কৃষি সময়
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাবির বৃত্তি তহবিলে ভূমিমন্ত্রীর ১০ লাখ টাকার অনুদান


রাবি প্রতিনিধিঃ শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এবং এমপির পরিবার।

সোমবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রীর সহধর্মিনী অধ্যক্ষ সালমা শাহাদত উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন। 

চেক গ্রহণ শেষে উপাচার্য এ মহৎ উদ্যোগের জন্য ভূমিমন্ত্রীর পরিবারকে ধন্যবাদ জানান। পরে তিনি অধ্যক্ষ সালমা শাহাদতের হাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি স্মারক উপহার তুলে দেন।

এ সময় রাজশাহী বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ, সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম-২, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবুর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান, ভারপ্রাপ্ত হিসাব পরিচালক অধ্যাপক মোহাম্মদ নির্ঝর রহমানসহ বিভিন্ন বিভাগের সভাপতি, হল প্রাধ্যক্ষ, ইনস্টিটিউট পরিচালক ও বিশিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে ভূমি মন্ত্রীর মরহুম পিতা ফজলার রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি হেক্টরে ধান হবে ১৫ টন, গবেষণা করছে এসিআই

1

মরুর খেজুর এবার পাবনায়

2

এক উপজেলাতেই শতকোটি টাকার তুলা চাষ

3

দুম্বা পালনে রবিউলের সফলতা

4

বস্তায় আদা চাষ কৃষিতে নতুন সম্ভাবনা

5

বজ্রপাত রোধে ২৩০০ তালগাছ রোপণের উদ্যোগ

6

আগরে বদলাচ্ছে গারো পাহাড়ের অর্থনীতি

7

ফসলি জমিতে ইটভাটা বন্ধ করলো প্রশাসন

8

লোশেডিংয়ে বিপাকে দেশের পোলট্রি খামারীরা

9

ভুল পরামর্শে নষ্ট ১৬ লাখ টাকার টমেটো ক্ষেত

10

দেশের বৃহত্তম ভাসমান হাট বৈঠাকাটা

11

স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করে গড়েছিলেন বাগান

12

খাদ্য উৎপাদন বাড়ার নেপথ্যে কৃষি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদ

13

সাতক্ষীরায় জিরার দাম কমেছে

14

হাঁসের খামারে সচ্ছল হচ্ছে খামারিরা

15

সম্ভাবনার নতুন ঠিকানা চলনবিল

16

মিল্ক ভিটার ৬৪৮ কোটির মেশিনারিজ কোন কাজেই আসছে না

17

১০ হাজার চারাগাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা

18

সৌরশক্তিতে বদলে যাচ্ছে কৃষি

19

২ শতাধিক বড়ই গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

20