কৃষি সময়
প্রকাশ : Sep 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

তাড়াশে গরু চুড়ির হিড়িক

সিরাজগঞ্জ সংবাদদাতাঃ 
সিরাজগঞ্জের তাড়াশে গরু চুড়ির হিড়িক পড়েছে। গত এক মাসে এ উপজেলার বিভিন্ন এলাকায় ২৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে গবাদিপশুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। নিরুপায় হয়ে অনেক কৃষক রাত জেগে পাহারা দিচ্ছেন গোয়ালঘর। গরু চুরির ঘটনায় কৃষক ও খামারিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

জানা গেছে, গত ১৫ আগস্ট মধ্যরাতে নওগাঁ ইউনিয়নের পংরৌহালী গ্রামের কৃষক তোরাপ আলীর গোয়ালঘরের তালা ভেঙে পাঁচটি গরু চুরি হয়। পাঁচ গরুর আনুমানিক মূল্য ছয় লাখ টাকা। একই ভাবে উপজেলার সিংগাড়পাড়া গ্রামের কৃষক বিপ্লব হোসেন ও সজল হোসেনের গোয়ালঘর থেকে আরও পাঁচটি গরু চুরি হয়। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা। তাড়াশ পৌর এলাকার খুটিগাছা মহল্লায় কৃষক হায়দার আলীর গোয়ালঘরের তালা ভেঙে পাঁচটি গাভী, একটি ষাঁড় ও দুটি বকনা বাছুর চুরি করা হয়। এসব গরুর আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। পেঙ্গুয়াড়ি গ্রামের মো. মন্টু মিয়ার বাড়ি থেকে চারটি এবং কুসুম্বি গ্রামের কৃষক সাজেদুল ইসলামের বাড়ি থেকে দুটি গরু নিয়ে যায় দুর্বৃত্তরা। এসব গরুর আনুমানিক মূল্য প্রায় নয় লাখ টাকা।
পরপর গরু চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা আর্থিকভাবে বিপাকে পড়েছেন। মন্টু মিয়া, বিপ্লব হোসেন ও তোরাপ আলীর ভাষ্য, সংঘবদ্ধ চোরচক্র পিকআপ ভ্যান ব্যবহার করে গরু চুরি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছে। ক্ষতিগ্রস্তরা চোরচক্রের মূল হোতাদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া গরু উদ্ধারে ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

কৃষক হায়দার আলী বলেন, রাতের খাবার খাওয়ার পর গোয়ালঘরে তালা লাগিয়ে ঘুমিয়ে পড়ি। রাতের কোনো একসময় চোরের দল গোয়ালঘরের তালা ভেঙে পাঁচটি গাভী, একটি ষাঁড় ও দুটি বকনা বাছুর নিয়ে যায়। গরুগুলো চুরি হয়ে যাওয়ায় আমি সর্বস্বান্ত হয়ে পড়েছি। এই ক্ষতি পুষিয়ে ওঠা আমার পক্ষে সম্ভব নয়।

গরু চুরির বিষয়ে তাড়াশ থানার ওসি মো. ইমাম জাফর বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চুরি যাওয়া গরু উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অভিযান চলছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে প্লাস্টিক বর্জ্যে জলাবদ্ধতা

1

বাধ্যতামূলক অবসরে সচিব মিয়ান কৃষিতে রেখে গেছেন নিজস্ব বলয়

2

মাশরুম চাষে রাজিবের সাফল্য

3

স্রোত ও পানির অভাবে ব্যাহত ইলিশ প্রজনন

4

বকশীগঞ্জে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ

5

ঝড়ো হাওয়ায় লন্ডভন্ড শুঁটকি মহাল

6

কালো ধান চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা

7

হাতিয়ায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন

8

কৃষিতে খেলাপি ঋণ ছাড়াল ১৮ হাজার কোটি টাকা

9

চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে: কৃষিমন্ত্রী

10

মুখী কচুতে কৃষকের মুখে হাসি

11

২ শতাধিক বড়ই গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

12

দেশের জমি চাষ করছে ভারতের লোকজন

13

ইলিশ ছাড়াই ফিরছে শূন্য ট্রলার

14

ঝিনাইদহে সারের ডিলার পয়েন্ট ঘেরাও

15

সামাজিক বনায়নের গাছ কেটে হরিলুট

16

দেশীয় রানী মাছ এখন বিলুপ্তির পথে

17

১০ লাখ পরিবারের জরুরি কৃষি সহায়তা প্রয়োজন: এফএও

18

লক্ষাধিক টাকার গাছ কাটার অভিযোগ

19

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য স

20