কৃষি সময়
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

খাল খননে চাষের আওতায় ১ হাজার একর জমি

শেরপুর সংবাদদাতাঃ 
শেরপুরের নকলায় একটি খাল খননে দীর্ঘদিন পর ৫টি গ্রামের ১ হাজার একর জমি এবার চাষাবাদের আওতায় এসেছে। এতে উপকৃত হয়েছেন অন্তত পাঁচ হাজার কৃষক। পাশাপাশি ফসলী মাঠের জলাবদ্ধতার দুর হয়েছে। 

জানা যায়,“ বুরুডুবি কামরুলের বাড়ির সামনে থেকে গোদাডাঙ্গা হয়ে ব্রহ্মপুত্র” নদ পর্যন্ত ৩ দশমিক ৪৮৮ কিলোমিটার খালটি খনন না হওয়ায় উপজেলার পাঁঠাকাটা, নামাকৈয়াকুড়ি, দুধেরচর, বালিগঞ্জ, গোদাডাঙ্গা, বুরুড়ুবি এলাকার বিশাল ফসলী মাঠে জলাবদ্ধতায় সব ফসল চাষাবাদ করা যেত না। এতে এসব গ্রামের কৃষকরা প্রায় ১ হাজার একর জমিতে চাষাবাদ করতে না পেরে চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছিলেন।

চলতি বছর ১ কোটি ৮০ লাখ ২৮ হাজার ২৩২ টাকা ব্যায়ে এই খাল পুনর্খনন করা হয়। প্রকল্পের আওতায় খালের দুই পাশে প্রায় ২ হাজার ৪০০টি বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। খননকাজে প্রতিদিন প্রায় ২১৬ জন শ্রমিক প্রায় এক মাস কাজ করেছেন। এতে একদিকে অতিদরিদ্র মানুষের কর্মসংস্থান হয়েছে। অন্যদিকে দীর্ঘদিনের ভরাট খাল পুনর্খননের ফলে কৃষি, মৎস্য ও পরিবেশে ইতিবাচক প্রভাব পড়ছে। কাজ শেষে অব্যয়িত ৭৮ লাখ ২০ হাজার ৫৩২ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। 
স্থানীয়রা জানান, খাল খননের আগে ওই অঞ্চলে ফসল ঘরে তোলা নিয়ে ধোঁয়াশা ছিল। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হতো। আগে শুধু বোরো চাষ করা গেলেও খাল খননের ফলে তাঁরা নতুন করে আমন চাষের কাজ শুরু করেছেন। 

স্থানীয় চাষি জয়নাল আবেদীন বলেন, আগে আমরা কোনো দিন আমন চাষ করতে পারতাম না। বোরোও তেমন একটা ঘরে তুলতে পারতাম না। খালটা খনন করায় আমাদের খুবই উপকার হয়েছে। এখন আমরা আমন চাষ করতে পারছি।  

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে খালটি খনন করা হয়েছে। সব কাজ সম্পন্ন হওয়ার পর আমরা ৭৮ লাখ টাকার ওপরে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছি। এই খালটি খননের ফলে স্থানীয় কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হয়েছেন।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, খালটির পুনর্খনন শেষ হওয়ায় স্থানীয় মানুষ ইতোমধ্যে সুফল পেতে শুরু করেছেন। খালের দুই পাশে বৃক্ষরোপণে পরিবেশের ভারসাম্য ও সৌন্দর্য বাড়ছে। নৌকা চলাচলের পাশাপাশি দেশি মাছও পাওয়া যাচ্ছে। বর্ষায় পানি দ্রুত নদীতে নামায় জলাবদ্ধতা ও ক্ষয়ক্ষতি কমবে, আর শুষ্ক মৌসুমে সেচের পানির সংকটও কমবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে সারের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ

1

বগুড়ায় মাছের উৎপাদন বেড়েছে

2

বাধ্যতামূলক অবসরে সচিব মিয়ান কৃষিতে রেখে গেছেন নিজস্ব বলয়

3

পাহাড়ে বন উজাড় করে কচুরমুখী চাষ

4

প্রতিযোগী দেশের সাথে টিকে থাকা দায় দেশীয় স্পিনিং শিল্পের

5

খালের নেটপাটা অপসরন করলো স্থানীয়রা

6

নওগাঁয় বেশি মূল্যে সার বিক্রি করায় জরিমানা

7

তেলের দাম বাড়লো ৯০ ডলার

8

বেনাপোলে বাড়ছে মিষ্টি আখের চাষ

9

২৫০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

10

১৪ বছরে চিংড়ি রফতানি কমেছে ৬২ ভাগ

11

ইউএনওর কার্যালয় এখন পাখিদের আবাসস্থল

12

ঢাকার বর্জ্য না পুড়িয়েই বিদ্যুৎসহ বহুমুখী পণ্য উৎপাদনের মেগা

13

কাপাসিয়ায় গরু চুরির হিড়িক

14

নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ জরিমানা

15

কেক বেকারি পণ্যের মান যাচাইয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে চিঠি

16

সাত বছরেও চালু হয়নি পোনা বিক্রয় কেন্দ্র

17

পটুয়াখালীতে ৫৪ কেজির তবল মাছ ধরা পড়েছে

18

সুনামগঞ্জে হাঁস-মাছ-গরু চাষাবাদে কৃষকদের ভাগ্য বদলাচ্ছে

19

পোল্ট্রি,ডেইরি,হিমাগার খাতে ৬০ হাজার কোটি টাকার ঋণ দেবে ব্যা

20