কৃষি সময়
প্রকাশ : Sep 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুপচাঁচিয়ায় আধুনিক আদা চাষে নতুন পথ

বগুড়া সংবাদদাতাঃ 
আদা চাষাবাদে ব্যাপক সফলতা পেয়েছেন আব্দুল মজিদ হারুন নামে এক কৃষক। তিনি নিজের ১৬ শতক জমিতে আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে মসলা চাষে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। আদা ফলিয়ে তিনি কেবল নিজের ভাগ্যের পরিবর্তনই ঘটাননি, বরং পুরো এলাকার কৃষকদের জন্য তৈরি করেছেন এক নতুন অনুপ্রেরণা। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের পুগোইল গ্রামের বাসিন্দা। 

জানা যায়,চার বছর আগে হারুন নীলফামারীর ডোমার উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে প্রথম আধুনিক পদ্ধতিতে আদার বাণিজ্যিক চাষাবাদ সরেজমিনে দেখেন। সেখানে বস্তা ও নতুন প্রযুক্তিতে আদার চমৎকার ফলন দেখে উদ্বুদ্ধ হন তিনি। এরপরই নিজের এলাকায় ফিরে প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে আধুনিক উপায়ে আদা চাষের সিদ্ধান্ত নেন।

এরপর তিনি নিজের ১৬ শতক অনাবাদী জমিতে আধুনিক উপায়ে আদা চাষ শুরু করেন। এ চাষাবাদে বীজ, সার, বালাইনাশক ও শ্রমিক খরচ মিলিয়ে তার মোট ব্যয় হয়েছিল মাত্র ২০ হাজার টাকা। মৌসুম শেষে তিনি প্রায় ৩০ মণ আদা পান। স্থানীয় বাজারে তা বিক্রি করে সব খরচ বাদ দিয়ে নিট ১ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেন তিনি। লাভবান হওয়ায় এবার তিনি ২৫ শতক জমিতে আদা চাষাবাদ করেছেন। হারুনের এই সাফল্য দেখে স্থানীয় অনেকেই এখন আদা চাষের আগ্রহ দেখাচ্ছেন। 

চাষী আব্দুল মজিদ হারুন জানান, আদা চাষে এমন লাভ হয় আগে জানতাম না। এবারআরো বেশি জমিতে চাষাবাদ করেছি। আশা করছি গত বছরের মতোই ফলন পাবো। তিনি উল্লেখ করেন,উপজেলা কৃষি অফিসের নিয়মিত তদারকি ও উপ-সহকারী কৃষি কর্মকর্তার নানা পরামর্শ আমাকে চাষবাসে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। 

দুপচাচিয়া  উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মোহাম্মদ সাইফুল আবেদীন জানান, দানাদার বা প্রচলিত ফসলের পাশাপাশি আদার মতো উচ্চমূল্যের মসলা জাতীয় ফসলের বাণিজ্যিক চাষ স্থানীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছে। আব্দুল মজিদ হারুনের এই সফলতা অঞ্চলের অন্যান্য কৃষকদেরও আধুনিক ও অর্থকরী ফসল চাষে উদ্বুদ্ধ করবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলনবিলের বির্স্তীর্ণ জলাভূমি কচুরিপানার দখলে

1

নেত্রকোনায় মাল্টা চাষে সফলতা

2

খাতুনগঞ্জে ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাব

3

সবাই মিলে দেশটাকে পরিষ্কার সুন্দর রাখতে হবে: প্রধানমন্ত্রী

4

আন্তর্জাতিক ৫০ মেলায় অংশ নেবে বাংলাদেশ

5

কেক বেকারি পণ্যের মান যাচাইয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে চিঠি

6

শতকোটি টাকার পানিফল বিক্রির সম্ভাবনা

7

বিদ্যুৎ বিভ্রাটে মারা গেছে ১৫ কোটি টাকার মাছ

8

চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

9

১০ গরু থেকে ৬৫ গরুর মালিক হারুন

10

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি

11

বৃষ্টিতে কোটি টাকার সবজির চারা নষ্ট

12

১৩ জেলায় ঘনিয়ে আসছে বন্যা

13

মাধবদীতে ২ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

14

মরুর খেজুর এবার পাবনায়

15

গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল

16

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

17

উৎপাদন বাড়লেও সংকট কাটছে না চা-শিল্পে

18

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

19

নরসিংদীর কাকরোল চাহিদা মেটাচ্ছে সারা দেশে

20