদেশ,সমতলেই এখন সফল কমলা চাষ

13

সংকটে কদমতলী মৎস্য অভয়াশ্রম

14

জাতীয় ফলমেলায় শৈশবের স্বাদ খুঁজছেন দর্শনার্থীরা

15

৯৮ প্রজাতির বৃক্ষ সংরক্ষণের উদ্যোগ

16

লতি কচু চাষে কৃষকের ভাগ্যবদল

17

সংরক্ষিত বনভূমির জমিতে খামার-বাগান

18

দেশে উৎপাদিত আলু রপ্তানিতে ভাটা

19

তিন বছরে অগ্রগতি ২২ শতাংশ, এবার কি গতি ফিরবে পার্টনারে?

20