কৃষি সময়
প্রকাশ : Aug 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে

চাঁদপুর সংবাদদাতাঃ 
সাগরে জেলেদের জালে ধরা পড়তে শুরু করেছে ইলিশ। এতে চাঁদপুরের আড়তগুলোতে ক্রেতা-বিক্রেতাদের,ব্যবসায়ী,শ্রমিকদের হাকডাক শুরু হয়েছে। 

চাঁদপুরের বড়স্টেশন মাছঘাটের বিভিন্ন আড়তে ইলিশ কিনতে ভিড় করেন সাধারণ ক্রেতা ও মৌসুমি খুচরা ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের দাবি, ইলিশ আহরণের খরচ বেড়ে যাওয়া, মাছ কম ধরা পড়া এবং চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম থাকায় দাম বেশি। তবে গত দুই সপ্তাহে ইলিশের দাম ৫০ থেকে ১০০ টাকা কমবেশি ওঠানামা করছে।

আড়তে আসা ইলিশের ক্রেতা আব্দুল কাদের বলেন, ‘চাঁদপুরের লোকাল ইলিশ অর্থাৎ ভালো ও তাজা মাছের দাম কমেনি। এখনো পুরোপুরি তাজা ইলিশ কিনতে গেলে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ টাকা লাগে। আর ভোলা, বরিশাল ও হাতিয়ার মাছের দাম কেজিতে ২০০ থেকে ৩০০ টাকা কম। তবে চাঁদপুর ঘাটে এলে মাছ দেখে-বুঝে কিনতে হবে।

ব্যবসায়ীরা জানান, ছুটির দিনে চাঁদপুরের বাজারে ক্রেতার অনেক চাপ থাকে। যে পরিমাণ ক্রেতা বাজারে আসছেন, সে তুলনায় মাছের সরবরাহ কিছুটা কম।

ঢাকা থেকে মাছঘাটে আসা ক্রেতা আনোয়ার হোসেন বলেন, চাঁদপুরের ইলিশের স্বাদ অন্যরকম, যা ঢাকা থেকে কিনে পাওয়া যায় না। ইলিশের ভরা মৌসুম হওয়ায় মাছঘাটে ভিড় বেড়েছে। সবচেয়ে বড় বিষয়, ক্রেতা বেশি থাকায় দামও বাড়িয়েছেন ব্যবসায়ীরা। মাছের দাম না কমায় অনেক সাধারণ মানুষই খেতে পারছে না।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, বর্তমানে আমাদের আড়তগুলোতে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৭০০ টাকা দরে। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম প্রতি কেজি ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকা। আর আধা কেজি ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ টাকায়।

তিনি আরো জানান, চাঁদপুরের নদীতে এখনো ইলিশ কম ধরা পড়ছে। নোয়াখালী, চরফ্যাশনসহ কয়েকটি জায়গা থেকে কিছু মাছ এসেছে। সব মিলিয়ে এখন প্রতিদিন বাজারে প্রায় ১৫০ থেকে ২০০ মণ ইলিশ উঠছে। অথচ আগে মৌসুমের এই সময়ে ১ হাজার থেকে দেড় হাজার মণ ইলিশ আসতো।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোড়ল আহরণে বিলুপ্তির পথে বাঁশের প্রজাতি

1

ইউএনওর কার্যালয় এখন পাখিদের আবাসস্থল

2

চুয়াডাঙ্গায় আনারকলি চাষে সাফল্য

3

কৃষিপণ্যই হবে দেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য-কৃষিমন্ত্রী

4

সোনামসজিদ দিয়ে এলো ১১৮ টন কাঁচা মরিচ

5

সাঁথিয়ায় কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ

6

শৈলকুপায় অবৈধ সার মজুতে জরিমানা ও সার জব্দ

7

খামারীর পুকুরের বিষ দিয়ে সব মাছ নিধন

8

সাতক্ষীরায় কমেছে ডাল জাতীয় ফসল উৎপাদন

9

শেকৃবিতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল

10

শেরপুরে কালোবাজারে সার বিক্রির অপরাধে ২০ জনের নামে মামলা

11

বাধ্যতামূলক অবসরে সচিব মিয়ান কৃষিতে রেখে গেছেন নিজস্ব বলয়

12

নদীতীরে কয়লা চুল্লিতে পরিবেশ বিপর্যয়

13

পোল্ট্রি খামারিদের ঋণের আশ্বাস প্রতিমন্ত্রীর

14

কোষ্টগার্ডের হাতে জাল মাছ জব্দ

15

কৃষি সম্প্রসারণ অধিদফতরে নতুন ডিজি আব্দুর রহিম

16

মাদারীপুরে দেশি মাছের আকাল

17

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বারোপ

18

পদ্মার ভাঙনে নদীগর্ভে হাজার বিঘা জমি

19

কেক বেকারি পণ্যের মান যাচাইয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে চিঠি

20