কৃষি সময়
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

শখের ছাদবাগান এখন আয়ের পথ

পাবনা সংবাদদাতাঃ 
বাড়ির ছাদে সখ করে গড়ে তুলে ছিলেন বাগান। সেই বাগান থেকেই উদ্যোক্তা। এর মাধ্যমে প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করছেন জান্নাতুল ফেরদৌস যুথি নামে এক নারী উদ্যোক্তা। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার পৌর এলাকার বাসিন্দা।

জানা যায়,করোনার সময় ২০১৯ সালে নিজ বাড়ির ছাদে কয়েকটি টবে চারা রোপণের মাধ্যমে বাগানচর্চা শুরু করেন গৃহিণী যুথি। সাত বছরে সেই শখ পরিণত হয়েছে একটি সমৃদ্ধ সংগ্রহশালায়। ঈশ্বরদী পৌরসভার পেছনে তার ছাদবাগানে গেলেই চোখ জুড়িয়ে যায় লাল, নীল, বেগুনি, হলুদ, সবুজসহ নানা রঙে। বাগানটিতে রয়েছে এঞ্জেল উইং, ক্রিসমাস, লেডিফিঙ্গার, প্যারোডিয়া, ব্যারেল, চাঁদ, অ্যালো, ঘৃতকুমারী, ঘৃতকাঞ্চন, জেব্রা প্ল্যান্ট, এচিভেরিয়া, এয়ার প্ল্যান্ট, স্যানসেভিরিয়া, পাথরকুচিসহ দেশ-বিদেশের তিন শতাধিক প্রজাতির ক্যাকটাস ও সাকুলেন্ট উদ্ভিদের চারা।
শখের বসে বাড়ির ছাদে বাগান করা। সেখান থেকেই আজ একজন সফল উদ্যোক্তা এই নারী। এখন তিনি ঘরে বসে অনলাইন ও অফলাইনে দেশি-বিদেশি ক্যাকটাস ও সাকুলেন্ট গাছের চারা বিক্রি করে তিনি প্রতি মাসে আয় করছেন ১৫ থেকে ২০ হাজার টাকা।

স্ত্রীর এই সফলতায় পাশে আছেন স্বামী এনামুল হক বাবু। তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুর্লভ প্রজাতির চারা সংগ্রহে স্ত্রীকে সহায়তা করেন। পাশাপাশি এখন বাণিজ্যিকভাবে চারা বিক্রি শুরু হওয়ায় দূর-দূরান্তের ক্রেতাদের অনলাইন অর্ডার নেওয়া এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা পৌঁছে দেওয়ার দায়িত্বটি তিনিই সামলান।

উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস যুথির জানান, করোনাকালে গৃহবন্দি থাকা অবস্থায় বাগান করার ভাবনাটি মাথায় এসেছিল তার। শুরুতে ছাদের সৌন্দর্য বাড়াতে অল্প কিছু চারা সংগ্রহ করলেও সময়ের সঙ্গে সঙ্গে ঝোঁক ও বিনিয়োগ দুটিই বাড়ে। তার ভাষায়, ‘এ দেশে নারীদের স্বাবলম্বী হতে গিয়ে নানা সামাজিক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। অনেকেরই বাইরে বের হয়ে কাজ করার সুযোগ থাকে না। ঘরে বসে যারা নিজে কিছু করতে চান, এই উদ্যোগ তাদের উৎসাহ জোগাবে।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন জানালেন, তাদের কর্মকর্তাদের মাধ্যমে বাগানটির নিয়মিত খোঁজখবর রাখা হয় এবং যেকোনো প্রয়োজনে পরামর্শ দেয় কৃষি অফিস।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির অজুহাত দেখিয়ে কাজিপুরে কাঁচাবাজারে মুল্য বৃদ্ধি

1

মেঘনায় ধরা পড়ছে বড় বড় পাঙাশ

2

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

3

শ্রমিক সংকট ও বাড়তি মজুরি: তাহিরপুরে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্

4

রাজশাহীতে আলু নিয়ে বিপাকে হিমাগার মালিকরা

5

দুর্বৃত্ত কেটে দিলো কৃষকের ৮শ’পেঁপে গাছ

6

ময়মনসিংহে সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণের উদ্বোধন

7

কাজীপুর সরকারি ডিগ্রি কলেজ চত্বরে বৃক্ষরোপণ

8

আধুনিক কসাইখানা হলে মাংস রপ্তানি বাড়বে

9

আরোও বন্যার শঙ্কাঃ বাড়বে পানি

10

মানিকগঞ্জে বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মরিচ চাষাবাদ

11

বরেন্দ্রে পানি সংকটে বাড়ছে ফসল উৎপাদন ব্যায়

12

গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল

13

সম্ভাবনাময় রাবার বাগানে চোরের হানা

14

বাগেরহাটে বাড়ছে চুইঝালের চাষ

15

চাঁচড়া পোনা মোকামে দৈনিক লেনদেন দুই কোটি

16

দেশে বৈদাশিক মুদ্রার রিজাভ বাড়লো

17

মাছ বিস্তারে ভূমিকা রাখছে দুই অভয়াশ্রম

18

ফিডের দাম বৃদ্ধিতে চাপে খামারিরা

19

তিন বিঘা জমির কলা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

20