কৃষি সময়
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় জলবায়ু সহনশীল প্রকল্পের যাত্রা

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ওয়াটার অ্যান্ড স্যানিটেশন (সিআরডব্লিউএস)’ শীর্ষক একটি পাইলট প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। প্রকল্পটি প্রাথমিকভাবে গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বন্যাপ্রবণ ইউনিয়নগুলোতে বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। 
দাতা সংস্থা ‘ওয়েস্ট অ্যান্ড ফিনিশ মনিটোরিয়াল’-এর কারিগরি সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হোপ ফর দ্য পুওরেস্ট (এইচএফপি)’ এবং ‘আশা’ যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত ও জলবায়ু সহনশীল স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা এবং স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করা।

এইচএফপি ও আশার ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, প্রকল্পের আওতায় গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বন্যাপ্রবণ ও চরাঞ্চলে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এসব এলাকায় জলবায়ু সহনশীল নিরাপদ পানির উৎস স্থাপন, উন্নত স্যানিটেশন ব্যবস্থা সম্প্রসারণ, স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, দুর্যোগ-সহনশীল অবকাঠামো নির্মাণ এবং স্থানীয় জনগণের দক্ষতা উন্নয়নে কাজ করা হবে।

প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ‘পানি উদ্যোক্তা’ ও ‘স্যানিটেশন উদ্যোক্তা’ তৈরি করা হবে। পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, বাজারভিত্তিক স্যানিটেশনসেবা সম্প্রসারণ, স্থানীয় কারিগরদের প্রশিক্ষণ এবং কমিউনিটি পর্যায়ে আচরণগত পরিবর্তনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে বাইরের সহায়তার ওপর নির্ভরতা কমে স্থানীয়ভাবে টেকসই স্যানিটেশনসেবা গড়ে উঠবে।


কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুপুরের আনারস যাবে পাকিস্তান

1

কাঁঠাল বীজ থেকে খনিজসমৃদ্ধ খাদ্য উপাদান প্রযুক্তি উদ্ভাবন

2

চাঁচড়া পোনা মোকামে দৈনিক লেনদেন দুই কোটি

3

৩০০ উপজেলায় পুষ্টিচাল বিতরণ করার সিদ্ধান্ত

4

বাংলাদেশি কৃষি শ্রমিক নেবে ওমান

5

ফরিদপুরে নিষিদ্ধ চায়না দুয়ারিতে সয়লাব

6

৯ জেলায় ঝড়ের আভাস

7

প্রধানমন্ত্রীকে কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের ধন্যবাদ জ্ঞাপন

8

কৃষিপণ্য রপ্তানি করা সরকারের মূল টার্গেট: কৃষিমন্ত্রী

9

ইসলামপুরে পাট চাষে কৃষকদের মুখে হাসি

10

১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পেল মৎস্য পদক

11

কৃষককে জিম্মি করে কৃত্রিম সংকট ও বাড়তি দামে সার বিক্রির সুযো

12

‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’র জন্য প্রতিবেদন আহ্বান

13

এয়ার ফ্লো মেশিন বন্ধে পচছে পেঁয়াজ

14

বিএমডিএ’র চেয়ারম্যান নিয়োগ পেলেন কৃষক দল সভাপতি তুহিন

15

ঘেরের অনাবাদি জমিতে তরমুজ চাষ

16

৫০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

17

বিলুপ্তির পথে গরু-লাঙ্গলের চাষাবাদ

18

৫ একর বনভূমি উদ্ধার

19

৭৩ হাজার গাছ লাগাবে বিজিবি

20