কৃষি সময়
প্রকাশ : Aug 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ত্রিশালে জমজমাট পলো উৎসব

ময়মনসিংহ সংবাদদাতাঃ 
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঐতিহ্যবাহী পলো বাউত উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার মঠবাড়ী ইউনিয়নের অলহরি নদীতে এ উৎসবের আয়োজন করা হয়।

উৎসব কে কেন্দ্র করে সকাল থেকেই স্থানীয় বিভিন্ন বয়সী মানুষ পলো, জালসহ মাছ ধরার সরঞ্জাম নিয়ে নদীতে পাড়ে জড়ো হন শত শত মানুষ। তারা একপর্যায়ে সবাই উৎসবমুখর পরিবেশ নেমে পড়েন। শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণরাও এতে অংশ নেন।

পলো হাতে নদীতে মাছ ধরার দৃশ্য দেখতে নদীর দুপাড়ে ভিড় করেন উৎসুক মানুষ। দীর্ঘদিনের গ্রামীণ ঐতিহ্যের অংশ হিসেবে আয়োজিত এ পলো বাউত উৎসব স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে নদী-খাল ও জলাশয়ে পানি বাড়লে পলো দিয়ে মাছ ধরার এমন আয়োজন গ্রামবাংলার পুরনো ঐতিহ্য। কর্মব্যস্ত জীবনের মাঝে এ ধরনের উৎসব মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের আলু চাষীরা ব্যাপক ক্ষতির মুখে

1

সুপারি চাষে সমৃদ্ধ গ্রামীণ অর্থনীতি

2

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

3

১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পেল মৎস্য পদক

4

৯৩ হাজার কোটি ঘাটতি নিয়ে এনবিআরের বছর পার

5

ঢলের পানিতে ভেসে গেলো দুই শতাধিক কৃষকের স্বপ্ন

6

চিংড়ির ঘেরে শোল চাষে সাফল্য

7

দুধ উৎপাদন কমায় ক্ষতির মুখে খামারিরা

8

অনাবাদি জমিতে ড্রাগন চাষ সফলতা

9

কাজিপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি

10

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

11

কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে : মন্ত্রী

12

এয়ার ফ্লো মেশিন বন্ধে পচছে পেঁয়াজ

13

কুমিল্লায় হাসপাতাল ঘরবাড়ীতে পানি

14

নড়াইলে বিল থেকে নির্বিচারে শামুক আহরণ

15

কৃষকদের ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের আহ্বান

16

পদ্মার ২ বাঘাড় বিক্রি হলো সোয়া লাখ টাকা

17

লাম্পি আক্রান্ত ২১ হাজার গরুঃমৃত্যু ৪০

18

রাঙামাটির জাম্বুরা যাচ্ছে সারাদেশে

19

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

20