কৃষি সময়
প্রকাশ : Oct 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

একই জমিতে চার ফসলের স্বপ্ন

দিনাজপুর সংবাদদাতাঃ 
দিনাজপুরে বিভিন্ন মাঠে একই জমিতে বছরে চারটি ফসল উৎপাদনের সম্ভাবনা দেখছেন কৃষকরা। আগাম জাতের ধান চাষের পর সেই জমিতে পরিকল্পনা করে নানা ধরনের চাষাবাদ করে বাড়তি আয়  করছেন তারা। এতে অর্থনৈতিকভাবে সচ্ছলতা পাচ্ছেন তারা। 

চিরিরবন্দরের গার্মেন্টস বাজারসংলগ্ন এলাকায় বিনা-১৭ জাতের আগাম ধান চাষ করে কৃষকরা একই জমিতে একাধিক ফসল চাষাবাদের সম্ভাবনা দেখছেন। চলতি মৌসুমে প্রায় দুই একর জমিতে এ জাতের ধানসহ অন্যান্য জাতের ধান আবাদ করে সাফল্য পেয়েছেন কৃষক আব্দুল খালেক। ইতোমধ্যে তিনি বিনা-১৭ জাতের ধান পাকায় হার্ভেস্টিং মেশিন দিয়ে ধান কাটা শুরু করেছেন। তার দাবি, প্রতি একর জমিতে প্রায় ৫৫ থেকে ৫৬ মণ ধান উৎপাদন হয়েছে। ধান কাটার পরপরই জমিতে আগাম আলু চাষ করবেন তিনি।

এই কৃষককের দাবী জুলাই মাসের প্রথম দিকে বিনা-১৭ জাতের ধান রোপণ করি। এরপর জমিতে সার প্রয়োগ, আগাছা পরিষ্কারসহ প্রয়োজনীয় পরিচর্যা করেছি। মাত্র ১১৫ দিনের মধ্যেই ধান কাটতে পারছি। ফলনও বেশ ভালো হয়েছে। রোগবালাই ও চিটা তেমন দেখা যায়নি। হারভেস্টার দিয়ে জমি থেকেই ধান কেটে নিতে পারায় শ্রমিকের প্রয়োজন ও সময়-দুটিই কম লাগছে।

বর্তমানে কাঁচা ধান প্রতি মণ ১০০০ থেকে ১১০০ টাকায় বিক্রি করা হচ্ছে। সে হিসাবে প্রতি বস্তা ধান বিক্রি হচ্ছে প্রায় ২২০০ টাকায়। উৎপাদন খরচ বাদ দিয়ে এবার ভালো লাভের আশা করছেন তিনি।
আব্দুল খালেক বলেন, ধান কাটার পরই আগাম আলু চাষের জন্য জমি প্রস্তুত করছি। এবার ধান চাষের খরচ মেটাতে পারছি। আগামী মৌসুমেও বিনা-১৭ জাতের ধান আবাদ করতে চাই।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পাকা ধানের সোনালি শিষে ভরে উঠেছে খেত। হারভেস্টার দিয়ে ধান কাটার পর খড় জমিতেই পড়ে থাকছে। অন্যদিকে, কাটা ধান বস্তাবন্দি করে রাস্তার পাশে রাখা হচ্ছে। সেখান থেকে ধান নিয়ে যাওয়া হচ্ছে কৃষকের নিজস্ব মিল-চাতালে। দ্রুত ধান কেটে জমি খালি করতে পারায় পরবর্তী ফসল আবাদেও বাড়তি সুবিধা পাচ্ছেন।

আরেক প্রতিবেশী কৃষক বেলাল উদ্দিন বলেন, আব্দুল খালেকের জমিতে ধানের ফলন দেখে ভালো লাগছে। ১১৫ থেকে ১২০ দিনের মধ্যে ধান ঘরে তুলতে পারলে একই জমিতে আগাম আলু চাষ করা সম্ভব। এতে একই জমিতে বছরে একাধিক ফসল উৎপাদনের সুযোগ তৈরি হবে। আধুনিক কৃষির জন্য এটি আশাব্যঞ্জক।

স্থানীয় আরেক কৃষক সবুজ রানা বলেন, আমাদের জমিতে এখনো ধানের শিষ বের হচ্ছে। অথচ পাশের জমিতে আব্দুল খালেক চাচার ধান কাটা হয়ে গেছে। তার জমিতে ফলনও ভালো হয়েছে। এভাবে আগাম জাতের ধান চাষ করতে পারলে একই জমিতে পরবর্তী ফসলের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়। আমরা তার ফলন দেখে আগামীতে বিনা-১৭ জাতের ধান চাষে আগ্রহী হয়েছি।

চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা বলেন, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৭০০ হেক্টর জমিতে আগাম জাতের ধান চাষ হয়েছে। ইতোমধ্যে কৃষকরা পাকা ধান কাটতে শুরু করেছেন।
প্রতি একর জমিতে প্রায় ৫৫ মণ ধান উৎপাদন হচ্ছে বলে মাঠপর্যায়ে তথ্য পাওয়া যাচ্ছে। তিনি আরও বলেন, আগাম জাতের ধান চাষে তুলনামূলক কম খরচে ভালো ফলন পাওয়ার সুযোগ রয়েছে। মৌসুমের শুরুতে বৃষ্টির পানির সহায়তায় ধান আবাদ করা গেলে সেচের খরচও কমতে পারে। আগাম ধান বিক্রি করে কৃষকরা পরবর্তী ফসলের বীজ, সারসহ প্রয়োজনীয় উপকরণ কেনার অর্থ জোগাড় করতে পারছেন। বিশেষ করে বিনা-১৭ জাতের ধানের ফলন ও রোগ প্রতিরোধক্ষমতা কৃষকদের জন্য সম্ভাবনা তৈরি করেছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

1

আদালতে সশরীরে হাজির মহিষ

2

রেজাউল ইসলাম সাইক্লিং ফেডারেশনের সহ সভাপতি

3

রক মেলন চাষে কামরুজ্জামানের স্বপ্ন

4

আধুনিক পদ্ধতির সবজি চাষে ঝুঁকছেন কৃষকেরা

5

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি

6

বাগেরহাটের মোল্লাহাটে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই

7

চিকিৎসা নিয়ে বনে ফিরল হনুমানটি

8

বাংলাদেশে উন্নয়ন প্রকল্প নিয়ে যা বলল নয়াদিল্লি

9

অস্তিত্ব সংকটে বাঁশশিল্পের ঐতিহ্য

10

ফরিদপুরে লোকসানের মুখে মরিচ চাষিরা

11

মাল্টা চাষে শারমিনের বাজিমাত

12

সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী

13

আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রী

14

খাল খনন শেষে ফেরত দেয়া হলো ১ কোটি ৭৮ লাখ টাকা

15

ফটিকচড়ির মাঠজুড়ে ক্ষতচিহ্ন

16

বিষ দিয়ে নার্সারির গাছ পুড়িয়ে দেওয়ার অভিযোগ

17

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

18

গুরুদাসপুরে পাটের বাম্পার ফলন হলেও দরপতনে হতাশ চাষিরা

19

দুম্বা পালনে রবিউলের সফলতা

20