কৃষি সময়
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় যানবাহন থেকে খোলা হলো হাইড্রোলিক হর্ন

বগুড়া সংবাদদাতাঃ 
বগুড়ার বনানী এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে তিনটি যানবাহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে যানবাহনগুলো থেকে হাইড্রোলিক হর্ন খুলে নিয়ে তা ধ্বংস করা হয়েছে।

রোববার বিকেলে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল ও লক্ষণ চন্দ্র দাস। প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মাহমুদুল হাসান।

 অভিযানে জেলা পুলিশ, বগুড়া নিরাপত্তার দায়িত্ব পালন করে।
অভিযানে অতিরিক্ত শব্দ সৃষ্টির দায়ে তিনটি যানবাহনকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় যানবাহনগুলোতে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন খুলে নেওয়া হয়। পরে সেগুলো ধ্বংস করা হয়।

পাশাপাশি কয়েকজন পরিবহনচালককে ভবিষ্যতে হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে আখের মাঠে সবুজের স্বপ্ন

1

দিনাজপুরে আগাম শিম চাষে সফলতা

2

বগুড়ার সবজির চারা যাচ্ছে সারা দেশে

3

‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’র জন্য প্রতিবেদন আহ্বান

4

মিঠাপুকুরে তৈরি হচ্ছে বিষাক্ত গুড়

5

দেশের উন্নয়নে বেশি অবদান রাখছেন কৃষিবিদরা

6

রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

7

রাজশাহীতে প্লাস্টিক বর্জ্যে জলাবদ্ধতা

8

সবজির গ্রাম মীরের বাড়ি

9

গাছ লাগিয়ে বাংলাদেশি সংস্থার আর্ন্তজাতিক স্বীকৃতি

10

ময়লার ভাগাড় অপসারণের দাবিতে বিক্ষোভ

11

অতিথি পাখির কিচিরমিচিরে মুখর নাজিরপাড়া

12

মধুপুরের বনভূমি পরিণত হচ্ছে বাণিজ্যিক বাগানে

13

চড়া দামে দুধ বিক্রি করছে মিল্ক ভিটাঃ খামারি দিচ্ছেন লস

14

নওগাঁর চাষীদের অসময়ের আমে বাজিমাত

15

লোডশেডিংয়ে মুরগি মরে ক্ষতিগ্রস্থ হচ্ছে খামারিরা

16

পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধ

17

জুলাই-আগস্টে রেমিট্যান্স এলো ৬ বিলিয়ন ডলার

18

বিদ্যুৎ বিভ্রাটে মারা গেছে ১৫ কোটি টাকার মাছ

19

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে

20