কৃষি সময়
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেড়ায় শিক্ষকের ব্ল্যাক রাইস চাষে সাফল্য

পাবনা সংবাদদাতাঃ 
পাবনার বেড়ায় সামির হোসেন সাদ্দাম নামে এক স্কুল শিক্ষক ‘ব্ল্যাক রাইস’ বা কালো ধান চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। শিক্ষকতার পাশাপাশি তার এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মাঝে দারুণ কৌতূহল সৃষ্টি করেছে।  তিনি উপজেলার নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। 


জানা গেছে, এই শিক্ষক ইউটিউব ও অনলাইনে ব্ল্যাক রাইস চাষের ভিডিও দেখে উপজেলার হাটুড়িয়া মৌজার তার ২৩ শতাংশ জমিতে কালো ধানের চাষ করেছেন। তিনি বগুড়া থেকে ১ হাজার টাকা দিয়ে ২ কেজি বীজ সংগ্রহ করে বীজতলা তৈরি করেন। পরে আষাঢ় মাসের শেষের দিকে জমিতে চারা রোপণ করেন। বীজ রোপণ থেকে শুরু করে ধান পরিপক্ব হতে সময় লাগে প্রায় ১৪০ দিন। এই শিক্ষকের জমিতে ধান বেশ ভাল হয়েছে। আগামী ১০-১৫ দিনের মধ্যেই ধান কাটা যাবে। জমিতে ধানের কালো ভারী শীর্ষ বাতাসে দোল খাচ্ছে। আশা করা হচ্ছে ভাল ফলন হবে। 

কালো ধান চাষী শিক্ষক সাদ্দাম হোসেন জানান, এই প্রথমবার সখ করে কালো ধান চাষাবাদ করেছি। ভাল ফলন হলে আগামীতে বেশি জমিতে এর চাষাবাদ করবো। বাজারে বর্তমানে প্রতি মণ ব্ল্যাক রাইস ধান তিন থেকে সাড়ে চার হাজার টাকায় বিক্রি হচ্ছে এবং বিঘা প্রতি প্রায় ১৫ মণ পর্যন্ত ফলন পাওয়া সম্ভব।

শুধু ধান চাষাবাদই নয়। এই শিক্ষক তার বাড়ির আঙিনায় প্রায় ১ বিঘা জমিতে দেশি-বিদেশি বিভিন্ন জাতের কাঁচা মরিচ, লাল ঢেঁড়শ, আদা ও নানা ধরনের শাকসবজি চাষ কে ছেন।  

এ বিষয়ে বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবীর জানান, আমাদের মাঠকর্মীরা শুরু থেকেই তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন এবং কৃষি অফিস থেকে তাকে সব ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে, যাতে অন্য কৃষকেরাও এই ধান চাষে উদ্বুদ্ধ হন। ব্ল্যাক রাইসের চাল একদিকে যেমন অত্যন্ত সুস্বাদু, অন্যদিকে এর পুষ্টিগুণ সাধারণ চালের চেয়ে অনেক বেশি। বিশেষ করে ডায়াবেটিস ও হৃদরোগে ক্রান্ত রোগীদের জন্য এই চালের ভাত অত্যন্ত উপকারী।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরো মৌসুমে জ্বালানিতে টান

1

গাইবান্ধায় বীজতলা তলিয়ে আমন উৎপাদন হুমকিতে

2

কিশোরগঞ্জে সংকটে সারের দাম বাড়তি

3

ফসল আর সবজি চাষে লাভবান কৃষকেরা

4

প্লানিং কমিশনের সদস্যের বক্তব্য অবাক হয়ে শুনলেন সবাই ।। ড. ক

5

পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

6

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

7

বালু উত্তোলন ঠেকাতে মিরসরাইয়ে ৯ শ্যালো মেশিন ধ্বংস

8

মরক্কো থেকে ৮৬৯ কোটি টাকার সার আমদানির করবে সরকার

9

বনে আগুন জ্বালিয়ে তৈরি হচ্ছিল শুঁটকি

10

ডিম-মুরগি বিক্রি : সর্বোচ্চ খুচরা মূল্যের পাশাপাশি ন্যূনতম

11

তিন বিঘা জমির কলা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

12

কৃষকদের ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের আহ্বান

13

বিএনপিতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

14

বগুড়ায় যানবাহন থেকে খোলা হলো হাইড্রোলিক হর্ন

15

লালপুর ডাব বাজারে কোটি টাকার বেচাকেনা

16

নদীর তীরে ভেসে এলো মৃত তিমি

17

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে শ্রীলঙ্কায় সার্কের আঞ্চলিক কর্মশাল

18

আগাম আমন ধান কাটা শুরু

19

গাছ লাগিয়ে বাংলাদেশি সংস্থার আর্ন্তজাতিক স্বীকৃতি

20