কৃষি সময়
প্রকাশ : Sep 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ক্ষেতলালে ১৯ বস্তা ডিএপি সার জব্দ

কৃষি সময় ডেস্কঃ 
জয়পুরহাটের কালাই উপজেলা থেকে আক্কেলপুরের জামালগঞ্জে ভ্যানযোগে নেওয়ার সময় ১৯ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ক্ষেতলাল উপজেলার মনঝাড় বাজার এলাকায় স্থানীয় লোকজন দুইটি ভ্যান থামিয়ে সারগুলো জব্দ করেন। পরে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সারগুলো নিজেদের হেফাজতে নেন।

জানা গেছে, কালাই উপজেলার মোলামগাড়িহাট বাজারের সার ডিলার মিজানুর রহমানের দোকান থেকে দুইটি ভ্যানে করে ডিএপি সার জামালগঞ্জের দিকে নেওয়া হচ্ছিল। মনঝাড় বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন ভ্যান দুটির গতিরোধ করে তল্লাশি করেন। এ সময় ১৯ বস্তা ডিএপি সার পাওয়া যায়।

পরে জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। বিক্রির অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রউফ।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুকৃবির নতুন উপাচার্য আসাদুজ্জামান

1

পাথরঘাটায় বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

2

কুড়িগ্রামে পাটের বীজ উৎপাদন বাড়ছে

3

মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সার জব্দ

4

কাজে আসছে না কোটি টাকার ডাস্টবিন

5

বৃক্ষ রোপনে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ

6

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

7

খামারীর পুকুরের বিষ দিয়ে সব মাছ নিধন

8

জেলি মিশ্রিত চিংড়ি বিক্রি ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

9

বদলগাছীতে আমন চারার হাট জমে উঠেছে

10

বনভূমি দখল রুখে দিল বন বিভাগ

11

রঙ্গিন মাছ চাষে ইমনের ভাগ্য বদল

12

ঝালকাঠিতে কোটি টাকার আমড়া বিক্রি

13

গারো পাহাড়ে লটকন চাষে নতুন সম্ভাবনা

14

পাহাড়ে সম্ভাবনা দেখাচ্ছে লেমন গ্রাস

15

পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন

16

বালাইনাশক খাত যুগোপযোগী করতে কমিটি গঠন

17

বিএনপিতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

18

পঞ্চগড়ে ৭০ বস্তা সার জব্দ

19

ক্ষুদ্র টিস্যু থেকেই উৎপাদন হচ্ছে রোগমুক্ত চারা

20